মেষ:- কর্মক্ষেত্রের প্রতিকূলতা কমবে। উচ্চ মহলের আস্থা অর্জনে সক্ষম হবেন। কর্ম প্রাপ্তির সুখবর। হস্ত, অভিনয়শিল্পী, ওষুধ ও রাসায়নিক দ্রব্যের ব্যবসায় উন্নতি। স্বাস্থ্যের সমস্যা ও আঘাত যোগ।
বৃষ:- একাধিক ক্ষেত্র থেকে কাজের যোগাযোগ ও কর্মব্যস্ততা। উপার্জন ভাগ্য শুভ। জমি, বাড়ি, গাড়ি ক্রয় এর প্রবল যোগ। উচ্চ ও কারিগরি শিক্ষায় অগ্রগতি। স্বাস্থ্য কম বেশি শুভ। আঘাত যোগ আছে। বাক্য ব্যবহারের সংযম প্রয়োজন।
মিথুন:- কর্মস্থলে স্বার্থান্বেষী সহকর্মীদের ফাঁদে পড়ে বিপদের আশঙ্কা। উচ্চ মহলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে চেষ্টা করুন। পুরানো রোগের সমস্যা বৃদ্ধিতে মানসিক বলহানি। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সতর্ক হন।
কর্কট:– চিকিৎসা শাস্ত্রের পড়ুয়াদের সপ্তাহটি শুভ। কর্মক্ষেত্রে শত্রু দ্বারা বিব্রত হতে পারেন। বুক, পেটের অসুখ ও সর্দি কাশির বৃদ্ধি। মানসিক উত্তেজনা ও অস্থিরতায় লাগাম দিন। আয় বৃদ্ধি পাবে।
সিংহ :-কর্মে স্থানগত বা ক্ষেত্রগত পরিবর্তনের সম্ভাবনা। পরিস্থিতি অনুসারে পরিকল্পনা প্রণয়ন ও কাজকর্মে সাফল্য। অর্থ লাভের একাধিক ক্ষেত্র প্রসারিত হবে। গুণী ব্যক্তির সহায়তায় বিপদ থেকে উদ্ধার।
কন্যা:- পৌর, সমবায়, পঞ্চায়েত ,আইটি কর্মীদের সপ্তাহটি ঘটনা বহুল। সন্তানের সঙ্গে মতান্তর ও অশান্তি হতে পারে। অস্থি উদর ও স্নায়বিক সমস্যাকে উপেক্ষা করলে ভোগান্তি বাড়বে। বিদ্যায় শুভ সময়।
তুলা:- কোমর ও পায়ের সমস্যা, ক্ষত ও সর্দি কাশি, প্রস্রাব সংক্রান্ত রোগে ভোগান্তির আশঙ্কা। ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি অনুকূল। চালাকির দ্বারা কার্যোদ্ধারে অপদস্থ হবেন। উচ্চশিক্ষা ও গবেষণায় বাধা। মানসিক উত্তেজনায় বিরম্বনা।
বৃশ্চিক:- একাধিক রোগ বৃদ্ধিতে শারীরিক কষ্ট ভোগ। পতন ও রক্তপাত যোগ থাকার সতর্ক হন। ব্যবসায়ের শত্রুর ফাঁদে পা দিয়ে ক্ষতির আশঙ্কা। কারিগরি বিদ ও প্রতিরক্ষা কর্মীদের সাফল্য ও সুনাম বৃদ্ধি। বিদ্যায় শুভ।
ধনু:- প্রশাসনিক ক্ষেত্রে বড় সাফল্য। ক্ষমতা দায়িত্ব ও সুনাম বৃদ্ধি। গবেষণায় সাফল্য। ডাক্তার ,উকিল, বিচারক প্রমুখদের কর্ম সাফল্য ও সুনাম। চলাফেরায় সতর্ক হন। স্বাস্থ্য মোটামুটি। আর্থিক উন্নতি।
মকর:- কাজকর্মের বাঁধা ক্রমশ দূর হবে। প্রশাসনিক ক্ষেত্রে কঠিন সিদ্ধান্ত গ্রহনের সম্ভাবনা। ব্যবসায় ক্রমশ গতি লাভ। সম্পত্তি ক্রয়ের যোগ রয়েছে। যেকোনো সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। দাম্পত্য ,সন্তান ভাগ্য শুভ। কর্মসূত্রে দূর গমনের যোগ।
কুম্ভ:- কর্মস্থলে সহকর্মীদের শত্রুতায় বাধা আসতে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে কিছুটা সময় নিন। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি। ব্যবসা ও পেশায় উন্নতি। বিদ্যায় বাধা কাটবে। স্বাস্থ্যের খেয়াল রাখুন।
মীন:- উচ্চ শিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে শুভ। হঠকারী সিদ্ধান্ত গ্রহণে ক্ষতি আশঙ্কা। ব্যবসা ও পেশায় উন্নতি। আইটি ও গোয়েন্দা কর্মীদের শুভ সময়। আর্থিক উন্নতি হবে। স্বাস্থ্য ভালো যাবে না।