মেষ:-অংশীদারদের পারস্পরিক বিবাদে ব্যবসায়িক মন্দার আশঙ্কা। পেশাদারীকর্মে অপেক্ষাকৃত শুভ। অপ্রয়োজনীয় খরচ বৃদ্ধি ও আর্থিক সংকটের আশঙ্কা। স্বাস্থ্য চলন সই। আঘাত যোগ আছে।
বৃষ:-সৃজনশীল কর্মে প্রতিভার বিকাশ। যেকোনো ব্যবসায় কমবেশি উন্নতি। শরীর স্বাস্থ্য মোটামুটি। যানবাহন চালনায় ও চলাফেরায় সতর্ক হন। কর্মসূত্রের স্থানান্তর গমনে উল্লেখযোগ্য সাফল্য। প্রেম প্রণয় ব্যাঘাত। অর্থ ভাগ্য অনুকূল।
মিথুন:-কাজকর্মে বাধার মধ্যে অগ্রগতি। উচ্চপদস্থ আধিকারিকদের প্রশাসনিক ক্ষমতা ও ব্যস্ততা বাড়বে। বাক্য ব্যবহারে সংযম প্রয়োজন। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণে ঘরে বাইরে অশান্তির যোগ সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা।
কর্কট:-তুচ্ছ কারনে বন্ধুদের সঙ্গে বিবাদ এর আশঙ্কা। উপকৃত প্রিয়জনের কাজকর্ম ও বাক্যে অপমানিত হতে পারেন। চিকিৎসক, গবেষক, অধ্যাপকদের শুভ সময়। অর্থ ভাগ্য কমবেশি ভালই থাকবে।
সিংহ:-কুটুম্বদের সঙ্গে সম্পর্কের শীতলতার যোগ। কারো পক্ষ নিয়ে কথা বলে অপদস্থ হতে পারেন। মাথার যন্ত্রণা পেট ও বুকের সমস্যায় সতর্ক হন। বিদ্যার্থীদের অধ্যায়নে মনোনিবেশ প্রয়োজন। বিবাহ বিচ্ছেদ মামলায় জয়লাভ।
কন্যা:-বিজ্ঞান গবেষণা, পরিসংখ্যান ও গণিত চর্চায় উল্লেখযোগ্য সাফল্য। পারিপার্শ্বিক কারণে মানসিক চাঞ্চলতা ও উত্তেজনা ওঠানামা করবে। আর্থিক , ব্যবসায়িক ভাগ্য একপ্রকার চলবে।
তুলা:-সন্তানের দাম্পত্য ও কর্মজীবন নিয়ে চিন্তা। নিজের এবং পত্নীর স্বার্থের খেয়াল রাখুন। ক্রীড়াবিদ, সাহিত্যিক ,আইনজীবীদের সপ্তাহটি শুভ ।বাক্য ব্যবহারে সতর্ক না হলে বিব্রত হবেন। কথা দেওয়ায় আগে চিন্তা ভাবনা করুন।
বৃশ্চিক:-সাফল্যের সূত্রে কর্ম লাভের সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব লাভের সম্ভাবনা। ব্যবসা ক্ষেত্রে বাজারগত চাপ উঠানামা করবে। অহংকারী ও উত্তেজক আচরণে সম্মানহানির আশঙ্কা।
ধনু:-বিদ্যা বা কর্মস্থলে সন্তানের সাফল্যের গর্ব। সরকারি বা বেসরকারি আধিকারিকদের কাজে বড় সাফল্য। ধীরে সুস্থে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিন ।খাদ্য গ্রহণে অসতর্কতায় উদর পীড়া হতে পারে। অর্থ ভাগ্য অনুকূল।
মকর:-একাধিক সূত্রে অর্থাৎ আমের যোগ। উচ্চশিক্ষায় শুভ নতুন কর্ম লাভের সুখবর পেতে পারেন। উপযুক্ত ক্ষেত্রে বিবাহের যোগাযোগ পূর্ণতা লাভ করবে। কর্মসূত্রে একাধিকবার দূর গমনেরযোগ। শত্রুর সক্রিয়তা বাড়বে। ধর্মভাব শুভ।
কুম্ভ:-যেকোনো ব্যবসার ক্ষেত্রটির ঘটনা বহুল। সাংবাদিক, সাহিত্যিক, বিজ্ঞানীদের কর্ম সাফল্য ও সুনাম। হৃদরোগ ও উদর পিড়ায় ভোগান্তির যোগ থাকায় সাবধান হন। প্রেমে মন আকৃষ্ট হবে আর্থিক ও বৈষয়িক উন্নতির যোগ।
মীন:-মানসিক উত্তেজনা ও চঞ্চলতা দমন করুন ।বহু কাঙ্খিত সন্তান প্রাপ্তির সুখবর পেতে পারেন। ভাগ্য উন্নতির পথে আকস্মিক বাধায় বিচলিত হতে পারেন। দেব আরাধনা ও দৈব ফলপ্রাপ্তির সম্ভাবনা।