সাপ্তাহিক রাশিফল ৫ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত (২০২৬)

মেষ :⁠- অর্থের অপব্যয় লাগাম না টানলে সঞ্চয় টান পড়বে। বিভিন্ন পেশায় উপার্জন বৃদ্ধি। শরীর-স্বাস্থ্য ভোগাতে পারে। পড়ে গিয়ে চোট আঘাতের যোগ। পরিবারে কারো স্বাস্থ্য নিয়ে চিন্তা। উচ্চশিক্ষায় শুভ।

বৃষ:⁠- অভিনয় ও সঙ্গীত শিল্পীদের জন্য সপ্তাহ টি অনুকূল। প্রত্যাশা মত অর্থ লাভে বাধা। পেট দেহের ক্লান্তি ও বাতের সমস্যায় দুর্ভোগের আশঙ্কা। দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে। সজ্জন সান্নিধ্য ও ধর্ম কর্মে মানসিক প্রফুল্লতা। বাক্য ব্যবহারের সতর্ক হন।

মিথুন:⁠- কাজকর্মে বাধার মধ্যে অগ্রগতি। কাউকে কোনো কথা দেওয়ার আগে দেখে নিন তা আপনার দ্বারা পূরণ সম্ভব হবে কিনা। স্ত্রীর শরীর স্বাস্থ্য চিন্তা বৃদ্ধি করবে। মঙ্গলবার থেকে পেটু নার্ভের সমস্যায় কষ্টের আশঙ্কা।

কর্কট:⁠- কাজকর্ম ও ব্যবসায় কম বেশি অগ্রগতি। অংশীদারি ব্যবসায় বিনিয়োগ বৃদ্ধি না করাই শ্রেয়। সর্দি কাশি হাঁপানি ও বাতের পীড়ায় কষ্ট ভোগ। নতুন কর্ম লাভ হতে পারে। আর্থিক ও বৈষয়িক উন্নতি।

সিংহ:⁠- পারিবারিক ক্ষেত্রে পারস্পরিক মতান্তর ও মনে কষ্ট। বিদ্যা চর্চায় মনোযোগের অভাব। গুরুত্বপূর্ণ কর্মে বিশেষ অগ্রগতি ও সম্মান। কপোট ও মুখরা ব্যক্তির শত্রুতায় কর্মপরিবেশে প্রতিকূলতা। মাথা ঠান্ডা রাখুন।

কন্যা:⁠- কর্মকেন্দ্রিক ও ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনার বৃদ্ধি। ভুল সিদ্ধান্তে ক্ষতির আশঙ্কা। মাথার যন্ত্রণা পেট ও অস্থি সমস্যায় বিব্রত হতে পারেন। শত্রুরা সক্রিয় হবে। অর্থপ্রাপ্তির অনুকূল যোগ। দাম্পত্যে চাপ বৃদ্ধি।

তুলা:⁠- কর্মকেন্দ্রিক প্রতিকূলতা বৃদ্ধি পাবে। পারিবারিক ক্ষেত্রে পারস্পরিক মতান্তরে ও অশান্তির যোগ। ব্যবসা ও পেশায় উন্নতির উজ্জ্বল সম্ভাবনা। বিদ্যার্থীদের শুভ সপ্তাহ। একাধিক রোগে ভোগান্তির আশঙ্কা। আর্থিক উন্নতি।

বৃশ্চিক:⁠- পারিবারিক ধর্মাচরণ উপলক্ষে ব্যস্ততা। ব্যবসা মোটামুটি চলবে। পেশা ও কর্মের সন্তোষজনক অগ্রগতি। শরীর স্বাস্থ্য মোটামুটি। অধিক পরিশ্রমে ভোগান্তির আশঙ্কা। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা বৃদ্ধি।

ধনু:⁠- কর্মস্থল বা বন্ধু বা গৃহ পরিবেশে তর্কবিতর্ক ও মনোমালিন্য এড়িয়ে চলুন। স্বার্থন্বেষী ব্যক্তির কলকাঠিতে দাম্পত্যে অশান্তি। উচ্চপদস্থ আধিকারিকদের কর্মে সাফল্য ও সুনাম। আর্থিক উন্নতি।

মকর:⁠- ভাগ্য উন্নতির বিশেষ কোনো সুযোগ প্রাপ্তি। কর্ম পরিকল্পনায় সাফল্য উচ্চ শিক্ষা ও পেশাদারী শিক্ষায় বিশেষ শুভ। একাধিক সূত্রে অর্থ উপার্জন ও সঞ্চয়। সৃজনশীল কর্মের সম্মান। শরীর স্বাস্থ্য মোটামুটি।

কুম্ভ:⁠- শিক্ষাপ্রতি, সাংবাদিক, গোয়েন্দা কর্মীদের কর্ম সাফল্য ও সুনাম। অপ্রত্যাশিত অর্থ প্রাপ্তির সুযোগ। কর্মকেন্দ্রিক স্থানান্তর গমনে সাফল্য। ব্যবসা ও পেশার অগ্রগতি। শরীর স্বাস্থ্য ও খাদ্য গ্রহণে সতর্ক হন।

মীন :⁠- কাজকর্মে বাধার মধ্যে অগ্রগতি। সরকারি কর্মচারীদের সাফল্য। উপযুক্ত ক্ষেত্রে সন্তান প্রাপ্তির সুখবর পেতে পারেন। আকস্মিক স্বাস্থ্য হানি তে বিব্রত বোধ। আর্থিক ও বৈষয়িক উন্নতি।

আরো পড়ুন

একটি উদ্ধৃতি পেতে