মেষ :- ব্যবসায়িক কর্মে কম বেশি সাফল্য। কিঞ্চিৎ বকেয়া অর্থ আদায় হবে। গৃহ পরিবেশগত ক্ষেত্রে সপ্তাহের মধ্যভাগ থেকে চাপ আসতে পারে। স্বাস্থ্য চলনসই। অর্থ ভাগ্য শুভ। প্রশাসনিক প্রধানদের কাজের চাপ বৃদ্ধি।
বৃষ:- গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি ও কর্ম সাফল্য। অতিরিক্ত পরিশ্রম করেও ব্যবসায়িক ক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্যের অভাব। উচ্চশিক্ষা ও গবেষণায় শুভফল। যেকোনো সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। আর্থিক উন্নতি।
মিথুন:- কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সপ্তাহটি শুভ। ব্যবসায় লাভ বৃদ্ধি। রাজনীতিক ও পেশাদার চিকিৎসক, উকিলদের সপ্তাহটি ঘটনাবহুল । অপ্রয়োজনীয় ব্যয় বাড়বে।
কর্কট:- ব্যবসায় ক্রমাগত চাপ বৃদ্ধি পাওয়ায় মানসিক দুশ্চিন্তা। নতুন ব্যবসার স্থাপন বা চলতি ব্যবসায় লগ্নী বৃদ্ধিতে বিরত হন। গৃহ পরিবেশ অম্ল মধুর। প্রেম প্রণয় শুভ। সপ্তাহের শেষভাগে অর্থ প্রাপ্তির যোগ।
সিংহ :- পারিবারিক ক্ষেত্রে বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। ঘরে বাইরে সকলের সঙ্গে পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। ব্যবসায় প্রসার ও লাভ বৃদ্ধি। প্রেম প্রণয় যোগ বিদ্যমান। বিদ্যায় অমনোযোগ ও বাধা। শরীর স্বাস্থ্য মোটামুটি।
কন্যা :- রোগবৃদ্ধি ও শারীরিক আঘাত প্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। প্রিয় বন্ধু বা মাতুল কুলের কারো দ্বারা অনিষ্টের আশঙ্কা। অর্থ ভাগ্য মন্দের ভালো। বিজ্ঞান গবেষকদের সপ্তাহটি শুভ। ধর্ম ভাব বৃদ্ধি পাবে।
তুলা:- ব্যবসায়ীদের বকেয়া অর্থ আদায়ে সাফল্য। গৃহে কারো স্বাস্থ্য অবনতিতে মানসিক অস্থিরতা। পেশাদারী কর্মে সপ্তাহের মধ্যভাগ থেকে উন্নতি। দীর্ঘমেয়াদী সঞ্চয় থেকে অর্থ লাভ ও পুনরায় সঞ্চয়। শরীর স্বাস্থ্য ভালো যাবে না।
বৃশ্চিক:- কারিগরিবিদ, সংগীতশিল্পী, সামরাস্ত্রবিদদের পক্ষে সপ্তাহটি অনুকূল। অর্থ উপার্জন ভালো হবে। দ্রব্য উৎপাদন ব্যবসায় চাপ আসতে পারে। শরীর স্বাস্থ্যের যত্ন নিন। পারিবারিক পারস্পরিক সম্পর্ক ভালো থাকবে।
ধনু:– ব্যবসার প্রসার ও আয় বৃদ্ধির যোগ। কর্মস্থলে একাধিক জটিল কর্মের সমাধান ও উচ্চ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ। শত্রু থেকে সাবধান। গৃহ পরিবেশে বড় কোন পরিবর্তন নেই। আর্থিক উন্নতি। মঙ্গলবার থেকে বিদ্যা চর্চায় শুভ।
মকর:- বৃত্তিমূলক উচ্চশিক্ষায় অভাবনীয় শুভ ফল ও সেই সূত্রে কর্ম লাভের যোগ। যন্ত্রপাতির ব্যবসায় সপ্তাহটি অনুকূল। আর্থিক ও বৈষয়িক বৃদ্ধির যোগ। জ্বর সর্দি কাশি ও বাতের সমস্যায় কষ্ট ভোগ। ধর্মাচরণে শুভ দৈব ফলাফলের সম্ভাবনা।
কুম্ভ:- প্রতিযোগিতামূলক পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলের অভাব। নিম্নবর্গীয় বন্ধু ব্যবসার ক্ষতি করবে। গুরুজনের কাছ থেকে সম্পত্তি বা অর্থ প্রাপ্তির যোগ। সপ্তাহের মধ্যভাগ থেকে অর্থ কর্মে উন্নতি। পত্নীর স্বাস্থ্যের খেয়াল রাখুন।
মীন:- পুরনো কোন আইনি সমস্যা মাথা ছাড়া দিতে পারে। অর্থ প্রাপ্তির যোগ। বন্ধু দ্বারা ক্ষতির আশঙ্কা। চিকিৎসক, উকিল, সাহিত্যিকদের শুভ সময়। সম্পত্তি ক্রয়ের পূর্বে আইনি দিক দেখে নিন।