মেষ :- কর্মস্থলে কাঙ্খিত সাফল্য নাও পেতে পারেন। উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে মতপার্থক্য এড়িয়ে চলুন। সম্পত্তিগত প্রতিকূলতার অবসানে আলাপ আলোচনায় সাফল্য। যত্র আয় তএ ব্যয়।
বৃষ:- নিজ উপস্থিতি বুদ্ধি ও কর্মকৌশল এর প্রয়োগে ব্যবসা পেশা ও কাজকর্মে উন্নতি। অগ্রপস্টার বিবেচনা না করে কারো কথায় অর্থ বিনিয়োগে ক্ষতির আশঙ্কা। মূল্যবান দ্রব্যাদি সংরক্ষণে সতর্ক হন। বিদ্যা শিক্ষায় উন্নতি।
মিথুন:- পারিপার্শ্বিক কারণে মানসিক টানাপোড়েন কমা বারা করবে। হিংসার বশে কাজ করে বিপদের আশঙ্কা। পূর্বের কোন কাজের জন্য বর্তমানে আইনি ঝামেলায় পড়তে পারেন। পেশায় অগ্রগতি। স্বাস্থ্য সমস্যা ও রক্তপাতের আশঙ্কা।
কর্কট:- বাক্যে সংযমের অভাবে পারিবারিক ক্ষেত্রে বিরম্বনা। সময়োপযোগী পদক্ষেপে ব্যবসা ও পেশায় উন্নতি। শস্য, জলীয় দ্রব্যের ব্যবসায় গতি বৃদ্ধি পাবে। বিবাহের যোগাযোগ আসতে পারে। নতুন কর্মপ্রাপ্তির সুযোগ।
সিংহ:– সৃজনশীল কাজকর্মে উন্নতি। ব্যবসা ও পেশায় অগ্রগতি হলেও কর্ম নিয়ে ব্যস্ততা বাড়বে। উচ্চ মহলের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চেষ্টা করুন। রক্তপাত যোগ আছে। যান চালানোর সতর্ক হন। আয় ব্যয় সমতাহীন। মানসিক অস্থিরতা বৃদ্ধি।
কন্যা:- প্রণয় সাফল্য। দাম্পত্যে চাপ। কর্মক্ষেত্রে সহকর্মীদের পরশ্রীকাতরতায় উন্নতির পথে বাধা। ব্যবসায়িক প্রতিকূলতা ক্রমশ কমবে। সন্তানের মতিগতি নিয়ে চিন্তা। অস্থি সন্ধি ও বাতের সমস্যায় কষ্ট ভোগ।
তুলা:- শরীর স্বাস্থ্যের অবনতিতে ভোগান্তি ও দৈহিক বল হ্রাস। উচ্চশিক্ষার বাধা ও মন মত ফলের অভাব। তীক্ষ্ণ বাক্যবানে ঘরে বাইরে কারো সহায়তা নাও পেতে পারেন। আর্থিক উন্নতি। পত্নী বা সন্তানের স্বাস্থ্য হানির যোগ।
বৃশ্চিক:- সন্তানের আকরিক স্বাস্থ্য সমস্যায় মানসিক উদ্বেগ। উচ্চপদস্থ আধিকারিকদের কর্মে উন্নতি। কর্ম নিয়ে দূর রাজ্য বা বিদেশে গমনের সুযোগ। উচ্চ কারিগরি শিক্ষায় সাফল্য। অর্থভাগ্য শুভ। শত্রু দ্বারা ক্ষতির আশঙ্কা।
ধনু:- জ্ঞাতিদের বাধা পেরিয়ে গৃহসংস্কারে সাফল্য। আর্থিক উন্নতি হবে। উচ্চ পদস্থ সরকারি আধিকারিকদের কর্মে সফল্য। ব্যবসায় শুভ। উচ্চশিক্ষা ও গবেষণায় মনোযোগ বৃদ্ধি। যেকোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলুন।
মকর:- সোমবার থেকে কর্মক্ষেত্র গত বাধা ক্রমশ কমবে। যন্ত্রপাতি, লৌহাদি, দ্রব্যের ব্যবসায় অগ্রগতি। পেশাদার চিকিৎসক, উকিল ও যন্ত্রবিদদের শুভ সময়। ভ্রমনযোগ আছে। নিকটজনের বিরূপ আচরণে মনে কষ্ট। বিবাহের যোগ।
কুম্ভ:- সাংবাদিক, অধ্যাপক, পুলিশ প্রমুখদের কাজকর্মে বিশেষ অগ্রগতি ও সাফল্য। রাসায়নিক দ্রব্যের ব্যবসায় মন্দার আশঙ্কা। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ঝুঁকি বাড়বে। আর্থিক উন্নতির যোগ।
মীন:- ভুল সিদ্ধান্ত গ্রহণে ভাগ্য উন্নতির পথে বাধা। বাক্য ব্যবহারে সতর্ক হন। পারিবারিক দিকটি ভালো-মন্দ মিশিয়ে কাটবে। অর্থ ভাগ্য অনুকূল। কর্ম লাভ বা সন্তান প্রাপ্তির সুখবর পেতে পারেন।