মেষ :- ছোট মাঝারি ব্যবসায়ীদের বকেয়া অর্থ প্রাপ্তি ও বিপণন কর্মী, মেডিকেল রিপ্রেজেন্টটিভ দের লক্ষ্য পূরণে বিলম্বিত সাফল্য। ভাবাবেগ ত্যাগ না করলে বিরম্বনা। একাধিক ক্ষেত্র থেকে অর্থ উপার্জন।
বৃষ:- শত্রুর মোকাবিলায় প্রিয় বন্ধুকে সেনাপতি করে এগোতে পারেন। বাঁকা পথে উপার্জনের চেষ্টায় বিপদের আশঙ্কা। স্বাস্থ্যের খেয়াল রাখুন। আর্থিক ও বৈষয়িক উন্নতির যোগ। উচ্চশিক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি ও সুনাম।
মিথুন :- অতি অহংকারে নিজেকে খুব বেশি বড় ভাবলে খেসারত দিতে হতে পারে। গুরুজনের সঙ্গে মতান্তর ও মানসিক ক্লেশ ভোগ। অকারণে মনে হতাশা বাড়বে। অর্থ ভাগ্য কম বেশি শুভ। বাক্য ব্যবহারে সতর্ক হন।
কর্কট:- কর্মক্ষেত্রে উচ্চ পদাধিকারীদের সঙ্গে বিরোধ এড়িয়ে চলুন। ব্যবসা ও পেশায় বিলম্বিত গতি। অর্থ সাহায্য করে লাঞ্ছিত হতে পারেন। সর্দি কাশি ও বাতের রোগ বৃদ্ধি পাবে। অর্থ ভাগ্য শুভ।
সিংহ:- অর্থনৈতিক কর্মে উপার্জন বৃদ্ধি করতে গিয়ে বিপদগ্রস্ত হতে পারেন। সন্তানের কাজকর্ম, মতিগতি নিয়ে অসন্তোস ও মানসিক চাঞ্চল্য। মাতৃকুল থেকে অর্থ বা সম্পত্তি প্রাপ্তির যোগ বিদ্যমান। অহংকারী আচরণের শত্রু বৃদ্ধি পাবে।
কন্যা :- সমবায় ,পঞ্চায়েত ও পৌর প্রতিষ্ঠানের কর্মীদের কর্মের চাপ বৃদ্ধি। বঞ্চনার জন্য কর্ম পরিবর্তনের চেষ্টায় সাফল্য। অপ্রিয় সত্যি কথা না বলে এবং অপরের দোষ না ধরে এগোনোই ভালো। বিদ্যা ও অর্ধ ভাগ্য অনুকূল।
তুলা :- রাজনৈতিক ও সামাজিক কাজকর্মে স্বীকৃতি ও সুনাম। সজ্জন ও গুণী ব্যক্তির সঙ্গ ও সাহায্যে পারিপার্শ্বিক বিপদ থেকে উদ্ধার এবং মানসিক শান্তি। সন্তানের বিষয়ে কাঙ্খিত কোন সুখবর পেতে পারেন। বিদ্যা ও স্বাস্থ্য ক্ষেত্র অনুকূল নয়।
বৃশ্চিক:- রাজনৈতিক ব্যক্তিরা সব দিক বিবেচনা করে বাক্য প্রকাশ করুন। দাম্ভিকতার কারণে প্রিয়জন বা বন্ধুদের মধ্যে অপ্রিয় হয়ে উঠতে পারেন। বৈষয়িক ব্যাপারে পরিবারের মধ্যে নিজ মত প্রকাশে সাফল্য।
ধনু :- জমি, গৃহাদি সম্পত্তি বা যানবাহন কেনার আগে পরিবারের সঙ্গে আলোচনা করুন। প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ বৃদ্ধি। রাজনৈতিক ও আমলাদারদের ইচ্ছা পূরণের পথে বাধা। অর্থভাগ অনুকূল।
মকর :– অধ্যায়ন ও অধ্যাপনায় চমকপ্রদ সাফল্য। বহুমুখী প্রতিভার বিকাশ ও স্বীকৃতি। ভাবাবেগ ত্যাগ করলে মানসিক প্রফুল্লতা বৃদ্ধি পাবে। সন্তানের বিদ্যা বা কর্ম সাফল্যে মানসিক তৃপ্তি। আর্থিক ও বৈষয়িক উন্নতি হবে।
কুম্ভ :- ব্যবসায়িক কাজের স্থানান্তর গমনে জটিলতা মুক্তি এবং বিশেষ সাফল্যের সম্ভাবনা। পূর্ব অভিজ্ঞতা, চিন্তা ও পরিকল্পনার কাজকর্মে বাধা মুক্তি ও সুনাম। বিজ্ঞানের গবেষণায় বিশেষ স্বীকৃতি ও সম্মান লাভের যোগ। অর্থ ভাগ্য অনুকূল।
মীন :- ব্যবসায়িক লক্ষ্য পূরণে বাধা। কর্মক্ষেত্রে ঠান্ডা মাথা ও মিষ্টি বাক্যে প্রতিকূলতার মোকাবিলায় সাফল্য। ডাক্তার, ইঞ্জিনিয়ার ও উকিলদের পক্ষে সপ্তাহটি শুভ। আয় বুঝে ব্যয় করুন।