মেষ:-কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে বিবাদে জড়িয়ে কর্মে বিঘ্ন। ব্যবসায় উন্নতি। কেনাবেচা বাড়বে। নতুন কোন কাজ শুরু করার পরিকল্পনা। গৃহ শান্তি বজায় থাকবে। প্রেম প্রণয় যোগ। স্বাস্থ্য মোটামুটি। একাকীত্ববোধ মনে কষ্ট।
বৃষ:-যেকোনো কাজকর্মে সপ্তাহটি অনুকূল। একাধিক সূত্রে অর্থপ্রাপ্তি। কর্মস্থলে গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব ও প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধি। বিজ্ঞান গবেষণা ও উচ্চ শিক্ষায় উন্নতি। দাম্পত্যে সুসম্পর্ক। তীর্থ ভ্রমণের যোগ। স্বাস্থ্য মোটামুটি ।
মিথুন :- পারিপার্শ্বিক জটিলতা বৃদ্ধি পাবে। আইটি, কম্পিউটার ও আদালত কর্মীদের পক্ষে শুভ সময়। সৃজনশীল কর্মে অগ্রগতি। পারিবারিক দিক দিয়ে একপ্রকার থাকবে। সম্পত্তি বা যানবাহন ক্রয়ের যোগ। আয় বাড়বে। স্বাস্থ্য ভোগাতে পারে।
কর্কট :- একাধিক যোগাযোগ থেকে ভাগ্যের উন্নতি। জমি, বাড়ি ক্রয় ব্যাংক ঋণ পেতে পারেন । সম্পত্তিগত কারণে বিরোধ আদালতে পৌঁছাতে পারেন। সাহিত্যিক, অধ্যাপক , বিজ্ঞানীদের সপ্তাহটি শুভ। দেহে আঘাতযোগ বিদ্যমান।
সিংহ :-শ্রম দক্ষতা অভিজ্ঞতা বলে কর্মস্থলে শত্রুদের ছত্রভঙ্গ করে সাফল্য। সৃজনশীল কর্মে উপার্জন বৃদ্ধি। বিদ্যার্থীদের বিদ্যা চর্চায় মনোযোগের অভাব। ব্যবসা পেশা ও অর্থকর্মে কম বেশি শুভ। সপরিবারে নিকট ভ্রমণের যোগ।
কন্যা:-উপার্জন বৃদ্ধি করতে গিয়ে বিপদগ্রস্ত হতে পারেন। বিদ্যায় উন্নতি। ব্যবসায় অগ্রগতি। পাওনা অর্থ আদায়ে সাফল্য। তুচ্ছ কারনে দাম্পত্য অশান্তি ও দূরত্ব বৃদ্ধি। অস্থি সন্ধি ও বাতের সমস্যায় কষ্ট ভোগ।
তুলা :-যেকোনো ব্যবসায় উন্নতি। ব্যবসার সম্প্রসারণ এর জন্য বিনিয়োগ বৃদ্ধিতে বিরত হন। আর্থিক লেনদেনের ঝুঁকি না নেওয়াই শ্রেয়। আত্মীয়-স্বজনের সঙ্গে মনোমালিন্য। স্বাস্থ্যের অবনতি। সন্তানের সুখবরে মানসিক চাপমুক্তি ও আনন্দ।
বৃশ্চিক :-পারিবারিক ক্ষেত্রে সম্পর্কের উন্নতি। বাস্তববাদী চিন্তাধারা ও ব্যবস্থা গ্রহণের ব্যবসায় উন্নতি। ঘরে বাইরে শত্রু বৃদ্ধি। পুরনো স্বাস্থ্য সমস্যা ক্রমোন্নতি। মানসিক অস্থিরতা ও ভবিষ্যৎ চিন্তা বৃদ্ধি। আয় ভাগ্য অনুকূল।
ধনু :- কারো পক্ষে বা বিপক্ষে নিজের মত প্রকাশ করে বিড়ম্বনা। অলসতার জন্য বিদ্যা চর্চায় বাধা। জলপথে ভ্রমণের বিপদের আশঙ্কা। উচ্চপদস্থ আধিকারিকদের কর্ম সাফল্য। একাধিক সূত্রে উপার্জন।
মকর :-উগ্র মেজাজ ও অপ্রিয় সত্যি কথায় নিকট জনের সঙ্গে দূরত্ব বৃদ্ধি। নিজেও বুদ্ধি বলে কর্মক্ষেত্র গত প্রতিকূলতা সামাল দিতে সক্ষম হবেন। বুধবার থেকে ব্যবসার গতি বৃদ্ধি পাবে। বাত নার্ভ ও পেটের সমস্যা ভোগাতে পারে।
কুম্ভ :-পরিবারের কারোর দেখাশোনার দায়িত্ব নিয়ে বহু ব্যয় ও সঞ্চয় হ্রাস। ঘরে বাইরে কোন কারনে সমালোচনা সইতে হতে পারে। কাজকর্মে অগ্রগতি ব্যবসায় মঙ্গলবার থেকে গতি বৃদ্ধি। আর্থিক উন্নতি হবে। আঘাত প্রাপ্তির যোগ।
মীন :-কর্তা ব্যক্তির হস্তক্ষেপে কর্মক্ষেত্রের বাধা কেটে যাবে। অপ্রিয় বাক্যে ঘরে বাইরে সমালোচিত হতে পারেন। বিদ্যা চর্চায় বাধা। একাধিক ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তির যোগ। শরীর মোটামুটি থাকবে।