মেষ :-গুরুজনের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ। জমি বাড়ি সংক্রান্ত মামলায় জটিলতা বৃদ্ধির আশঙ্কা। কর্মস্থলে উপর ওয়ালার সঙ্গে বিবাদ বিতর্কে জড়াতে পারেন। বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক না হলে বড় ক্ষতির আশঙ্কা।
বৃষ :-কর্মস্থল বা বন্ধুর সঙ্গে গুপ্ত শত্রুতা বাড়বে। পরশ্রীকাতর জ্ঞাতি বা কুটুম্বদের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলুন। সপরিবারে তীর্থ ভ্রমণের পরিকল্পনা। অর্থভাগ্য বিশেষ অনুকূল। স্বাস্থ্য ভালো থাকবে। যদিও আঘাত যোগ আছে।
মিথুন :-মানসিক অস্থিরতার জন্য কর্মে ব্যাঘাত ও মানসিক উদ্বেগ। ন্যায্য অর্থ প্রাপ্তিতে বিলম্ব। ঝুঁকিপূর্ণ কর্মে বিরত হন। বিনিয়োগে ক্ষতির আশঙ্কা। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে। বেকারদের চাকরি প্রাপ্তির সুযোগ। ধর্ম ভাব শুভ।
কর্কট :-বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে সতর্ক পদক্ষেপ গ্রহণ করুন। জমি বাড়ি গাড়ি প্রাপ্তি হতে পারে। আর্থিক উন্নতি হবে। চিকিৎসা শাস্ত্রের অধ্যয়ন ও গবেষণায় সপ্তাহটি অনুকূল। পেটের সমস্যায় ভোগান্তির আশঙ্কা।
সিংহ :-ব্যবসায় মূলধন বিনিয়োগের পূর্বে ঠান্ডা মাথায় চিন্তা করুন। অপ্রয়োজনীয় খরচ বৃদ্ধিতে সঞ্চয়ে বাঁধা। উদাসীনতায় কাজকর্মে বাধা ও ভাগ্য উন্নতির সুযোগ নষ্ট। স্বজনের প্ররোচনায় দাম্পত্যে ও সন্তানের সঙ্গে সম্পর্কের অভাব।
কন্যা :-পূর্ব অভিজ্ঞতা বলে কর্ম ক্ষেত্রে প্রতিকূলতা পরিস্থিতি মোকাবিলায় সাফল্য। নতুন উদ্যমে ব্যবসায়িক পরিকল্পনার রূপায়নে সাফল্য। দায়িত্ব পালনের পরেও সমালোচনা।
তুলা :-অপ্রিয় বাক্যে সহকর্মী বা বন্ধুদের সঙ্গে বিবাদ বিতর্কে জড়িয়ে আইনি ফ্যাসাদে পড়তে পারেনি। ঠান্ডা মাথায় কর্ম বা ব্যবসায়িক প্রতিকূলতার মোকাবিলা করুন। প্রলোভনের বসে পা না দিয়ে অর্থ সঞ্চয়ের চেষ্টা করুন। বিদ্যায় শুভ।
বৃশ্চিক :-পৈত্রিক ব্যবসা সম্প্রসারনে বাড়তি বিনিয়োগে বিপরীত ফল। কর্মস্থলে ভালো কাজের প্রতিদানে উপহাস জুটতে পারে। রাজনীতিক ও অধ্যাপকদের শুভ সময়। আমদানি রপ্তানির ব্যবসায় মন্দা।
ধনু :-কর্মক্ষেত্রে বহুমুখী প্রতিভার বিকাশ সম্মান ও সাফল্য লাভ। প্রবাসী প্রিয়জনের গৃহে আগমনের সংবাদে মানসিক প্রফুল্লতা। অধ্যায়ন ও অধ্যাপনার বিশেষ সাফল্য ও সুনামের সুযোগ। অর্থভাগ্য শুভ।
মকর :-কর্তা ব্যক্তিদের বিশ নজরে পড়ে কর্মক্ষেত্রে ভাগ্য উন্নতির পথে বাধা ।দাম্পত্যে বড় কোন সমস্যা নেই। রসায়নিক দ্রব্য বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবসায় শুভ। অনেক প্রচেষ্টার পর উপার্জনের বৃদ্ধির দিশা লাভ। চিত্তে চাঞ্চল্য।
কুম্ভ :-ব্যক্তিগত প্রশিক্ষণের চমকপ্রদ সাফল্য। সেই সূত্রে মনের মত কর্মলাভ। যেকোনো কেনাবেচার ক্ষেত্রে প্রাথমিক যোগাযোগ বাধা। অপ্রয়োজনীয় খরচ বৃদ্ধি। গৃহশান্তি বজায় থাকবে। প্রেম প্রণয় আনন্দ লাভ। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
মীন :-কাজকর্মে বাঁধা। সন্তানের ব্যবহারে ও মতিগতি নিয়ে মানসিক অস্বস্তি। পরিবারের গুরুত্বপূর্ণ কাজগুলি সহমতের ভিত্তিতে করুন। হৃদরোগ ও বাতজ বেদনায় কষ্ট ভোগের আশঙ্কা। অর্থ ভাগ্য শুভ।