মেষ:- বাঁকা পথে উপার্জন বৃদ্ধির প্রচেষ্টায় বিরত হন। সন্তানের ব্যবহার, বাক্য ও মতিগতি নিয়ে পারিবারিক অসন্তোষ ও মানসিক চাঞ্চল্য। সম্পত্তি কেনা বেচায় অতি লোভের ফলে ক্ষতির আশঙ্কা। ধর্মভাব শুভ।
বৃষ:- কারো ওপর নির্ভরশীলতায় ডুবতে পারেন। অর্থকরী উপার্জন ভাগ্য শুভ। সঞ্চয় যোগ আছে। স্বাস্থ্যের খেয়াল রেখে চলুন। সম্পত্তি ক্রয়ের আগে আইনি দিক ভালো করে দেখে নিন। উচ্চশিক্ষা ও গবেষণায় ভালো অগ্রগতি।
মিথুন:- সামাজিক ও রাজনৈতিক কর্মে সাফল্য। পদস্থ কর্মীরা কাজে যত্নশীল না হলে ভুলের আশঙ্কা। সন্তানের বিশেষ কোনো সমস্যায় মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। বিদ্যা ও স্বাস্থ্য ক্ষেত্র শুভ নয়। দাম্পত্য শান্তি ব্যহত হতে পারে।
কর্কট:- উচ্চ পদাধিকারীদের সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন। যেকোনো পেশায় অপেক্ষাকৃত শুভ। অযাচিত অর্থ সাহায্য করে অপদস্ত হতে পারেন। সর্দি কাশি ও বুকের রোগে কষ্ট ভোগ। অর্থ ভাগ্য অনুকূল।
সিংহ:- ব্যবসায় গতি লাভ। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বিপণন কর্মীদের লক্ষ্য পূরণে ব্যর্থ হওয়ায় কর্মে চাপ বৃদ্ধি। সৃজনশীল কর্মে বিশাল সাফল্য ও সুনাম। কর্মকেন্দ্রিক স্থানান্তর গমনের যোগ। চিত্তে চাঞ্চল্য।
কন্যা:- বীমা ও ব্যাংক কর্মী অধ্যাপক, আইনগদের পক্ষে সপ্তাহটি শুভ। পুরসভা, পঞ্চায়েত প্রভৃতি প্রতিষ্ঠানের কর্মকর্তারা সতর্ক হয়ে কাজ করুন। আর্থিক ও বৈষয়িক উন্নতি হলেও ব্যয় হবে।
তুলা:- রূঢ় বাক্য প্রয়োগের জন্য ঘরে বাইরে অপদস্থের আশঙ্কা। কর্ম ও ব্যবসায়িক ক্ষেত্রে ভুল পরিকল্পনার খেসারত দিতে হতে পারে। অপ্রত্যাশিত সুযোগ থেকে ভাগ্য উন্নতির যোগ। স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করবে ।অর্থ ও শিক্ষাক্ষেত্রে চাপমুক্ত।
বৃশ্চিক:- নিজের সক্ষমতা যাচাই করে কাউকে আর্থিক প্রতিশ্রুতি দান করুন। যেকোনো কাজে হঠাৎ আশা বাধায় বিচলিত হতে পারেন। স্বামী, স্ত্রী বা সন্তানের স্বাস্থ্য অবনতিতে মানসিক উদ্বেগ। অহংকারী বাক্য ও আচরণের শত্রু বৃদ্ধি।
ধনু:- জমি, ফ্ল্যাট ও যানবাহন কেনার পূর্বে পারিবারিক সহমত হয়ে কাজ করুন। উচ্চ প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ বৃদ্ধি। আমলা, রাজনীতিকদের কাজকর্মে সাফল্য। বিদ্যা ও অর্থ ভাগ্য অনুকূল।
মকর:- বহুমুখী প্রতিভার বিকাশ ও স্বীকৃতি লাভ। সৃজনশীল কর্মে বিশেষ সাফল্য ও পুরস্কার প্রাপ্তির সুযোগ। উকিল ,ইঞ্জিনিয়ার ও লৌহজাত দ্রব্যের ব্যবসায়ীদের শুভ সময়। আর্থিক বল বৃদ্ধি ও সঞ্চয় যোগ।
কুম্ভ:- মঙ্গলবার এর পর থেকে কাজকর্মে জটিলতা কাটবে। ব্যবসায়িক ক্ষেত্রে কষ্ট অর্জিত সাফল্য আর স্থানান্তর গমনের যোগ। শিক্ষাবিদ ,অপরাধ বিজ্ঞানী,ও অডিটরদের কর্মের প্রসার ও সুনাম বৃদ্ধি। শরীর স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করবে।
মীন:– ব্যবসায় সাফল্য। মধুর বাক্যে প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করুন। উকিল, বিচারক, ইঞ্জিনিয়ার ,ডাক্তার প্রমূখ এবং ওষুধ বিক্রেতা দের পক্ষে সপ্তাহটি অনুকূল। উচ্চশিক্ষায় বাধা কমবে।