মেষ :- কারো ব্যক্তিগত বিষয়ে কথা বলে বিপদে পড়তে পারেন। পারিপার্শ্বিক কারণে মনের উত্তেজনা দমন করুন। কাজকর্ম অপেক্ষাকৃত শুভ। ব্যবসায়িক পাওনা আদায়ের ক্ষেত্রে বুদ্ধি করে চলুন। অর্থ ভাগ্য অনুকূল।
বৃষ:- কাজকর্মে শুভ। কর্মসূত্রে দূর রাজ্য বা বিদেশে গমনের যোগ। ব্যবসায় বুধবার থেকে শুভ। প্রেম প্রণয়ে মতান্তর মতান্তরে মনে কষ্ট। বিতর্কিত মন্তব্য ও কর্ম এড়িয়ে চলুন। সর্বাধিক সূত্রে অর্থ লাভ। শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে। ধর্মভাগ বৃদ্ধি পাবে।
মিথুন:– দুর্ঘটনা যোগ থাকায় বিশেষ সতর্ক হোন। ব্যবসায় হঠাৎ মন্দা আসায় মানসিক চাঞ্চল্য। সপ্তাহের শেষভাগে আর্থিক সংকটের যোগ । অপরকে হেয় করতে গিয়ে অসম্মানিত হতে পারেন। নার্ভ ও হৃদ রোগের আশঙ্কা তাই সতর্ক হোন।
কর্কট:- প্রেমে বাধা। কর্মের স্থানগত পরিবর্তন হবে না। গুরুজনের স্বাস্থ্যহানীতে উদ্বেগ। ব্যবসায়িক ও পেশাদারী ক্ষেত্রে সপ্তাহের মধ্যভাগ থেকে গতি বৃদ্ধি। অর্থ ভাগ্য মন্দ নয়। দানে মানসিক প্রফুল্লতা।
সিংহ :- দীর্ঘমেয়াদী সঞ্চয় বা ভূসম্পত্তি বিক্রয়ের মাধ্যমে বিত্ত লাভের যোগ। বহু প্রচেষ্টার পর নতুন কর্ম লাভের সুখবর প্রাপ্তি। কর্মক্ষেত্রে বৃহস্পতিবার থেকে জটিলতার সম্ভাবনা। অমনোযোগিতায় বিদ্যাচর্চায় বাধা। শত্রু বাড়বে।
কন্যা :– বৃত্তিমূলক উচ্চশিক্ষায় উল্লেখযোগ্য শুভফল। সেবা কার্যে সাফল্য। উচ্চপদস্থ্য আধিকারিকরা নতুন কাজের দায়িত্ব পেতে পারেন। মানসিক অস্থিরতা বাড়বে। সন্তানের জন্য গৃহে অশান্তি। অর্থ ভাগ্য শুভ।
তুলা :- সংগঠনিক কাজে দক্ষ সংগঠকের স্বীকৃতি লাভ। ব্যবসায় অগ্রগতি ও লগ্নিবৃদ্ধি। রাজনীতিক, শিল্পি , উকিল প্রমুখের পক্ষে সপ্তাহটি শুভ। প্রেম প্রনয়ে আনন্দ। শরীর স্বাস্থ্য চলন সই থাকবে। অর্থ ভাগ্য অনুকূল। কর্ম প্রাপ্তিতে বাধা।
বৃশ্চিক :– উচ্চশিক্ষায় সন্তানের সাফল্য। বিবেচনা করে ব্যবসায়িক ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করুন। বৈদেশিক বাণিজ্যে মন্দার যোগ । দাম্পত্য সম্পর্কে উন্নতি। স্বাস্থ্য অপেক্ষাকৃত শুভ । উপার্জনের চাপ থাকবে।
ধনু:- ঠান্ডা মাথায় সিদ্ধান্ত গ্রহন করুন। কর্মক্ষেত্রে সচেতনতার অভাবে আর্থিক ক্ষতির আশঙ্কা। প্রিয় বন্ধুর সাহায্যে ও পরামর্শে উপকৃত হবেন। বিজ্ঞান ও অর্থনীতি অধ্যায়নে ও অধ্যাপনায় শুভ। সম্পত্তি বৃদ্ধির যোগ । স্বাস্থ্য মোটামুটি।
মকর:- ব্যবসায় কম বেশি উন্নতি ও ভালো বরাত প্রাপ্তির সম্ভাবনা। অর্থ ভাগ্য অনুকূল। ইঞ্জিনিয়ারিং ও পেশাদারী বিদ্যায় সাফল্যের সুবাদে কর্ম লাভের যোগ। উপযুক্ত ক্ষেত্রে বিবাহের পাকা কথা হতে পারে। স্বাস্থ্য সতর্কতা প্রয়োজন।
কুম্ভ :- ব্যবসার প্রসার ও লাভ বৃদ্ধি। রাসায়নিক দ্রব্যের ব্যবসায় চাপ। খনিজ দ্রব্য ও লৌহ ও চর্মজাত দ্রব্যের ব্যবসায় বিশেষ শুভ। নিরীক্ষা শাস্ত্র , বিজ্ঞান চর্চায় বিশেষ শুভ। অধ্যাপকদের ছাত্র-ছাত্রীদের মধ্যে জনপ্রিয়তা বৃদ্ধি। অর্থভাগ্য শুভ।
মীন:- মানসিক উত্তেজনা দমন করুন। কর্মসূত্রে স্থানান্তর গমন। ডিভোর্সিদের দ্বিতীয়বার বিবাহের যোগাযোগ। সরকারি কর্মীদের কাজের চাপ বৃদ্ধি। ব্যবসায় শুভ সময়। সু সিদ্ধান্তের অভাবে ভাগ উন্নতির পথে বাধা।