মেষ :- কর্মোন্নতির বাধা ক্রমশ কাটবে । বিদ্যা চর্চায় অমনোযোগ। তুচ্ছ কারনে পারিবারিক বা বন্ধু মহলে সম্পর্কের অবনতি ও মনে কষ্ট। ব্যবসায় গতি বৃদ্ধি। কর্মক্ষেত্রে বড় কোন দায়িত্বপ্রাপ্তি। আর্থিক উন্নতি।
বৃষ :-মানসিক অস্থিরতা ও উত্তেজনায় কাজকর্মে ভুল ভ্রান্তি। হঠকারী সিদ্ধান্তে ক্ষতির আশঙ্কা । ব্যবসা মধ্যম গতিতে চলবে। ডাক্তার , শিল্পী , সাহিত্যিক , আইটি কর্মীদের সপ্তাহটি অনুকূল। আর্থিক ও বৈষয়িক উন্নতির যোগ। স্বাস্থ্য মোটামুটি।
মিথুন :- অতিরিক্ত ভাবাবেগের জন্য পরিবার ও কর্ম ক্ষেত্রে বিপত্তির আশঙ্কা। মিত্রবেশী দুর্জনদের উস্কানিতে দাম্পত্য অশান্তির যোগ। ঝুঁকিপূর্ণ আর্থিক লেনদেন বা বিনিয়োগে বিশেষ সতর্ক হন। স্বাস্থ্য সপ্তাহের শেষভাগে বিব্রত করবে।
কর্কট :- কম প্রতিভার বিলম্বিত স্বীকৃতি ও সুনাম। জ্ঞাতি বা কুটুম্ব জনের সঙ্গে সম্পর্কের অবনতি ও পারিবারিক অশান্তি। গুরুজনের স্বাস্থ্য হানিতে উদ্বেগ। কাজে মনোযোগের অভাব। বিদ্যার্থীদের শুভ সপ্তাহ।
সিংহ :-অনুমান ক্ষমতা ও উপস্থিত বুদ্ধির জোরে ব্যবসায়িক ক্ষেত্রে বিপদ থেকে উদ্ধার। অংশীদারী বা পৈত্রিক ব্যবসায় বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয়। উপার্জন ভাগ্য অনুকূল। প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাধা আসতে পারে। ধর্মে কর্মে মন থাকবে।
কন্যা :- তৃতীয় কারোর উপস্থিতিতে দাম্পত্তে জটিলতা। উচ্চাভিলাসের জন্য ঘরে বাইরে বিড়ম্বনা। লটারি ফাটকা থেকে কিছু অর্থ প্রাপ্তি হতে পারে। আইটি , সমবায় ও পৌরকর্মীরা সতর্কতার সঙ্গে কাজ করুন।
তুলা :- রাজনীতিক , সাহিত্যিক ও আইনজ্ঞদের কর্ম সাফল্য ও খ্যাতি লাভ। ব্যবসায়ীরা ভাগ্য উন্নতির বিশেষ কোনো সুযোগ পেতে পারেন। উচ্চশিক্ষা ও কর্ম লাভের ক্ষেত্রে বাঁধা। স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। অর্থ ভাগ্য মন্দ নয়।
বৃশ্চিক:-কর্কশ ভাষণে নিকটজনেরা আপনার থেকে দূরত্ব বাড়াবে। প্রভাবশালী ব্যক্তির সহায়তায় কর্মস্থলের জটিলতা মুক্তি। সন্তানের উচ্চশিক্ষায় শুভ ফল ও সেই সূত্রে কর্ম লাভের সম্ভাবনা। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
ধনু:-জ্ঞাতি বিরোধের জন্য বাসস্থান পরিবর্তনের সিদ্ধান্তে ইতি টানুন। কর্মক্ষেত্রে সাফল্য ও বদলির সম্ভাবনা। পারিবারিক দায়িত্ব পালনে ব্যয় বৃদ্ধি পাবে। ব্যবসায়িক ও পেশাদারী কর্মে সাফল্য। উপার্জন ভাগ্য অনুকূল।
মকর:- অংশীদারের প্রতারণায় ব্যবসায় লোকসানের আশঙ্কা। যানবাহন যন্ত্রপাতি প্রভৃতি ব্যবসায় অগ্রগতি। আইটি সহ অফিস কর্মীদের কর্মস্থলে বড় কোন পরিবর্তন হবে না। অর্থ ভাগ্য অনুকূল। গগনচুম্বি উচ্চভিলাসে লাগাম দিন।
কুম্ভ:- অপ্রয়োজনীয় খরচ বৃদ্ধিতে সঞ্চয় ব্যাহত হবে। দীর্ঘদিনের কোন স্বপ্ন পূরণ না হওয়ায় মনে কষ্ট। সময় নিয়ে ভেবেচিন্তে যে কোন সিদ্ধান্ত গ্রহণ করুন। ব্যবসায়িক ক্ষেত্রে বিলম্বিত উন্নতি। আঘাত যোগ থাকাই সতর্ক হোন।
মীন :-পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে সম্পত্তি নিয়ে সমস্যার সমাধান। না বুঝে অর্থলগ্নীতে ক্ষতির আশঙ্কা। স্বাস্থ্যর যত্ন নিন। উচ্চশিক্ষা ও প্রতিযোগিতা মূলক পরীক্ষার শুভ ফল পাবেন।