মেষ:- উপস্থিত বুদ্ধি ও পরিকল্পনায় শত্রুরা আপনার সঙ্গে এঁটে উঠতে পারবে না। স্থান কাল পাত্র বুঝে নিজের বক্তব্য পেশ না করলে মুশকিলে পড়বেন। ব্যবসা ও পেশায় সাফল্য। উপার্জন ভাগ্য শুভ।
বৃষ:- মানসিক চঞ্চলতা ও বুদ্ধিহীনতার অবনমনের প্রবল সম্ভবনা। সন্তানের উচ্চশিক্ষায় চমকপ্রদ সাফল্য। সম্পত্তি ক্রয় বিক্রয়ের আগে আইনি দিক দেখে নিন। দেহে আঘাত যোগ বিদ্যমান। অর্থ ভাগ্য অনুকূল।
মিথুন:- উন্নয়নমূলক কর্মে জটিলতা কাটিয়ে অগ্রগতি। সৃজনশীল কর্মের প্রকৃত মূল্যায়ন না হওয়ায় মানসিক ক্ষোভ। দীর্ঘদিনের কোন আটকে থাকা কাজ আরম্ভ বা বাসনা পূর্ণ হতে পারে। পেট নার্ভ ও বাতের রোগে কষ্ট ভোগ। উপার্জন ভাগ্য শুভ।
কর্কট:- আলস্য ত্যাগ করে উদ্যোগী হলে কাজকর্ম বা ব্যবসায় শুভ ফল পাবেন। সম্পত্তির রক্ষণাবেক্ষণের জন্য আইনি ব্যবস্থা গ্রহণ বিশেষ সাফল্য। চিকিৎসক, অভিনয়শিল্পী ,অধ্যাপকদের শুভ সপ্তাহ। বিদ্যা ও অর্থ ভাগ্য মোটামুটি।
সিংহ:- স্বাস্থ্য সমস্যায় কষ্টভোগ। কর্মস্থলে শত্রুর শক্তি বৃদ্ধি পাবে। ব্যবসায় মূলধন বৃদ্ধির পরিকল্পনা ভেস্তে যেতে পারে। গুরুত্বপূর্ণ আলোচনায় ব্যবসায়িক উন্নতি। আধ্যাত্মিক মনোন বাড়বে ও সদগুরু লাভের যোগ। বিদ্যা চর্চায় বাধা।
কন্যা:- পূর্ব অভিজ্ঞতা ও নব পরিকল্পনায় প্রতিকূলতা থেকে মুক্তি। দাম্পত্য ক্ষেত্রে অশান্তির যোগ। সম্পত্তিগত বিষয়ে আকস্মিক জটিলতায় পড়তে পারেন। বিজ্ঞান গবেষণায় সাফল্য। নতুন কর্ম প্রাপ্তির সুখবর প্রাপ্তি।
তুলা:- বিশেষ কোনো প্রিয়জনের কাছ থেকে মূল্যবান উপহার প্রাপ্তি ও মানসিক প্রফুল্লতা। যেকোনো ব্যবসায় বাধা বেশি থাকবে। পেশাদার ,চিকিৎসক, অভিনেতা, বাস্তবিদ, উকিল প্রমুখের কর্মে উন্নতি। শরীর স্বাস্থ্য ভোগাতে পারে।
বৃশ্চিক:- ভাই বোনের পারস্পরিক সম্পর্কের উন্নতি। জ্যোতিষ, সংখ্যা তত্ত্ব ও কারিগরি বিদ্যাচর্চার শুভ। অতিরিক্ত পরিশ্রমে মানসিক অবসাদ। পারিবারিক দিক শুভ। ব্যবসায় চাপ আসবে যাবে। বাক্যে সংযত হন।
ধনু:- বেফাঁস মন্তব্য করে কর্ম ক্ষেত্রে বিব্রত হতে পারেন। যানবাহন কেনার অর্থের সংস্থান। কর্মসূত্রে বিদেশ গমনের সুযোগ প্রাপ্তি। প্রশাসনিক উচ্চ পদস্থ আধিকারিক ও বিচারকদের শুভ সপ্তাহ। উপার্জন ভালো হবে।
মকর:- কর্মস্থল ব্যবসা ও পেশায় প্রাথমিক জড়তা কাটিয়ে আলোর দিশালাভ। অর্থ উপার্জনের একাধিক ক্ষেত্র প্রসারিত হবে। ইঞ্জিনিয়ারিং, উকিল, চিকিৎসক এবং প্রিন্টিং ও যন্ত্রপাতির ব্যবসার পক্ষে শুভ সময়। মানসিক চাঞ্চল্য দমন করুন।
কুম্ভ:- কাজকর্মে বাঁধার মধ্যে অগ্রগতি। সাংবাদিক ,বিজ্ঞানী, শিক্ষাব্রতি প্রমুখের কর্মের প্রসার। রাসায়নিক ও চর্মজাত দ্রব্যের ব্যবসায় গতি বৃদ্ধি। আর্থিক ও বৈষয়িক উন্নতির যোগ। সুগার ,প্রেসার ও তৎ সংক্রান্ত রোগে ভোগান্তি।
মীন :- বাক্য ও ব্যবহার দোষে সমস্যায় পড়তে পারেন। কর্মক্ষেত্রে শত্রু বৃদ্ধি হলেও কাজকর্মে সাফল্য ও সুনাম। উপর ওয়ালার সঙ্গে সুসম্পর্ক থাকবে। আয়ের থেকে ব্যয় বেশি হবে। বিপরীত লিঙ্গ থেকে সতর্ক হন।