মেষ :-
কর্মস্থলে সংঘাত এড়িয়ে চলুন। কায়েমি স্বার্থে আঘাত করতে গিয়ে বিষ নজরে পড়তে পারেন। খাদ্যশস্য ,ছাপাখানার ব্যবসা ,পেশাদারি কর্মের ক্ষেত্রে দ্রুত অগ্রগতি । শত্রুর শক্তি ক্ষয় ও উপার্জন বৃদ্ধি। ব্যয়ের চাপ থাকবে।
বৃষ :-
অপ্রিয় সত্যি কথায় সমালোচিত হতে পারেন। অযাচিত মহৎ হৃদয়বৃত্তি ও পরোপকার করে অপদস্ত হতে পারেন। শিল্পী সাহিত্যিকদের পক্ষে সপ্তাহ টি অনুকূল। একাধিক সূত্র থেকে অর্থাগমের সম্ভাবনা। স্বাস্থ্য মোটামুটি।
মিথুন :-
নিকট জনের কাছ থেকে মানসিক আঘাত পেতে পারেনি। কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্কের অভাব। পেশাদারী কর্মে উন্নতি। শিল্পি , হিসাবরক্ষক, বাস্তুকারদের অনুকুল সময় । প্রেম প্রণয়ের যোগ আছে। স্বাস্থ্য ভোগাবে।
কর্কট :-
মূল্যবান দ্রব্য ,রত্ন ও অলংকার ব্যবসায়ীদের কর্মের প্রসার । জ্যোতিষ, রহস্যবিদ্যা ও দর্শন শাস্ত্রের অধ্যয়নে শুভ। চিকিৎসক সাহিত্যিক প্রমুখের কর্মের প্রসার ও উপার্জন বৃদ্ধি।
সিংহ :-
সুযোগ সন্ধানী ও ঈর্ষাম্বিত সহকর্মীদের কুট ষড়যন্ত্রে গুরুত্বপূর্ণ কাজে বাধা । ব্যয় বৃদ্ধি হলেও অর্থের যোগান আরো বেশি হবে। বিদ্যায় বাধা। গৃহ পরিবেশে চাপ। মানসিক উত্তেজনা থাকবে। শরীর স্বাস্থ্য ও চলাফেরার সতর্ক হন।
কন্যা :-
চালাকির দ্বারা কার্যোদ্ধার করতে গিয়ে বেইজ্জত হবেন। আইটি কর্মীদের পক্ষে সময়টা অনুকূল নয়। শিল্পী সাহিত্যিক প্রযুক্তিবিদ কর্মীদের কর্মে উন্নতি। আঘাতযোগ বিদ্যমান।
তুলা :-
অর্থ উপার্জন বৃদ্ধি ও বৈষয়িক সম্পদ বৃদ্ধির চিন্তা। কর্মক্ষেত্রে অন্যমনস্কতায় বা অমনোযোগিতায় বিপদগ্রস্ত হতে পারেন। আত্মীয় কুটুম্ব সম্পর্কে অবনতি ও মনকষ্ট। উচ্চশিক্ষায় সাফল্য। বন্ধুদের শত্রুতা। স্বাস্থ্য হানির প্রবল যোগ।
বৃশ্চিক :-
সন্তানের বিবাহের পাকা কথা হতে পারে। প্রভাবশালী উচ্চপদস্থ ব্যক্তির সহায়তায় কর্মে জটিলতা মুক্তি। পণ্য ব্যবসা ভালো চলবে। আকস্মিক স্বাস্থ্য হানির যোগ। আয় বাড়বে।
ধনু :-
উপস্থিত বুদ্ধি ও কর্মপরিকল্পনা জটিল কর্ম সম্পাদনে সাফল্য। উচ্চ আধিকারীদের ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি। অর্থকরী উপার্জন বৃদ্ধির সঙ্গে ভুল সম্পত্তি ক্রয়ের চিন্তা। শরীর স্বাস্থ্য মোটামুটি ।চিত্তে চাঞ্চল্য।
মকর :-
সপ্তাহটি ঘটনা বহুল। প্রিন্টিং কম্পিউটার যন্ত্রপাতি খনিজ দ্রব্যের ব্যবসায় অপ্রত্যাশিত উন্নতির যোগ। ব্যবসায় অর্থ উপার্জন বেশি হবে। রাজনীতিক প্রভৃতিদের শুভ সময় নয়। শরীর স্বাস্থ্যের যত্ন নিন। গান চালনায় সতর্ক হোন।
কুম্ভ :-
পারিবারিক ব্যবসায় ঈর্ষান্বিত নিকটজনের সঙ্গে অশান্তি ও মনোমালিন্য । হজম ও নার্ভের সমস্যায় ভোগান্তি। উচ্চপদস্থ আধিকারিক মাঝারি ও বড় ব্যবসা,পেশাদার শিল্পী ও সাহিত্যিকদের পক্ষে সপ্তাহ কিছু শুভ।
মীন :-
সন্তানদের অশান্তির জন্য মনকষ্ট। দাম্পত্য ক্ষেত্রে চাপ থাকবে। বেহিসেবি সব খরচে লাগান দিন। মানসিক অস্থিরতা থাকবে। কর্মবিদ্যায় অগ্রগতি। অর্থকরী উপার্জন ভালো হবে। স্বাস্থ্য ভালো যাবে না।