সাপ্তাহিক রাশিফল (২০২৫) ২ আগস্ট থেকে ৮ আগস্ট

মেষ

কর্মস্থলে ও প্রত্যাশিত জটিলতা বৃদ্ধি। অর্থ সংকট থাকবে। স্বনিযুক্তি প্রকল্পে কিছুটা সাফল্য। অধিক লোভের বশে অর্থ বিনিয়োগের ক্ষতির আশঙ্কা। মানসিক চঞ্চলতা দমন করুন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

বৃষ

সহকর্মীর চক্রান্তে কর্মস্থলে কর্ম উন্নতিতে প্রবল বাধা আসতে পারে। মানসিক উদ্বেগ ও হতাশা বাড়বে। বুদ্ধির অস্থিরতায় ও হঠকারী সিদ্ধান্তের জন্য ভুল পথে গমনের আশঙ্কা। স্বাস্থ্য একপ্রকার যাবে ।আর্থিক উন্নতি হবে।

মিথুন

দীর্ঘ বঞ্চনার পর কর্মস্থলে বড় সাফল্য ও উচ্চ মহলের কাছে স্বীকৃতি লাভের সম্ভাবনা। ভোগ বিলাস এর জন্য অধিক ব্যয় আর্থিক সমস্যা। সপরিবারে ভ্রমণের পরিকল্পনায় বাধার যোগ। দাম্পত্য ও স্বাস্থ্যগত ক্ষেত্রটি বিশেষ শুভ নয়।

কর্কট

প্রতিবেশীর চরম শত্রুতায় বাসস্থান পরিবর্তনের পরিকল্পনা গ্রহণ করুন। বাক সংযমের অভাব। উগ্র ব্যবহারের জন্য কর্ম ও পারিবারিক ক্ষেত্রে বিপত্তির আশঙ্কা। গুরুত্বপূর্ণ কাগজপত্র যথাস্থানে রাখুন।

সিংহ

আর্থিক সমস্যা না থাকলেও অতিরিক্ত আয়ের পথে বাধা থাকবে। মানসিক অস্থিরতা ও উত্তেজনা বাড়বে। অধন্তন কর্মীরা আপনার সঙ্গে গুপ্ত শত্রুতা করতে পারে। লেখাপড়ায় অমনোযোগ। স্বাস্থ্য হানি ও আঘাত যোগ আছে।

কন্যা

কোন বন্ধু বা আত্মীয়র জন্য দাম্পত্য ক্ষেত্রে অশান্তি চরম আকার ধারণ করতে পারে। সন্তানের দিক থেকে মানসিক আঘাত প্রাপ্তির যোগ। আইটি ও ব্যাংক কর্মীদের উন্নতি। অস্থি বৃদ্ধির সমস্যায় কষ্টভোগ।

তুলা

উচ্চ কর্তৃপক্ষের সঙ্গে মতান্তরের জন্য কর্মক্ষেত্রে জটিলতা বৃদ্ধি। প্রেম ও প্রণয়ে মতান্তর বাড়বে। সুগার ও রক্তচাপের অস্বাভাবিকতার ফলে শারীরিক সমস্যা বৃদ্ধি ও ভোগান্তি। মানসিক হতাশা বাড়বে।

বৃশ্চিক

গৃহ ও কর্মস্থানের পরিবেশগত সমস্যা ক্রমশ বাড়বে। কাজকর্ম এবং মানসিক শান্তির পথে বাঁধা থাকবে।কর্ম বা ব্যবসায় হঠকারী সিদ্ধান্ত থেকে দূরে থাকুন। বিবাহের যোগাযোগ এলে ভেঙে যেতেও পারে।

ধনু

সুসিদ্ধান্ত ও চিকিৎসার ফলে রোগ মুক্তি। কর্ম ক্ষেত্রে সমস্যা আলাপ আলোচনা করে মিটিয়ে উচ্চ কর্তৃপক্ষের প্রশংসা আদায় করতে পারেন। বিদ্যা শিক্ষায় অগ্রগতি। আর্থিক উন্নতি হবে। বাক্যে সতর্ক হন।

মকর

কাজকর্মে বহু চেষ্টার পর সংস্থা গত পরিবর্তনে সফল হবেন । বিশেষ কোন ও যোগাযোগ থেকে ব্যবসা ও পেশায় লাভের সম্ভাবনা। নিকটজনের অর্থনৈতিক কাজ কর্মের প্রতিবাদ করায় পারিবারিক শান্তি ভঙ্গের আশঙ্কা।

কুম্ভ

সম্পত্তি সংস্কার বা রক্ষণাবেক্ষণে পারিবারিক ক্ষেত্রে অশান্তির প্রবল আশঙ্কা। শর্তসাপেক্ষ কাজের কর্মীদের পক্ষে সময়টা অপেক্ষা শুভ। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি। গুরুজনের স্বাস্থ্যহানি তে চিন্তা।

মীণ

ব্যবসায়িক বা কর্মের নীতিগত প্রশ্নে পারস্পরিক মনোমালিন্য। একাধিক পথে অর্থ উপার্জন বৃদ্ধি। দাম্পত্য ও পারিবারিক দিকটি তুচ্ছ কারণে উত্তপ্ত হতে পারে। বিদ্যায় বাধার যোগ ও রক্তপাত যোগ আছে।

আরো পড়ুন

একটি উদ্ধৃতি পেতে