সাপ্তাহিক রাশিফল (২০২৫) ২৬ শে জুলাই থেকে ১ আগস্ট :-

সাপ্তাহিক রাশিফল (২০২৫) ২৬ শে জুলাই থেকে ১ আগস্ট :-

মেষ রাশি :- মূল্যবান দ্রব্যাদি বা নথিপত্র হারিয়ে বিড়ম্বনায় পড়তে পারেন। কর্মক্ষেত্রে বিশেষ কোনো সুখবরে উদ্বেগের অবসান। পেশাদারী কাজকর্মে সাফল্য। প্রতিযোগিতামূলক পরীক্ষায় মনমতো ফলের অভাব। আর্থিক উন্নতি হবে।
শুভ দিন :- ২৬,২৭,২৮

বৃষ রাশি :- গুরুত্বপূর্ণ কাজের গোপনীয়তা রাখতে না পেরে কর্মস্থলে ফেসাদে পড়তে পারেন। ভাবা বেগের বসে না চলে বাস্তববাদী হলে সাফল্য পাবেন। সংখ্যা তত্ত্ব ও জ্যোতিষ শাস্ত্র অনুশীলনে উন্নতি। অধ্যাপক ,উকিল, সাহিত্যিকদের শুভ সময়।
শুভ দিন :- ২৯,৩০,৩১

মিথুন রাশি :- সময়োচিত সু সিদ্ধান্ত গ্রহণে কর্মের জটিলতা থেকে মুক্তি ও বিভাগীয় ক্ষেত্রে প্রশংসা আদায়। পুরনো বন্ধুর সঙ্গে সম্পর্ক বৃদ্ধি। সৃজনশীল কর্মে সাফল্য। প্রেম ও প্রণয়ে আনন্দ লাভ। দাম্পত্য ক্ষেত্রে পারস্পারিক মতান্তর। ধর্মে মতি।
শুভ দিন :- ৩০,৩১,১

কর্কট রাশি :- শত্রুপক্ষের দুর্বলতা বুঝে পদক্ষেপ গ্রহণ করুন। আর্থিক সমস্যা বৃহস্পতিবার থেকে কেটে যাবে। উচ্চশিক্ষায় শুভ। পৈত্রিক সম্পত্তি প্রাপ্তিতে বাধা। ডাক্তার ,অধ্যাপক, বিজ্ঞানীদের পক্ষে শুভ।
শুভ দিন :- ২৬,২৭,১

সিংহ রাশি :- বুদ্ধির অস্থিরতায় কর্মে বাধা। ঠান্ডা মাথায় পরিকল্পনা গ্রহণে সাফল্য পাবেন। কর্ম ক্ষেত্রে ওপরওয়ালার সঙ্গে মতান্তর হতে পারে। অর্থনৈতিক দিকটি মোটামুটি। শিক্ষায় মনোযোগের অভাব। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ দিন :- ২৬,২৭,২৮

কন্যা রাশি :- গবেষকদের সাফল্য ও স্বীকৃতি লাভের সম্ভাবনা। কঠিন কার্যের দায়িত্ব নিয়ে সাফল্য ও সুনাম। পারিবারিক সম্পত্তি নিয়ে জটিলতা বৃদ্ধি। মানসিক অস্থিরতা ও গৃহে অশান্তির যোগ। আয় বৃদ্ধি পাবে।
শুভ দিন :- ২৯,৩০,৩১

তুলা রাশি :- একাধিক সূত্রে অর্থ উপার্জনের যোগ। সঞ্চয় ভাগ্য অনুকূল। গবেষকদের কর্মে সাফল্য ও খ্যাতি লাভ। ঈর্ষান্বিত বন্ধুরা কর্মে বাধা সৃষ্টি করতে পারে। ব্যবসায় উন্নতি। শিল্পীদের শুভ সপ্তাহ। স্বাস্থ্য চলন সই। খাদ্য গ্রহণে সতর্ক হোন।
শুভ দিন :- ৩০,৩১,১

বৃশ্চিক রাশি :- ভূসম্পত্তিগত মামলার রায় পক্ষে যাওয়ায় উদ্বেগের অবসান। পারিবারিক সম্পর্কের ক্রোমোন্নতি। ব্যবসায় অগ্রগতি। অর্থ ভাগ্য অতীব অনুকূল। পুরনো রোগের বৃদ্ধিতে দৈহিক ভোগান্তি।
শুভ দিন :- ২৬,২৭,১

ধনু রাশি:- প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য ও সুনাম। পারিবারিক ক্ষেত্রে বিতর্কিত পরিবেশ এড়িয়ে চলুন। উদরপীড়া ও কোমর থেকে নিচের দিকে বাতের সমস্যায় চলাফেরা ও স্বাভাবিক কাজকর্মে বাধা। আর্থিক উন্নতি হবে।
শুভ দিন :-২৬,২৭,২৮

মকর রাশি :- কাজকর্মে বিলম্বিত উন্নতি। ভেবেচিন্তে ব্যবসা করুন। ডাক্তার, বাস্তুকার প্রমুখের পক্ষে সপ্তাহটি শুভ। অর্থ উপার্জন ভালো হবে। বিকল্প উপার্জনের দিশা ও পেতে পারেন। শরীর স্বাস্থ্য মোটামুটি। চিত্তে চাঞ্চল্য।
শুভ দিন :- ২৯,৩০,৩১

কুম্ভ রাশি :- স্বযুক্তি প্রকল্পের কাজে সাফল্য। রাজনীতিকদের জনসংযোগ প্রচেষ্টায় অগ্রগতি। পারিবারিক সম্পত্তির বিভাজনের শরীকী মতান্তর। দর্শন শাস্ত্রের অধ্যায়ন ও অধ্যাপনায় শুভ ফল লাভ। দেহে আঘাত লাগতে পারে।
শুভ দিন :- ৩০,৩১,১

মীন রাশি :- সু সিদ্ধান্ত ,উপস্থিত বুদ্ধি ও পূর্ব অভিজ্ঞতায় জটিল কর্ম সম্পাদনে সাফল্য। ঘরে-বাইরে শত্রু উত্ত্যক্ত করতে পারে। মানসিক উত্তেজনা দমন করুন। আর্থিক প্রগতি বজায় থাকবে। নিম্নাঙ্গে বাত ও নার্ভের সমস্যায় দেহকষ্ট।
শুভ দিন :- ২৬,২৭,১

আরো পড়ুন

একটি উদ্ধৃতি পেতে