মেষ :- অর্থভাগ্য উত্তম। কর্মের প্রসার হলেও বাধা থাকবে। সহকর্মীদের দুর্ভিসন্ধি বানচাল করে কর্মোন্নতি। কারোর ওপর বেশি নির্ভর করলে ঠকতে পারেন। অধৈর্য না হয়ে আর্থিক ও বৈষয়িক সিদ্ধান্ত গ্রহণ করুন।
বৃষ :-কর্মস্থলে উগ্র মেজাজ এর জন্য মানহানি বা আইনিবিপত্তির আশঙ্কা। সন্তানের বিদ্যা বা কর্ম সাফল্যে গৌরব। সামাজিক স্তরে ক্ষমতা ও সুনাম বৃদ্ধি পাবে। নিম্নাঙ্গের সমস্যায় কষ্ট ভোগ হতে পারে। আর্থিক উন্নতির যোগ প্রবল।
মিথুন :-কর্মস্থলে জটিলতা কমবে বাড়বে। উপরমহলের সঙ্গে যোগাযোগের অভাব। বাক্য ব্যবহারে সতর্ক না হলে বিপদ। ব্যবসায়ী ও পেশাদারদের আর্থিক উন্নতি হবে। শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। গৃহশান্তি বিঘ্নিত হতে পারে।
কর্কট :-নরম মনোভাবের জন্য ভাগ্য উন্নতিতে বাধা আসতে পারে। মামলা মোকদ্দমা বা অন্য কোন বিষয়ে মাথাচাড়া দেওয়ার মানসিক চাঞ্চল। ব্যবসায় অগ্রগতি হবে। আর্থিক উন্নতির যোগ। সম্পত্তি ক্রয়ের যোগ আছে।
সিংহ :- কর্মস্থলে উল্লেখযোগ্য সাফল্য ও প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধি। উপরওয়ালার আস্থা অর্জনে সমর্থ হবেন। শরীর স্বাস্থ্য কম বেশি শুভ। বিদ্যায় মনোযোগের অভাব। ব্যবসা বাণিজ্য ভালো হবে। বৈদেশিক অর্থ লেনদেনে বিশেষ সতর্ক হোন।
কন্যা :- বাধা-বিপত্তির মধ্য দিয়ে কর্ম ক্ষেত্রে অগ্রগতি হবে। অপ্রিয় সত্যি কথায় অনর্থক শত্রু বৃদ্ধি। পুরনো পরিচিতের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি ও জটিলতা মুক্তি। আর্থিক শক্তি বৃদ্ধি পাবে। গৃহ পরিবেশে উত্তেজনা থাকবে।
তুলা :- উপার্জন বৃদ্ধির নতুন পথের দিশালাভ। কর্ম পরিকল্পনার সার্থক রূপায়ণে সফল হবেন। পারিবারিক দিকটি একপ্রকার। দাম্পত্য কলহের আশঙ্কা। সৃজনশীল কর্মে বিশেষ সাফল্য। বিদ্যা শিক্ষার ক্ষেত্রে আকস্মিক বাধায় বিচলিত হতে পারেন ।
বৃশ্চিক :- গুণীজনের সহায়তায় পারিপার্শ্বিক জটিলতা ও শত্রুর হাত থেকে মুক্তি। দাম্পত্য শান্তি বজায় থাকবে। ব্যবসা ক্ষেত্রে বুধবার থেকে শুভ। পেশাদারী কাজকর্মে বিশেষ শুভ। স্বাস্থ্যের যত্ন নিন।
ধনু :- সক্রিয় কৌশল ,অভিজ্ঞতা ও পূর্বানুমানের উপর ভিত্তি করে কর্মস্থলে বা সামাজিক বৃত্তে কঠিন সমস্যার মোকাবিলায় সাফল্য। উচ্চশিক্ষা ও গবেষণায় শুভ। ব্যবসায় দ্রুত অগ্রগতি। শরীর স্বাস্থ্য মোটামুটি। আয় বাড়বে।
মকর :- দীর্ঘদিন আটকে থাকা কার্যসম্পন্ন হবে। ব্যবসা ও পেশায় মঙ্গলবার থেকে শুভ। ধর্ম কর্মে মন যাবে। সন্তানের জন্য মানসিক চিন্তা। উপযুক্ত স্থলে বিবাহের যোগাযোগ রয়েছে। সন্তান প্রাপ্তির যোগ আছে। আর্থিক উপার্জন বৃদ্ধি পাবে।
কুম্ভ :- রাজনীতিকরা জনসংযোগের ক্ষেত্রে হঠকারিতা পরিত্যাগ করুন। দুঃসাহসের বশে ঝুঁকিপূর্ণ কাজে বিপদগ্রস্ত হতে পারেন। সন্তানের স্বাস্থ্যের খেয়াল রাখুন। আর্থিক উন্নতি ও সঞ্চয় যোগ আছে। অপ্রয়োজনীয় অর্থ ব্যয় লাগান দিন।
মীন :- পারিবারিক বিরোধের জন্য পৈত্রিক সম্পত্তির ভাগ বা দখল নিতে সমস্যা। পরিশ্রমের পরেও কর্মক্ষেত্রে সাফল্য অধরা থাকবে। ব্যবসা ও পেশায় উন্নতি। শরীর স্বাস্থ্যের যত্ন নিন। মনে অস্থিরতা থাকবে।