সাপ্তাহিক রাশিফল (২০২৫) ১৬ আগস্ট থেকে ২২ আগস্ট

মেষ

পারিবারিক ক্ষেত্রে অস্থিরতার জন্য কাজকর্মে ঢিলেমি ও অলসতা। কর্মক্ষেত্রে কুচক্রীদের এড়িয়ে চলুন। অতি ক্রোধে বিরম্বনা বাড়বে। নতুন কর্মপ্রাপ্তি ও মানসিক শান্তি। উপার্জন বাড়বে । বিদ্যায় শুভ।

বৃষ

অপরকে বিদ্রুপ ও বিদ্বেষ ভাবের জন্য অপদস্থ ও লাঞ্ছিত হতে পারেন। গুরুজনের সঙ্গে মত বিরোধ ও সম্পত্তির প্রকৃত প্রাপ্তিতে বাধা। কাজকর্মে উন্নতি হবে ।আর্থিক উন্নতি ও সঞ্চয় যোগ। গবেষণা ও উচ্চশিক্ষায় শুভ।

মিথুন

আলস্য বা উদাসীনতায় ভাগ্য উন্নতির সুবর্ণ সুযোগ হাতছাড়া হতে পারে।। কথাবার্তার সংযমের অভাবে ওপরওয়ালার সঙ্গে মতবিরোধ। সময়োচিত সুচিকিৎসায় স্বাস্থ্যের উন্নতি ও মানসিক বল বৃদ্ধি। বিদ্যাস শুভ। শত্রু বাড়বে।

কর্কট

নামি সংস্থার কাজের সুযোগ পেতে পারেন। সংরক্ষণের অভাবে মূল্যবান দ্রব্যাদি চুরি বা নষ্ট হওয়ার আশঙ্কা। পেশাগত কর্মে সপ্তাহের মধ্যভাগ থেকে উন্নতি । মানসিক উত্তেজনা বৃদ্ধি।

সিংহ

বন্ধুর সম্মান রক্ষার্থে পারিবারিক ক্ষেত্রে বিড়ম্বনা বৃদ্ধি ও অশান্তির যোগ। প্রতিবেশীর সঙ্গে সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে বিবাদের আশঙ্কা। নতুন কাজকর্মে বাধা আসতে পারে। বিদ্যা শিক্ষায় শুভ। স্বাস্থ্যের যত্ন নিন।

কন্যা

স্বদেশী বা বিদেশি বহুজাতিক সংস্থায় চাকরির সুখবর পেতে পারেন। সামাজিক বৃত্তে শত্রুপক্ষের মোকাবিলায় আইনি ব্যবস্থা গ্রহণে সাফল্য। পারিবারিক ক্ষেত্রে অশান্তি বাড়বে আয় ব্যয় সমতাহীন।

তুলা

বৃত্তিগত প্রশিক্ষণের চমকপ্রদ সাফল্য সেই সূত্রে কর্মপ্রাপ্তির যোগ। সাংগঠনিক কর্মীদের সাফল্য। নিকটজনের ব্যবহারে মানসিক আঘাত। প্রেমের মন কষ্ট। আর্থিক দিক একপ্রকার থাকবে। স্বাস্থ্য ভোগাবে।

বৃশ্চিক

প্রযুক্তিবিদ্যার অধ্যাপনায় বিশেষ সাফল্য ও প্রতিভার স্বীকৃতি লাভ। সমরাস্ত্র ও বাস্তুবিদদের শুভ সময়। অহংকারী আচরণের জন্য অপদস্থ হতে পারেন। চর্মরোগ মেরুদন্ড ও নার্ভের সমস্যায় কষ্ট ভোগ।

ধনু

পরিবারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় বৈষয়িক কাজগুলি করে ফেলুন। কনিষ্ঠ হয়েও জ্যেষ্ঠ সন্তানের দায়িত্ব পালন করতে হতে পারে। ব্যবসা ও পেশায় ক্রমোন্নতি। আর্থিক ও বিদ্যা ক্ষেত্রে শুভ।

মকর

বিদ্যার্থীদের বিশেষ সম্মান প্রাপ্তির যোগ। লক্ষ্য স্থির রেখে কর্ম পরিকল্পনা অনুসারে এগিয়ে চলুন ,শত্রুরা ব্যর্থ হবে।। আর্থিক উন্নতি আশানুরূপ। স্বাস্থ্য হানি ও রক্তপাত যোগ আছে।

কুম্ভ

কর্ম ও ব্যবসায়িক সূত্রের স্থানান্তর গমনে সাফল্য ও সুনাম। মৌলিক চিন্তা ও গবেষণায় চমকপ্রদক ফল ও স্বীকৃতি লাভ। কর্মস্থলে ওপরওয়ালার সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে। মায়ের স্বাস্থ্য ভোগাতে পারে। অর্থ বল অটুট থাকবে।

মীন

বিদেশি প্রতিষ্ঠানে কর্ম প্রাপ্তির যোগ। বিজ্ঞান গবেষণায় বিশেষ শুভ। ব্যবসা ও পেশার ক্রমোন্নতি। মানসিক অস্থিরতা থাকবে। পারিবারিক ক্ষেত্রে অশান্তি ও মনকষ্ট । অধ্যায়ন ও অধ্যাপনায় বাধা।

আরো পড়ুন

একটি উদ্ধৃতি পেতে