মেষ :- কাজকর্মের বাঁধা কেটে যাবে। মানসিক উত্তেজনা ও চঞ্চলতায় লাগাম দিন। আইন ও প্রশাসনিক উচ্চ প্রাথাধিকারীদের কর্ম সাফল্য সুনামবৃদ্ধি। অর্থ ভাগ্য অনুকূল। দাম্পত্য ও বিদ্যা ক্ষেত্র শুভ।
বৃষ:- সন্তানের উচ্চ শিক্ষার জন্য অর্থের সংস্থান হওয়ায় মানসিক প্রফুল্লতা। যেকোনো ব্যবসায় সাফল্য। ব্যবসা ভালো হবে। শরীর স্বাস্থ্য কম বেশি শুভ। অর্থ ভাগ্য অনুকূল। ধর্মগ্রন্থ পাঠ ও ধর্মাচরণে মনোযোগ বৃদ্ধি। বাক সংযম প্রয়োজন।
মিথুন:- প্রশাসনিক উচ্চ আধিকারিকদের পক্ষে সময়টা বিশেষ শুভ। বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। অফিস কর্মীদের পক্ষে সময়টি কঠিন। পারিবারিক দিকে অশান্তির যোগ। বিদ্যাভাগ্য শুভ। অর্থ ভাগ্য মোটামুটি। শারীরিক ভোগান্তি।
কর্কট:- সপ্তাহের মধ্যভাগ থেকে যেকোনো কাজকর্মে ক্রমশ উন্নতি। ওষুধ, জলীয় দ্রব্য ও শস্য বিক্রেতাদের শুভ সময়। রাসায়নিক দ্রব্যের ব্যবসায় প্রতিকূলতা। বিদ্যায় বাধার মধ্যে অগ্রগতি। স্বাস্থ্যের খেয়াল রাখুন।
সিংহ:- কাজকর্মের বাঁধা মঙ্গলবার থেকে ক্রমশ কমবে। ঠান্ডা মাথায় কর্মস্থলে সিদ্ধান্ত নিন ও স্বার্থন্বেষী সহকর্মীদের থেকে সতর্ক হোন। বিজ্ঞানীদের পক্ষে সপ্তাটি শুভ। কাজের চাপ বাড়বে। অর্থ উপার্জনের অনুকূল যোগ। চোট আঘাত লাগতে পারে।
কন্যা:- ঘরে বাইরে বাক্য ব্যবহারে সতর্ক হন। কর্মস্থলে উপরওয়ালার সঙ্গে মতান্তর এড়িয়ে চলুন। চালাকির দ্বারা কার্য উদ্ধারে বাধা। ব্যবসা ও পেশাল শুভ। অর্থ ভাগ্য অনুকূল। বিজ্ঞান গবেষণায় সাফল্য।
তুলা:- সংগঠনিক কার্যে সাফল্য ও সম্মান। প্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থ প্রাপ্তির যোগ। মিত্র বেশী শত্রুর কাছ থেকে সাবধান হন। ব্যবসায়ী, উকিল, সাহিত্যিক, শিল্পীদের সপ্তাহটি অনুকূল। শরীর স্বাস্থ্যের ভোগান্তীয় মানসিক চিন্তা।
বৃশ্চিক:- কাজকর্মে ও ব্যবসায় জটিলতা কমবে বাড়বে। বৈদেশিক আমদানি রপ্তানির ব্যবসায় সতর্ক হয়ে অগ্রসর হন। যত্র আয় তত্র ব্যয়। সংগীতশিল্পী যন্ত্র ও বাস্তুবিদ প্রভৃতিদের শুভ সময়। স্বাস্থ্য একপ্রকার।
ধনু:- সপ্তাহটি কর্মব্যস্ত, একাধিক গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব গ্রহণ ও প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধি। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে। আর্থিক বলের বৃদ্ধি। সাহিত্য ও বিজ্ঞান চর্চায় শুভ। উপযুক্ত ক্ষেত্রে আইনিপথে বিবাহবিচ্ছেদের আশঙ্কা।
মকর:- উচ্চশিক্ষায় সাফল্য। প্রযুক্তি ও বাস্তুবিদদের অনুকূল সময়। সপ্তাহের মধ্যভাগ থেকে ব্যবসায় নতুন যোগাযোগ প্রাপ্তি। মানসিক চঞ্চলতা থাকবে। দাম্পত্য সন্তান ভাগ্য অনুকূল। দৈব কৃপায় পারিপার্শ্বিক জটিলতা ক্রমশ কমবে।
কুম্ভ:- কঠিন কর্মের সম্পাদনে সাফল্যের হাত ধরে সুনাম আর প্রশাসনিক ক্ষমতা প্রভাব বৃদ্ধি। শরীর স্বাস্থ্যের যত্ন নিন। অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধিতে সঞ্চয়ের হ্রাস। মানসিক উত্তেজনা বাড়তে দেবেন না।
মীন:- কর্মসূত্রের স্থানান্তর গমনে সাফল্য। আর্থিক ও বৈষয়িক ক্ষেত্রে উন্নতি। সুগার প্রেসারের অসমতায় কষ্ট ভোগের আশঙ্কা। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সপ্তাহ টি অনুকূল। ধর্মেকর্মে অমনোযোগ।