মেষ :-কর্মক্ষেত্রে মৌলিক পরিকল্পনার সার্থক রূপায়নে ভাগ্য উন্নতি। বিজ্ঞান গবেষণায় সাফল্য। সম্পত্তিগত জটিলতা পারস্পরিক আলাপ আলোচনায় মেটাতে চেষ্টা করুন। স্বাস্থ্য মোটামুটি।
বৃষ:-ব্যবসায়িক কারণে বিভিন্ন স্থানে যাতায়াতের সম্ভাবনা। ধৈর্যের অভাবে ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ বা অন্য যে কোন ক্ষেত্রে বিপত্তির আশঙ্কা। কুটুম্বদের বিরূপ আচরণে মনে কষ্ট। বাতের বেদনা বৃদ্ধি। অর্থ ভাগ্য শুভ। ভ্রমণের পরিকল্পনা।
মিথুন:- মাথা মুখ ও গলার সমস্যা কিঞ্চিত বিব্রত হতে পারেন। অত্যাধিক উচ্চাভিলাসে হতাশা। সন্তানের কর্মহীনতা বা স্বাস্থ্য হানিতে মানসিক কষ্ট। অর্থ ভাগ্য বেশ শুভ। তবে ব্যয় প্রবল। অপ্রিয় বাক্যে বা অহংকারে ক্ষতির আশঙ্কা।
কর্কট:-ধূর্ত-বুদ্ধি দুর্জন এর কলকাঠিতে অংশীদারি ব্যবসায় মন্দা। কর্মক্ষেত্রের দুরূহ কাজে সাফল্য ও আত্মবিশ্বাস বৃদ্ধি। স্বাস্থ্যের খেয়াল রাখুন। উচ্চশিক্ষা ও গবেষণায় শুভ। বিবাহের যোগাযোগ বিদ্যমান।
সিংহ:-কর্মক্ষেত্রে নানা প্রলোভন ও প্ররোচনা এড়াতে না পারলে বিপদগ্রস্ত হবেন। শারীরিক সুস্থতার দিকে নজর দিন। রাজনীতিকদের শুভ সময়। সন্তানের লেখাপড়া বা স্বাস্থ্য নিয়ে মানসিক অস্থিরতা সপ্তাহভর চলবে। ধর্ম ভাব শুভ।
কন্যা:-সমবায় পুরসভা ও পঞ্চায়েতে নিয়ম বহির্ভূত কাজ এড়িয়ে চলুন। অপব্যয় ও অপচয় বাড়ার সঞ্চয়ে সমস্যা। জ্যোতিষ, অপরাধবিজ্ঞান ও অর্থশাস্ত্রের চর্চায় আগ্রহ বৃদ্ধি। অস্থির সমস্যায় কষ্ট।
তুলা:-মুখ ও উদর পীড়া বৃদ্ধিতে দুর্ভোগ। বিলাস দ্রব্যের ব্যবসায় বাড়তি বিনিয়োগ ও সাফল্যের উজ্জ্বল সম্ভাবনা। দুঃসাহসিক কাজে বিপদে পড়বেন। গুরুজনের নানান শারীরিক জটিলতায় কাজকর্ম ব্যাহত হবে। রক্তপাত যোগ বিদ্যমান।
বৃশ্চিক:-উচ্চপদস্থ আধিকারিক, সমরাস্ত্রবিদদের পক্ষে সপ্তাহ টি শুভ। ব্যবসায়িক অগ্রগতি হলেও বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বাধা থাকবে। স্বাস্থ্য হানি ও আঘাত , অস্থিভঙ্গ ,রক্তপাত যোগ প্রবল।
ধনু:-বিজ্ঞান গবেষণায় সাফল্য ও সেই সূত্রে নামি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সম্ভাবনা। সুযোগসন্ধানী শত্রুরা সপ্তাহের শেষভাগে বিব্রত করতে পারে। মরসুমি রোগ ও তলপেটের সমস্যায় ভোগান্তির আশঙ্কা।
মকর:-উপস্থিত বুদ্ধির জোরে কার্য উদ্ধারে সাফল্য।স্বনিযুক্তি প্রকল্পে আয় বাড়বে। যেকোনো প্রতিকূলতা সামলে ব্যবসায় ক্রমশ অগ্রগতি ও লাভ বৃদ্ধি। শরীর স্বাস্থ্য মোটামুটি। মানসিক উত্তেজনা ও অপ্রিয় বাক্যে লাগান দিন।
কুম্ভ:-গুণী ও সজ্জন ব্যক্তির সহৃদয় সহায়তায় কর্ম ও বৈষয়িক প্রতিকূলতা থেকে উদ্ধার। উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির দখলদারিতে বাধা। উচ্চশিক্ষায় শুভ সময়। শরীর স্বাস্থ্যের কিঞ্চিত অবনতি ও মানসিক চাঞ্চল্য।
মীন:-আর্থিক ও বৈষয়িক উন্নতির যোগ। বিদ্যায় বাধা মুক্তি। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সুফল। চিকিৎসক, উকিল ,অর্থনীতিবিদদের কাছে সপ্তাহটি ঘটনাবহুল। রোগভোগ ও আঘাত যোগ বিদ্যমান।