মেষ:- কাজকর্মের বাঁধা ক্রমশ কাটবে। কর্মসূত্রে ভিন রাজ্যে বা বিদেশে যেতে হতে পারে। গুরুজনের স্বাস্থ্য নিয়ে চিন্তা বৃদ্ধি। আর্থিক উন্নতি যোগ। নিজ স্বাস্থ্যের খেয়াল রাখুন। মানসিক উত্তেজনা কমা বাড়া করবে।
বৃষ :- কর্মক্ষেত্রে উপরওলার সঙ্গে মতান্তরেযোগ। পৈত্রিক সম্পত্তির মালিকানা নিয়ে নিকট জনের সঙ্গে বিরোধিতা। ব্যবসা ও পেশায় শুভ। একাধিক সূত্র থেকে অর্থ প্রাপ্তি ও সঞ্চয়। বাক্য ব্যবহারে মার্জিত হন। আঘাত যোগ বিদ্যমান।
মিথুন :- অগ্রপশ্চাত বিবেচনা না করে বাড়তি উপার্জনের পথে হাঁটলে বিপদ। অভিনয় জগতে ভালো সুযোগ পেতে পারেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা। অর্থভাগ্য শুভ। অপ্রিয় বাক্যে লাঞ্ছিত হতে পারেন।
কর্কট:- ব্যবসায়িক ক্ষেত্রে বাজারের গতিপ্রকৃতির উপর লক্ষ্য রেখে সিদ্ধান্ত নিতে হবে। জমি বা বাড়ি কেনার সুযোগ পেতে পারেন । আদালত কর্মীদের চাপ বাড়বে। আয় ব্যয়ের ক্ষেত্রে সমতার অভাব।
সিংহ:- প্রিয়জনের দুঃসময় পাশে দাঁড়াতে গিয়ে সমালোচিত ও অপমানিত হতে পারেন। বিদ্যার্থীদের অপেক্ষাকৃত শুভ সময়। অধ্যাপনার ক্ষেত্রে বিশেষ স্বীকৃতির প্রাপ্তির সম্ভাবনা। গুরুত্বপূর্ণ কর্মে মনের ইচ্ছা সায় দিয়ে কাজ করুন।
কন্যা :- আইনি জটিলতায় ব্যবসায়িক কর্মে বাধার আশঙ্কা। প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিশেষ সাফল্য। একাধিক সূত্রে অর্থ প্রাপ্তির যোগ। অনেক দিনের কাঙ্ক্ষিত প্রনয়ে সাফল্য। দুর ভ্রমণে বিপত্তির আশঙ্কা।
তুলা:-সহকর্মীদের সাহায্যে গুরুত্বপূর্ণ কর্মে সমস্যার সমাধান। প্রিয়জনের বিয়ের সুখবর পেতে পারেন। সন্তানের বিষয়ে ভালো খবর পাবেন। শরীর স্বাস্থ্যের খেয়াল রাখুন। আর্থিক উন্নতি হবে। রাজনীতিক, আইনগজ্ঞ প্রমুখদের শুভ সপ্তাহ।
বৃশ্চিক :-জ্ঞাতি শত্রুর কার সাজিতে বাসস্থানের বদলের চিন্তা। অনৈতিক কার্যের প্রতিবাদ করে অপদস্ত হতে পারেন। আর্থিক উন্নতির যোগ। কারিগরি শিক্ষায় অগ্রগতি ও নতুন কর্মপ্রাপ্তির যোগ। স্বাস্থ্যের খেয়াল রাখুন।
ধনু:- অপরিকল্পিত অর্থ ব্যয় ও আর্থিক সমস্যা। ব্যবসা ভালো চললেও সম্প্রসারণের বাস্তবায়নে অগ্রসর হবেন না। খেলাধুলায় কৃতিত্বের সুবাদের সম্মান ও প্রভূত উপার্জন। একটু সর্দি কাশির সমস্যায় কষ্ট হলে আশঙ্কা।
মকর:- উপস্থিত বুদ্ধি ও নিজেও পরিকল্পনায় ব্যবসা ও পেশার প্রতিকূলতার মোকাবিলায় জয় লাভ। বুধবার থেকে আর্থিক উন্নতির যোগ । উচ্চশিক্ষায় সাফল্য। সন্তানের আবদার মেটাতে ব্যয় বৃদ্ধি। নার্ভের সমস্যা।
কুম্ভ:- সপ্তাহের মধ্যভাগ থেকে কর্মে উন্নতি। শত্রু সঙ্গে সম্মানজনক শর্তে সন্ধি করার আগে আইনি দিক পর্যালোচনা করে নিন। নিজেই জানেন না এমন কোন কাজের দায়িত্ব নিয়ে অপদস্ত হতে পারেন। অর্থ ও কর্ম ভাগ্য কমবেশি শুভ।
মীন :- সন্তানের অনৈতিক কাজে মনে কষ্ট। ব্যবসাও পেশায় বিলম্বিত অগ্রগতি। পুলিশসহ প্রতিরক্ষা কর্মীদের পক্ষে সপ্তাহটি ব্যস্ততা পূর্ণ। আর্থিক বল অটুট থাকবে। শরীর স্বাস্থ্যের যত্ন নিন। রক্তপাত যোগ বিদ্যমান।