মেষ :–সময়োপযোগী পদক্ষেপ গ্রহণে উন্নতি ও অগ্রগতি। আত্মীয়-স্বজনের ব্যবহারে মনে কষ্ট ও সম্পর্ক হানির আশঙ্কা। বুক ও নিম্নঙ্গের পীড়ায় কষ্ট ভোগের আশঙ্কা। গৃহ নির্মাণের জন্য ব্যাংক ঋণ প্রাপ্তি। বিদ্যায় উন্নতি।
বৃষ :–ব্যবসায়িক ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি করে অভাবিত অর্থাগমের সূচনা। গবেষকদের জন্য সপ্তাহটি অনুকূল। সৃষ্টিশীল কর্মে উপার্জন বৃদ্ধি। একাধিক সূত্রে অর্থাগমের সুযোগ। দেহে আঘাত যোগ। বিচারকদের সুনাম প্রাপ্তি।
মিথুন :-সন্তানের স্বাস্থ্যহানি তে কর্মে বাধা। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক রেখে কাজ করুন। বিচক্ষণ ব্যক্তির পরামর্শে প্রতিকূলতার অবসানে সফল হবেন। আর্থিক উন্নতি হলেও অপ্রয়োজনীয় ব্যয় বাড়বে। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে।
কর্কট :- উৎপাদন মূলক ব্যবসায় বাড়তি মূলধন বিনিয়োগের গতি বৃদ্ধি। জনকল্যাণ মূলক কার্যে সক্রিয় অংশগ্রহণ ও অর্থদানে মানসিক তৃপ্তি। অপচয় যোগ আছে। শরীর স্বাস্থ্যের খেয়াল রেখে চলুন। দাম্পত্যে চাপ বৃদ্ধি।
সিংহ :–কর্মস্থলে অতিরিক্ত পরিশ্রম ও বাড়তি দায়িত্ব গ্রহণে মানসিক অবসাদ। পেশাদারী উচ্চশিক্ষায় সাফল্য। আর্থিক উন্নতি হলেও সঞ্চয়ের ক্ষেত্রে নির্বাচনে সতর্ক হন। সর্দি কাশি ও পেটের সমস্যায় কষ্ট ভোগের আশঙ্কা। ঠান্ডা মাথায় কাজ করুন।
কন্যা :–পেশাদারী শিক্ষার সাফল্য ও নামি সংস্থার কর্ম লাভের সুযোগ। খেলাধুলায় দক্ষতায় স্বীকৃতি ও খ্যাতি লাভ। সম্পত্তি সংক্রান্ত বিরোধের মীমাংসার জন্য আলাপ আলোচনার পথ বেছে নিন।
তুলা :–নিকটজনের দ্বারা প্রতারিত হতে পারেন। সম্পত্তি ভাগাভাগি নিয়ে জটিলতা বৃদ্ধি। কর্মস্থলে বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। আগুন বিদ্যুৎ ও প্রদাহী তরল থেকে সতর্ক হন। অর্থ ভাগ্য কম বেশি শুভ। চুক্তিভিত্তিক কর্মীদের কর্মে বাধা।
বৃশ্চিক :–নতুন ব্যবসার গতির অভাব। উৎপাদক ব্যবসায়ীরা বাজার অনুসন্ধান করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করুন। স্বর্ণ ,চিকিৎসক, কারিগরিবিদ ও সংগীত শিল্পীদের পক্ষে সপ্তাহটি অনুকূল। স্বাস্থ্যের খেয়াল রাখুন।
ধনু :–বিদ্যার্থীদের শুভ সপ্তাহ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় চমকপ্রদ সফল্য। অভিনয় শিল্পী, চিকিৎসক, বিচারক, কারা ও অর্থনৈতিক সংস্থার কর্মীদের শুভ সময়। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে। আর্থিক উন্নতি হবে।
মকর :–ইঞ্জিনিয়ার, উকিল ,চিকিৎসকদের শুভ সপ্তাহ। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা। দাম্পত্য ও পারিবারিক ক্ষেত্রে একপ্রকার। আর্থিক উন্নতির সুযোগ। শরীর স্বাস্থ্যের যত্ন নিন। মানসিক চাঞ্চল্য ও উত্তেজনায় লাগাম দিন।
কুম্ভ :–কাজকর্মে স্থানগত বা সংস্থা গত পরিবর্তনের যোগ। বাক্য ব্যবহারের সংযত না হলে অপদস্ত হবেন। আর্থিক উন্নতি হলেও অপ্রয়োজনীয় ব্যয় এর দরুন সঞ্চয় বাধা। দাম্পত্যে হঠাৎ চাপ আসতে পারে। উচ্চশিক্ষা ও গবেষণায় উন্নতি।
মীন :–বন্ধু ও ব্যবসা ক্ষেত্রে গুপ্ত শত্রুতা ও ষড়যন্ত্রের শিকার হতে পারেন। কর্মক্ষেত্রে উন্নতি ও প্রশাসনিক দায়িত্ব বৃদ্ধি। দাম্পত্যে পারস্পরিক সম্পর্ক অম্ল মধুর। উচ্চশিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় শুভ ফল।