মেষ:- পারিবারিক ঝামেলা ঝঞ্ঝাটে মানসিক উত্তেজনা ও মনে কষ্ট। প্রশাসনিক বিচার বিভাগীয় কর্মীদের শুভ সময়। ব্যবসায়িক পাওনা আদায়ের প্রচেষ্টায় সাফল্য অর্থ ভাগ্য অনুকূল। শরীর স্বাস্থ্য একপ্রকার।
বৃষ:- কাজকর্মে অগ্রগতি। কর্মসূত্রে দূর গমনে বেশি সাফল্য। মঙ্গলবার এর পথ থেকে ব্যবসা ও পেশাগত ক্ষেত্রে বিশেষ সাফল্য। প্রেম ও প্রণয়ে মতান্তর মনান্তরে মনে কষ্ট। মন্তব্য প্রকাশ ও ব্যবহারে বিশেষ সতর্ক হন। আর্থিক উন্নতির সুযোগ।
মিথুন:- শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। দুর্ঘটনা যোগ বিদ্যমান। প্রশাসনিক কাজকর্মে বিশেষ শুভ। কঠিন সিদ্ধান্ত গ্রহণে সাফল্য। সপ্তাহের শেষে আর্থিক সংকটে ভুগতে পারেন। অপরকে হেয় করতে গিয়ে বিরম্বনা।
কর্কট:- কাজকর্মের বাধা দূর হবে। কর্মস্থান গত পরিবর্তনের যোগ নেই। গুরুজনের স্বাস্থ্য হানি তে মানসিক উদ্বেগ। পেশায় মঙ্গলবার এর পর থেকে অগ্রগতি। অর্থ ভাগ্য শুভ। নতুন কর্ম প্রাপ্তির সুযোগ।
সিংহ:- জটিল কর্ম সম্পাদনে বড় সাফল্য ও সম্মান লাভ। উপরওয়ালার আস্থা লাভে সমর্থ হবেন। বহু প্রচেষ্টার পর নতুন কর্ম প্রাপ্তির সুখবর পেতে পারেন। বিদ্যা চর্চায় অমনোযোগিতা। ঘরে বাইরে ঈর্ষান্বিত ব্যক্তি থেকে সতর্ক হন। ধর্ম ভাব শুভ।
কন্যা:- বৃত্তিমূলক উচ্চ শিক্ষায় চমকপ্রদ-ফল প্রাপ্তি। সমাজ কল্যান কর্মে সাফল্য ও সুনাম অব্যাহত থাকবে। উচ্চপদস্থ আধিকারিকরা ঝুঁকিপূর্ণ কর্মে বিশেষ সতর্ক হবেন। মানসিক অস্থিরতা থাকবে সন্তানের জন্য গৃহে অশান্তির যোগ।
তুলা:- কাজকর্মে বড় সাফল্য ও দক্ষ সংগঠকের স্বীকৃতি। ডাক্তার চিকিৎসক শিল্পী সাহিত্যিকদের কর্মে অগ্রগতি ও সুনাম। রাজনীতিকদের শুভ সপ্তাহ। প্রেম প্রণয়ের যোগ বর্তমান। শরীর স্বাস্থ্য কম বেশি শুভ। অর্থ ভাগ্য অনুকূল। কর্ম প্রাপ্তিতে বাঁধা।
বৃশ্চিক:- উচ্চশিক্ষায় সন্তানের সাফল্য। উৎপাদক ও আমদানি রপ্তানির ব্যবসায় মন্দার যোগ। দাম্পত্য পারস্পরিক সম্পর্কে উন্নতি। সন্তানের স্বাস্থ্য হানি তে চিন্তা। উপার্জন কমবেশি হবে স্বাস্থ্যের যত্ননিন।
ধনু:- সম্পত্তিগত বিভাজনের ক্ষেত্রে সরি কি মতামত কে প্রাধান্য দিন উচ্চপদস্থ প্রশাসনিক কর্মীদের কর্ম সাফল্য ও সম্মানে প্রিয় বন্ধুর সাহায্য ও পরামর্শে কাজকর্ম ও পারস্পরিক প্রতিকূলতা থেকে মুক্তি।
মকর:- যেকোনো ব্যবসায় দ্রুত উন্নতি ও মনমতো বরাত প্রাপ্তি প্রবল যোগ। অর্থ ভাগ্য অনুকূল। সঞ্চয় যোগ বিদ্যমান। ইঞ্জিনিয়ারিং ও পেশাগত বিদ্যার অধ্যায়নে শুভ। নতুন কর্ম লাভের যোগ। উপযুক্ত ক্ষেত্রে বিবাহের যোগাযোগ।
কুম্ভ:- যেকোনো ব্যবসার গতি বৃদ্ধি পাবে। আর্থিক ও বৈষয়িক উন্নতি। খনিজ দ্রব্য লৌহ, চর্ম জাতীয় দ্রব্যের ব্যবসায় বাধার মধ্যে অগ্রগতি। অপরাধ বিজ্ঞান ও নিরীক্ষা শাস্ত্র অধ্যায়নের শুভ। দেহে আঘাত যোগের বিদ্যমান।
মীন:- মানসিক উত্তেজনা ও ভবিষ্যৎ চিন্তায় মনে হতাশা। পারস্পরিক সম্পর্কের ওঠানামা থাকবে। প্রশাসনিক ও আইন বিভাগের উচ্চ পদাধিকারীদের কর্মের প্রসার ও সাফল্য। আর্থিক উন্নতির সুযোগ।