মেষ:- শিল্পী , সাহিত্যিকদের প্রতিভার বিকাশ ও খ্যাতিলাভ। ব্যবসায়ীদের পক্ষে ভালো সময়। রাসায়নিক দ্রব্যের ব্যবসায় চাপ থাকবে। পেশায় উন্নতি। উচ্চশিক্ষায় সাফল্য। কর্ম প্রাপ্তির যোগ আছে। অর্থভাগ্য শুভ।
বৃষ:- ব্যবসায়িক লগ্নি বৃদ্ধিতে সময় অনুকূল নয়। শরীর স্বাস্থ্যে ক্রমোন্নতি। গৃহে বড় কোন পরিবর্তন নেই। প্রেম প্রণয়ের যোগ আছে। একাধিক সূত্রে অর্থাগম ও সঞ্চয়। বিজ্ঞান গবেষণায় উল্লেখযোগ্য সাফল্য। চলাফেরায় সতর্ক হন।
মিথুন:- ঝুঁকিপূর্ণ কাজ বা আর্থিক লেনদেনে বিশেষ সতর্ক না হলে বড় ক্ষতির আশঙ্কা। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে। অগ্রপশ্চাত বিবেচনা করে সিদ্ধান্ত নিন। পারিবারিক দিকে চাপ থাকবে। আর্থিক ও বৈষয়িক উন্নতির যোগ। ধর্ম ভাব শুভ।
কর্কট:- দুর ভ্রমণে বাঁধার যোগ। শত্রু ভাবাপণ্য জ্ঞাতি ও বন্ধুদের এড়িয়ে চলুন। ব্যবসার মন্দাভাব ক্রমশ অপসারিত হবে। দাম্পত্য মোটামুটি। অর্থ ভাগ্য শুভ। যানবাহন চালনায় সতর্ক হন।
সিংহ:-সন্তানের সাফল্যে মানসিক প্রফুল্লতা। আলস্য ত্যাগ করে জমে থাকা কাজ দ্রুত করতে চেষ্টা করুন। ব্যবসায় উন্নতি বিলম্বিত হবে। অর্থ ভাগ্য মোটামুটি। পেশাদার শিল্পী , সাহিত্যিক ও অভিনেতাদের শুভ সময়। উদর পীড়ায় কষ্ট ভোগ।
কন্যা:- দাম্পত্যে অশান্তির সম্ভাবনা। বিদ্যার্থীদের পক্ষে সপ্তাহটি অনুকূল। বহুজাতিক প্রতিষ্ঠানে কর্ম লাভের সুযোগ। বিজ্ঞানীদের পক্ষে সপ্তাহটি শুভ। আর্থিক উন্নতি হবে। দেহে চোট আঘাতের আশঙ্কা।
তুলা:- কর্মে সাফল্য। আটকে থাকা পদোন্নতিও হতে পারে। আর্থিক উন্নতির সঙ্গে সঞ্চয় হবে। স্থায়ী সম্পত্তি কেনার ব্যাপারে সতর্ক হন। আইনি সমস্যা নতুনভাবে আরম্ভ হতে পারে। শরীর স্বাস্থ্যের যত্ন নিন। চিত্ত চাঞ্চল্য প্রশমন করুন।
বৃশ্চিক:-শরীর স্বাস্থ্যের উন্নতি হবে। দাম্পত্য পারিবারিক দিকে পারস্পরিক সু সম্পর্ক বজায় থাকবে। ব্যবসার ক্ষেত্রে জটিলতা বৃদ্ধি পাওয়ায় মানসিক দুশ্চিন্তা। গুণীজন সঙ্গ ও ধর্ম কর্মে মানসিক প্রফুল্লতা।
ধনু:- জটিল কাজকর্মে বড় সাফল্য ও সুনাম। শিক্ষায় মনোযোগ বৃদ্ধি ও সাফল্য। একাধিক সূত্রে অর্থাগম। দাম্পত্য পারস্পরিক সম্পর্ক ভালো থাকবে। শরীর স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে। সদগ্রস্থ পাঠ ও ধর্ম ভাব বৃদ্ধি।
মকর:- ভ্রমণে আনন্দ লাভ। সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে। প্রেম প্রণয় ঘনিষ্ঠতা বাড়বে। ব্যবসায় দ্রুত অগ্রগতি। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে বড় সাফল্য। আর্থিক ও বৈষয়িক উন্নতি সঙ্গে সঞ্চয় । চিত্ত চাঞ্চল্য দমন করুন।
কুম্ভ:- স্বাস্থ্যের উন্নতি। একাধিক সূত্রে অর্থ লাভ। বকেয়া অর্থ প্রাপ্তি হতে পারে। পেশাদারী উচ্চশিক্ষায় চমকপ্রদক ফল ও কর্মপ্রাপ্তির সুযোগ। সপ্তাহের শেষভাগে সহকর্মীরা গুপ্ত শত্রুতা করতে পারে। দাম্পত্য ও সন্তান ভাগ্য শুভ ।
মীন :- যেকোনো ব্যবসায় লাভ বৃদ্ধি। প্রেম প্রণয়ে বিশ্বাস ভঙ্গের বেদনা। শরীর স্বাস্থ্য ভোগাতে পারে। পারিবারিক ক্ষেত্রে চাপ বৃদ্ধি। সরকারি কর্মচারীদের শুভ সময়। উচ্চশিক্ষায় বড় সাফল্য। ধর্মে কর্মে মতি।