মেষ :- কর্মস্থলে বিতর্কে জড়িয়ে কাজে বিভিন্ন ঘটতে পারে ।সপ্তাহের মধ্যভাগের পর কর্মে সাফল্য ও পদোন্নতির যোগ।সৃষ্টিশীল কাজে সাফল্য ও সুনাম। বিজ্ঞান শিক্ষায় পড়ুয়াদের সাফল্য। অর্থ ভাগ্য শুভ। দাম্পত্য একপ্রকার।
বৃষ:-পারিপার্শ্বিক পরিস্থিতি পর্যালোচনা করে ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করুন। যে কোন ব্যবসায় কিঞ্চিত উন্নতি। রাসায়নিক দ্রব্যে ও বৈদেশিক বাণিজ্যে মন্দা আসতে পারে। উচ্চশিক্ষা ও গবেষণায় শুভ। স্বাস্থ্য মোটামুটি।
মিথুন :-পারিবারিক ও সামাজিক ক্ষেত্রে হঠাৎ আসা সমস্যায় বিচলিত হতে পারেন। প্রশাসনিক মহলের উচ্চ পদাধিকারীদের কর্মব্যস্ততা বৃদ্ধি। আর্থিক ও বৈষয়িক উন্নতি হবে। সন্তানের উগ্র আচরণে মনে কষ্ট। স্বাস্থ্যের যত্ন নিন।
কর্কট:- কঠিন কর্ম সম্পাদনে সাফল্য ও উচ্চ মহলের দৃষ্টি আকর্ষণে সক্ষম হবেন। উদ্বেগের অবসান ও মানসিক শক্তি বৃদ্ধি। মাইগ্রেন ও সর্দি-কাশির প্রকোব বৃদ্ধিতে ভোগান্তি। শিল্পীদের জন্য শুভ সময়।
সিংহ:-সহকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা এড়িয়ে চলুন। কাজকর্মে সাফল্য প্রাপ্তিতে বিলম্ব। সৃজনশীল কর্মে উন্নতি ও সুনাম। ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি ঘটনা বহুল। পড়ুয়াদের বিদ্যা চর্চায় মন সংযোগের অভাব। স্বাস্থ্য সমস্যায় বিব্রত বোধ।
কন্যা:- মানসিক উদ্বেগ ও অস্থিরতা বাড়বে। স্বাস্থ্যের যত্ন নিন। সংযত বাক্য ও ব্যবহারে সুনাম বৃদ্ধি। ব্যবসায় বাধার মধ্যে অগ্রগতি। বিজ্ঞান গবেষণায় বিশেষ সাফল্য। নতুন কর্মপ্রাপ্তির সুযোগ।
তুলা:-সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতায় কর্ম সাফল্য। জ্ঞাতি বা প্রতিবেশীর কলকাঠিতে পারিবারিক ক্ষেত্রে অশান্তির যোগ। ব্যবসার সম্প্রসারণের উদ্যোগে ব্যাঘাত। নৃত্য, নাটকাদি ক্ষেত্রে প্রতিভার বিকাশ স্বীকৃতি ও আয় বৃদ্ধি।
বৃশ্চিক:- অংশীদারগণের ষড়যন্ত্রে ব্যবসায় ক্ষতির আশঙ্কা। শিল্পী, সাহিত্যিক, শল্য চিকিৎসক প্রভৃতিদের কর্মের প্রসার। বাক্য ব্যবহার দোষে সম্মানহানির আশঙ্কা। পারিবারিক সুসম্পর্ক বজায় থাকবে।
ধনু:- বিশেষ কোন শুভ যোগাযোগ থেকে ভাগ্যের উন্নতি। নামি প্রতিষ্ঠান কর্ম লাফের সুযোগ। সরকারি আধিকারিকদের পক্ষে অনুকূল সপ্তাহ। আর্থিক উন্নতি। শারীরিক কষ্ট ভোগের আশঙ্কা।
মকর:- কাজকর্মের ক্ষেত্রে জটিলতা আসবে যাবে। বিকল্প কর্মের সন্ধানে সাফল্য। ভাবাবেগকে সংযত করতে না পারলে খেসারত দিতে হবে। সপরিবারে সুখে খাদ্য ভোজন ও আনন্দ উপভোগ। স্বাস্থ্য হানি ও দেহে আঘাত যোগ বিদ্যমান।
কুম্ভ:- ব্যবসার ক্ষেত্রে ভালো যোগ। অপরাধ ও রসায়ন শাস্ত্রের অধ্যায়ন, অধ্যাপনা ও গবেষণায় বিশেষ সাফল্যের সম্ভাবনা। প্রিয়জনের বিরূপ আচরণে মনে কষ্ট ও সাংসারিক অশান্ত। স্বার্থের খেয়াল রাখুন।
মীন :- অপ্রত্যাশিত ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করে বড় ক্ষতির আশঙ্কা। কর্মস্থলে চাপ বাড়লেও দক্ষতার স্বীকৃতি ও হতাশা মুক্তি। চিকিৎসকদের পক্ষে সপ্তাহটি শুভ নয়। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য।