মেষ :- যেকোনো কাজকর্মে বাধা অতিরিক্ত পরিশ্রমের ফলে শরীর ও মনের সমস্যা বাড়বে। শেয়ার বা ফাটকা অর্থ বিনিয়োগে ক্ষতির আশঙ্কা। শরীর স্বাস্থ্য কম বেশি শুভ। সর্দি জ্বরে রোগে কষ্ট। বৈষয়িক উন্নতি।
বৃষ:- ঠান্ডা মাথায় সিদ্ধান্ত গ্রহন করুন। নতুন কর্মপরিবেশ মানিয়ে চলুন। আর্থিক ও বৈষয়িক উন্নতি। কাজকর্মে সুনাম ও উন্নতি। আত্মীয় বন্ধু ভাগ্য শুভ নয়। শত্রু বাড়বে। উচ্চশিক্ষায় চমকপ্রদ সাফল্য। বাক্য ব্যবহারে সংযত হন।
মিথুন:- অপ্রিয় তীক্ষ্ণ বাক্য ও মানসিক উত্তেজনা সংযত করুন। শত্রু দ্বারা ঘরে বাইরে ক্ষতির আশঙ্কা। অর্থকর্মে উন্নতির কোন সুযোগ পেতে পারেন। উচ্চশিক্ষা ও গবেষণায় শুভ। শরীর স্বাস্থ্য ভালো যাবে না। খেলাধুলার শুভ ফল।
কর্কট:- আকস্মিক স্বাস্থ্য হানির আশঙ্কা। প্রিয়জনের বিবাহের পাকা কথা হতে পারে। বাড়তি উপার্জনের তাগিদে নতুন পথে না যাওয়াই ভালো। সম্পত্তি সংক্রান্ত মামলায় অনুকূল ফল লাভ। রাগ বাড়বে।
সিংহ:- জ্ঞাতি শত্রু বিষয় সম্পত্তি আত্মসাৎ এর চেষ্টা করবে। পুরানো আর্থিক মামলায় জয়লাভ। উচ্চ স্থান থেকে পতনে অস্থি ভঙ্গ ও বড় আঘাত রক্তপাতের যোগ বিদ্যমান। পদস্থ আধিকারিক ও রাজনীতিকদের বাধার মধ্যে কর্ম সাফল্য।
কন্যা:-বিশেষ কোনো কারণে আশাহত হতে পারেন। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে প্রতিকূল পরিস্থিতি থেকে উদ্ধার। আইন আদালত এড়িয়ে আলাপ আলোচনায় অগ্রসর হন। স্বাস্থ্য ভালো যাবে না।
তুলা:- রাজনীতিকদের সময়টি শুভ। যুক্তিপূর্ণ কথাবার্তায় বিরোধী পক্ষকে প্রভাবিত করবেন। ছোটখাটো সমস্যা থাকলেও কাজকর্ম ব্যবসার শুভ ফল পাবেন। মানসিক অস্থিরতা ও উত্তেজনা কমাতে চেষ্টা করুন। অর্থ ভাগ্য শুভ।
বৃশ্চিক:- কাজকর্মে বাধার মধ্যে উন্নতি। রাজনীতিক সমাজসেবী বাস্তুবিদদের সপ্তাহটি ঘটনাবহুল। উৎপাদন ব্যবসায় অপ্রত্যাশিত বাধায় বিচলিত হতে পারেন। বাক্য ব্যবহার ও চলাফেরার সতর্ক হন।
ধনু:-উচ্চপদস্থ আধিকারিকদের জটিল কর্ম সম্পাদনের মুনশিয়ানা। পারিপার্শ্বিক পরিবেশে শত্রু বৃদ্ধি পাবে। উদয় পীড়া ও সর্দি কাশিতে ভোগান্তির আশঙ্কা। অর্থ ভাগ্য অনুকূল। যানবাহন ক্রয়ের যোগ।
মকর:– অংশীদারি ব্যবসায় মন্দা ও পারিপার্শ্বিক মতান্তর। কাজকর্মে অপেক্ষাকৃত শুভ ।ব্যবসা ও পেশায় অগ্রগতি। ব্যবসার ভবিষ্যৎ গতি প্রকৃতি নিয়ে নতুন পরিকল্পনা প্রণয়ন। উচ্চতর শিক্ষায় বিশেষ সাফল্য সেই সূত্রে কর্ম লাভের যোগ।
কুম্ভ:- আপনার মহানুভবতার সুযোগ নিয়ে বন্ধু বা কর্মপরিবেশে স্বার্থন্বেষীরা বিব্রত করতে পারে। নবনির্মাণ বা সম্পত্তি সংস্কারের ক্ষেত্রে শরিকি বাধা। অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধিতে সঞ্চয়ে ঘাটতি। বিদ্যায় উন্নতি।
মীন :- কর্মক্ষেত্রের সহকর্মীদের লাগাতার প্ররোচনা ও বিরুদ্ধাচরণ সত্ত্বেও বড় সাফল্য ও সম্মান লাভ। অপ্রিয় বাক্য ও অহংকারী আচরণে ঘরে বাইরে শত্রু বৃদ্ধি। পাওনা টাকা আদায় জটিলতা।