মেষ:- সম্পত্তি ভাগাভাগি নিয়ে সন্তানদের পারস্পরিক বিবাদে সাংসারিক অশান্তি। অপ্রিয় বাক্য ও মানসিক উত্তেজনায় লাগাম দিন। কর্মস্থলে ও বন্ধুদের সঙ্গে তর্কবিতর্ক থেকে দূরে থাকুন। শরীর স্বাস্থ্যের খেয়াল রাখুন।
বৃষ:- মৌলিক চিন্তা ও সুপরিকল্পনায় ব্যবসায়িক কর্মে বিশেষ সাফল্য। ধর্মাচরণে মানসিক শান্তি লাভ। পথ দুর্ঘটনার যোগ থাকায় চলাফেরায় বাড়তি সতর্কতা দরকার। একাধিক সূত্রে অর্থপ্রাপ্তি। উচ্চশিক্ষায় শুভ।
মিথুন:-মানসিক অস্থিরতার জন্য কর্মস্থলে বা গৃহের কাজকর্মে বিঘ্নের সম্ভাবনা। পারস্পরিক মনান্তর ও মতান্তরে সাংসারিক ক্ষেত্রটি স্থিতিশীল নাও হতে পারে। লেখক, আইনজীবী, চিকিৎসক, বিজ্ঞানী প্রমুখদের শুভ সপ্তাহ।
কর্কট :-প্রিয়জনের বিরূপ ব্যবহারে ও আচরণে মনে কষ্ট নিঃসঙ্গতা। অর্থভাগ্য শুভ। অতি স্পষ্টবাদিতা ও মানসিক উত্তেজনায় ঘরে বাইরে বিব্রত বোধ। ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক কাজে বিরত হন।
সিংহ:- শ্বশুরবাড়ির সম্পত্তি বিভাজনকে কেন্দ্র করে পারিবারিক অশান্তি বাড়তে পারে। কারোর প্ররোচনায় ফাঁদে পা দিয়ে অপযশেরর আশঙ্কা। কর্ম ও অর্থ ভাগ্য অনুকূল। বিদ্যার্থীরা পছন্দমত প্রতিষ্ঠানের সুযোগ নাও পেতে পারেন।
কন্যা:- কর্মস্থল ও ব্যবসায়িক ক্ষেত্রে ঠান্ডা মাথায় প্রতিকূলতার মোকাবিলা করুন। অপ্রিয় বাক্য ও হঠকারী সিদ্ধান্তে ক্ষতির আশঙ্কা। পেশা ও ব্যবসায় সপ্তাহের মধ্যভাগ থেকে ক্রমোন্নতি হবে। চিকিৎসকদের শুভ সপ্তাহ।
তুলা :- বহুকাঙ্খিত কোন আশাপূরণের সুসংবাদ প্রাপ্তি ও মানসিক প্রফুল্লতা। চুক্তিভিত্তিক কর্মে বাধা। বিপরীত বুদ্ধি ও রাগের কারণে সম্মান হানির আশঙ্কা। গবেষণাদি কর্মে বিশেষ সাফল্য। পারিবারিক দিকটি শুভ।
বৃশ্চিক:- প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি। ব্যবসায়িক ক্ষেত্রে বাধার মধ্যে কিঞ্চিত অগ্রগতি। পেশাদার, চিকিৎসক, আইনজীবী ও কারিগরিব বৃদ্ধির পক্ষে সপ্তাহটি অনুকূল। বিদ্যায় বাধার মধ্যে উন্নতি।
ধনু:- স্বনিযুক্তি প্রকল্প অন্যান্য ক্ষেত্র থেকে আর্থিক উন্নতির যোগ। সন্তানের মতিগতি ও ব্যবহারের দোষে সংসারে অশান্তি। বিচারক, আর্থিক উপদেষ্টা সহ উচ্চপদস্থ আধিকারিকদের কর্মের প্রসার ও সুনাম।
মকর:- ব্যবসা গত কারণে দূর রাজ্য বা বিদেশ যাত্রার যোগ। উপরওয়ালার সঙ্গে নীতিগত বিবাদ ক্রমশ কমবে। বেশি আবেগ প্রবণতায় অপদস্ত হওয়ার আশঙ্কা। নতুন কর্ম উদ্যোগে বিরত হন। উপার্জন ও সঞ্চয় ভাগ্য অনুকূল। স্বাস্থ্য সমস্যার যোগ আছে।
কুম্ভ:- পিতা-মাতার কাছ থেকে অর্থ বা সম্পত্তিগত লাভের বিশেষ সম্ভাবনা। চর্ম, প্রিন্টিং ,এডিটিং ও রাসায়নিক দ্রব্য সহ অন্যান্য ব্যবসায় অগ্রগতি। মঙ্গলবার থেকে অর্থ ভাগ্য বিশেষ শুভ। সন্তানের ও নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন।
মীন:- কাজকর্মে বাধার মধ্যে অগ্রগতি। উচ্চ কর্তৃপক্ষের আস্থা অর্জনে সক্ষম হবেন। চিকিৎসক, বিচারকদের কর্মের প্রসার। ব্যবসায়িক লাভ কমবে। মানসিক অস্থিরতা থাকবে। উচ্চশিক্ষায় বিশেষ সাফল্য।