মেষ :-পেশাদারী উচ্চশিক্ষায় শুভ ফল ও সেই সূত্রে নতুন কর্ম প্রাপ্তির সুখবর পেতে পারেন। ব্যবসায় বাধার মধ্যে অগ্রগতি হবে। সন্তানের শিক্ষায় অমনোযোগ। শিল্পী, চিকিৎসক ও খেলোয়াড়দের পক্ষে সপ্তাহটি শুভ।
বৃষ:-পারিপার্শ্বিক জটিলতা বৃদ্ধিতে মানসিক চিন্তা। কর্মস্থলে উপর ওয়ালার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। চিকিৎসা ও কলা শাস্ত্রের অধ্যয়নে বিশেষ শুভ ফল। শিল্পী, সাহিত্যিক অধ্যাপকদের শুভ সময়। আর্থিক ও বৈষয়িক উন্নতি।
মিথুন:-কু-চক্রীদের ফাঁদে পা দিয়ে কর্মস্থল বা পারিবারিক ক্ষেত্রে বিপদে পড়তে পারেন। পুরানো রোগ জটিল হওয়ায় স্বাস্থ্য সমস্যায় কষ্ট ভোগ। চিকিৎসক কনসালটেন্টদের কর্মের প্রসার ও সুনাম। ঝুঁকিপূর্ণ কাজে বিরত হন।
কর্কট:-পেশাদারী বিদ্যা অধ্যায়নের শুভ যোগ। বাক্য ও ব্যবহারে সংযত হন। শত্রুরা বিব্রত করতে পারে। বুক, পেট ও সর্দি-কাশিতে ভোগান্তি। কাজকর্মে কম বেশি সাফল্য। ব্যবসায় বিলম্বিত উন্নতি। আর্থিক উন্নতি বাড়বে।
সিংহ:-সুনেতৃত্ব ও বাস্তববাদী পরিকল্পনায় কঠিন কর্মে অনায়াসে সাফল্য।স্বনিযুক্তি প্রকল্পে সাফল্য। ধর্মগ্রন্থ পাঠ ও ধর্মাচরণে মানসিক শান্তি। অধ্যায়নে অমনোযোগ ও মন মত ফলের অভাব। ঘরে-বাইরের শত্রু বাড়বে। উত্তম অর্থভাগ্য।
কন্যা:-তৃতীয় পক্ষের জন্য দাম্পত্যে অশান্তি ও মনোমালিন্যের আশঙ্কা। আর্থারাইটিস, স্নায়ু ও উদর পীরায় কষ্ট ভোগ।পেশা ক্ষেত্রে অপেক্ষাকৃত শুভ যোগ। সমবায়, পুরসভা ও পঞ্চায়েত কর্মীদের কর্মস্থলে জটিলতা বৃদ্ধি।
তুলা:-এ আই ,আই টি কর্মীদের কর্ম সাফল্য। প্রতিষ্ঠান গত কর্ম বদল বা নতুন কর্ম, প্রাপ্তির সুযোগ ।অর্থভাগ্য অনুকূল সম্পর্কে ওঠানামা থাকবে। নিজের ও পত্নীর স্বাস্থ্য সমস্যায় বিচলিত হতে পারেন। মানসিক হতাশাও থাকবে।
বৃশ্চিক:-রাজনীতিক ও উচ্চ সরকারি আধিকারিকদের কর্মের প্রসার। যেকোনো ব্যবসায় চাপ থাকবে। উন্নতির পথে বাধা। স্বামী ,স্ত্রী বা সন্তানের স্বাস্থ্যহানির আশঙ্কা। মানসিক অস্থিরতা থাকবে। ধর্মে কর্মে শুভ।
ধনু:-সম্পত্তিগত কারণে, শরীকি বিবাদ এর আশঙ্কা। গৃহ সংস্কার বা প্রাচীর নির্মাণে প্রতিবেশীর বাধা। সম্পত্তি ক্রয় বিক্রয় এর আগে আইনের দিক বিবেচনা করুন। আঘাত যোগ আছে স্বাস্থ্য মোটামুটি। কর্ম ও অর্থভাগ্য শুভ।
মকর:-কাজকর্মে বাধা আসবে যাবে। ব্যবসায়ের ক্রমশ গতি বৃদ্ধি। কাঙ্খিত বড় বরাত প্রাপ্তির সুযোগ। সাহিত্যিক, যন্ত্রবিদদের কর্মে সাফল্য ।আয় যোগ শুভ হলেও ব্যয়ের চাপ থাকবে। দাম্পত্য শুভ ।সন্তানের সাফল্য যোগ। ধর্মে কর্মে মন।
কুম্ভ:-শত্রুর মুখে ছাই দিয়ে গুরুত্বপূর্ণ কর্মে বড় সাফল্য। সাংবাদিক, প্রতিরক্ষা সহ পুলিশ কর্মীদের কর্মের প্রসার। ব্যবসায় কমবেশি শুভ। রাসায়নিক দ্রব্যের ব্যবসায় মন্দার আশঙ্কা। উচ্চশিক্ষায় উন্নতি ।অর্থভাগ্য শুভ।
মীন:-কাজকর্মের বাধা ক্রমশ কমবে ও উন্নতি হবে। কুট চালে শত্রুরা মাত হবে। পেশাদারি শিক্ষায় চমকপ্রদ সাফল্য। নতুন কর্ম লাভের সুযোগ ।ব্যাংক,বীমা কর্মীদের চাপ বৃদ্ধি পাবে। নার্ভ, সুগার প্রেসারে ভোগান্তি বৃদ্ধি।