সাপ্তাহিক রাশিফল (২০২৫) ৫ জুলাই থেকে ১১ জুলাই :-
মেষ – লোককে স্থির থেকে ভবিষ্যতের কর্মপরিকল্পনা প্রণয়নে সাফল্য। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণে লাগাম দিতে না পারলে অপমানিত হতে পারেন। থাইরয়েড গ্রন্থির সমস্যায় ভোগান্তির যোগ। অর্থক্ষেত্র মোটামুটি।
শুভ দিন- ৯,১০,১১
বৃষ রাশি:- কর্মস্থলে পদোন্নতির বাধা কাটবে । সন্তানের বিদ্যাচর্চা ও কর্ম নিয়ে চিন্তা থেকে মুক্তি। ব্যবসায় উন্নতি। আর্থিক প্রগতি বজায় থাকবে। শরীর স্বাস্থ্যের ক্রোমোন্নতি। আঘাত যোগ থাকায় চলাফেরায় সতর্ক হন।
শুভ দিন – ৫,৬,১১
মিথুন রাশি :- দেরিতে হলেও কর্মরক্ষতার স্বীকৃতি লাভ ও আর্থিক উন্নতি। বিপরীত লিঙ্গের ছলনায় ফাঁসতে পারেন। ব্যবসা ও পেশাদারি কর্মে সময়টি শুভ। আশানুরূপ সাফল্যের অভাব থাকবে। দাম্পত্য মোটামুটি। শরীর স্বাস্থ্য ভোগাতে পারে।
শুভ দিন- ৫,৬,৭
কর্কট রাশি :- ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা মন্দা চলায় মানসিক চাঞ্চল্য। শিল্পী, সাহিত্যিক, চিকিৎসক, অধ্যাপক ও আদালত কর্মীদের জন্য সময়টা অনুকূল নয়। আধ্যাত্মিক পথে উন্নতির যোগ রয়েছে।
শুভ দিন- ৮,৯,১০
সিংহ রাশি :- উচ্চপদস্থ আধিকারিকদের কর্মস্থলে একাধিকবার বাধা আসবে। বাক্য ও ব্যবহারে সংযম রেখে চলুন। সন্তানের বিদ্যা চর্চায় বাধা। ব্যবসায়ী ও পেশাদার শিল্পী, সাহিত্যিক, ইঞ্জিনিয়ারদের উন্নতি হবে। শরীর স্বাস্থ্যের যত্ন নিন। গুপ্ত শত্রু থেকে সাবধান।
শুভ দিন – ৯,১০,১১
কন্যা রাশি :- অলসতার জন্য ঘরে বাইরে বিপদের আশঙ্কা। আইটি কর্মীদের পক্ষে শুভ সময়। গণিত শাস্ত্রের গবেষণায় সাফল্য। অর্ধেক দিকে চাপ বৃদ্ধি। খুব পুরনো ব্যাধিতে ভোগান্তি। নিকটজনের ব্যবহারে মনে আঘাত ।
শুভ দিন – ৫,৬,১১
তুলা রাশি :- অফিস কর্মী, ব্যবসায়ী ও পেশাদারদের কাজকর্মে শেষ দিকে বাধা আসবে। অত্যধিক ভবিষ্যৎ চিন্তায় স্বাস্থ্যহানির যোগ। পরিচিতজনের শত্রুতায় গৃহে অশান্তি। মানসিক হতাশ ভাব। বিদ্যার্থীদের পক্ষে সপ্তাহটি অপেক্ষাকৃত শুভ।
শুভ দিন – ৫,৬,৭
বৃশ্চিক রাশি :- পারিবারিক ক্ষেত্রে চাপ কমবে। অপ্রিয় বাক্য ও অহংকারী আচরণের জন্য সমালোচিত হবেন। অর্থ কর্ম ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য। নামী প্রতিষ্ঠানে চাকরি লাভ। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা।
শুভ দিন – ৮,৯,১০
ধনু রাশি :- কর্ম বা বিদ্যা ক্ষেত্রে অলসতার জন্য সাফল্যের অভাব। শত্রুপক্ষকে তুচ্ছ না করে সতর্ক হন। ব্যবসায়ী, পেশাদার শিল্পী, সাহিত্যিক, ব্যাংক কর্মীদের জন্য সপ্তাহটি অনুকূল। আর্থিক দিক বজায় থাকবে।
শুভ দিন – ৯,১০,১১
মকর রাশি :- কাজকর্মে বাধা থাকবে। আকস্মিক বড় প্রতিকূলতার সামনে পড়তে পারেন। ঠান্ডা মাথা ও আচরণে জটিল পরিস্থিতি থেকে উত্তরণ। যে কোনো আর্থিক বিষয়ে সতর্ক হন। স্বামী স্ত্রী ও সন্তানের পারস্পারিক সম্পর্কে শীতলতা।
শুভ দিন- ৫,৬,১১
কুম্ভ রাশি :- জ্ঞাতিশত্রু বা পরশ্রীকাতর প্রতিবেশীর কারসাজিতে অপমানিত হতে পারেন। অতি রক্ষণশীলতার জন্য বিড়ম্বনা। গুরুজনের সঙ্গে মতবিরোধ হলেও অর্থ ভুসম্পদ পেতে পারেন। ব্যাংক , বিমা ও কারা কর্মীদের কর্মসাফল্য।
শুভ দিন – ৫,৬,৭
মীন – প্রেম প্রণয়ে জটিলতা ও বদনামের যোগ। তুচ্ছ কারনে প্রিয়জনের সঙ্গে বিবাদ ও সম্পর্কের অবনতি। খরচায় লাগাম দিন। শিক্ষার্থীদের পক্ষে সপ্তাহটি শুভাশুভ। স্বাস্থ্যহানি ও আঘাত যোগ প্রবল।
শুভ দিন – ৮,৯,১০