মেষ :-
বহু প্রচেষ্টার পর নতুন কর্মপ্রাপ্তির সুখবর ও মানসিক চিন্তামুক্তি। সন্তানের গবেষণায় সাফল্যের যোগ। মৃৎশিল্পী, হস্তশিল্পী ,অভিনয় শিল্পীদের পক্ষে সপ্তাহটি অনুকূল। ব্যবসা ও পেশায় উন্নতি।
বৃষ :-
পারিপার্শ্বিক পরিবেশের জটিলতা ক্রমশ কাটবে। ব্যবসায় হঠাৎ আসা সুযোগ কাজে লাগিয়ে উন্নতি। অধ্যাপনার দিকটি শুভ। রাজনীতিকদের জনসংযোগ ভালো হবে। কাঙ্ক্ষিত আর্থিক উন্নতি ও মানসিক ভারমুক্তি।
মিথুন :-
প্রলোভন বা প্ররোচনায় পড়ে কর্মস্থল বা গৃহে বিপদের আশঙ্কা আছে। শারীরিক সমস্যা বৃদ্ধিতে মানসিক বলহানি। রাজনীতিকদের শুভ সপ্তাহ। ঝুঁকিপূর্ণ কাজে বিরত হন। পত্নীর শারীরিক জটিলতায় কাজকর্মে বাঁধা।
কর্কট :-
বিদ্যা অধ্যায়নের শুভ। ঘরে বাইরে শত্রুরা বিব্রত করতে পারে। বুক ,পেট ও সর্দি কাশির প্রকোপ বৃদ্ধিতে ভোগান্তি। মানসিক অস্থিরতা বৃদ্ধি। আধ্যাত্মিক মনন ও সদ্গুরুর সন্ধান লাভ। আর্থিক উন্নতি হবে।
সিংহ :-
বাস্তববাদী পরিকল্পনা ও যে কোন কাজকর্মে সাফল্যের সম্ভাবনা। স্বনিযুক্তি প্রকল্পে সাফল্য ও উপার্জন বৃদ্ধি। গুণী ব্যক্তির সান্নিধ্য লাভ ও মানসিক তৃপ্তি। বিদ্যায় মনোমত ফলের অভাব। অর্থ ভাগ্য অনুকূল।
কন্যা :-
পৈত্রিক সম্পত্তি রক্ষণাবেক্ষণে শরিকি ঝামেলার যোগ। আইটি কর্মীদের সপ্তাহটি ব্যস্ততায় কাটবে। উদার ও স্নায়ুপিড়াকে উপেক্ষা করলে ভোগান্তি বাড়বে। দাম্পত্য ও সন্তান ক্ষেত্রে অশান্তির যোগ।
তুলা :-
জটিল কর্মে বড় সাফল্য। কর্মে উন্নতি ও পদোন্নতির যোগ। রাজনীতিকদের সামাজিক প্রভাব প্রতিপত্তি ও প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধি পাবে। পড়ুয়া ও গবেষকদের পক্ষে শুভ সময়। আর্থিক উন্নতি হবে। শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে।
বৃশ্চিক :-
নার্ভ ,বাত ও ত্বকের রোগ বৃদ্ধিতে দেহ কষ্ট। রক্তপাত যোগ আছে। অর্থকড়ি দিকটি শুভ। ব্যবসা ও পেশায় কাঙ্খিত গতি বজায় থাকবে। রাজনীতিক ,কারিগরিবিদের সাফল্য ও সুনাম বৃদ্ধি।
ধনু :-
জাতিদের সঙ্গে মনোমালিন্য ও সম্পর্কের অবনতি। গৃহে সংস্কারে বাধা। ভূ সম্পত্তি ক্রয় বিক্রয়ের আগে আইনি দিক দেখে নিন। দুর্ঘটনার যোগ আছে। শরীর মোটামুটি। আর্থিক ও কর্ম উন্নতির যোগ। বিদ্যায় অগ্রগতি।
মকর :-
কাজকর্মের বাধা অপসারিত হবে। ব্যবসায় গতি বৃদ্ধি ও নতুন বরাত প্রাপ্তির যোগ। পরিকল্পনার বাস্তবায়নের তাড়াহুড়ো করবেন না। আর্থিক উন্নতি হবে। দাম্পত্য ক্ষেত্রে ও অপেক্ষাকৃত শুভ। কর্মকেন্দ্রিক দুর ভ্রমণের যোগ।
কুম্ভ :-
শত্রুর ষড়যন্ত্র বানচাল করে গুরুত্বপূর্ণ কর্মে সাফল্য। কর্মে উন্নতি হবে। ব্যবসায় ও পেশায় সপ্তাহটি অতীব শুভ। সরকারি উচ্চপদস্থ আধিকারিকদের কর্ম সাফল্য ও প্রশাসনিক ক্ষমতা দায়িত্ব বৃদ্ধি। বাক্য ব্যবহারে সংযম প্রয়োজন।
মীন :-
কাজকর্মে বুধবার থেকে বাধা কাটবে। ব্যবসা গতি লাভ করবে। ওষুধের ব্যবসা শুরু। অর্থকরী উপার্জন ভাগ্য উত্তম। বিদ্যা শিক্ষায় মনোযোগের অভাব। ধর্মাচরণে মানসিক শান্তি লাভ। স্বাস্থ্য ভালো যাবে না।