মেষ :-
অর্থ উপার্জনের একাধিক পথের সন্ধান। কর্ম ও শিক্ষা ক্ষেত্রে শুভ পরিবর্তন হতে পারে। আয়ের থেকে ব্যয় বাড়বে। পিতা-মাতার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। কর্মে নাম, যশ ,খ্যাতি বজায় থাকবে।
বৃষ :-
সরকারি কর্মচারীরা প্রতারণার শিকার হতে পারেন। কর্মপ্রার্থীদের কর্ম লাভের যোগ। ছোট ও মাঝারি ব্যবসায়ীদের ক্রয় বিক্রয় বাড়বে। অর্থ উপার্জন বৃদ্ধি পাবে। সম্পদ বৃদ্ধির যোগ। কথাবার্তা ও চলাফেরায় সতর্ক হোন।
মিথুন :-
উচ্চাশাপূরণে বাধা ও মনের বিষন্নতা। বস্ত্র ,প্রসাধনী সামগ্রী ব্যবসায়ীদের অপেক্ষাকৃত শুভ সপ্তাহ। ডাক্তার আইনজীবীদের সুনাম বৃদ্ধি। দুর ভ্রমণ না করাই শ্রেয়। প্রেম প্রণয়ে মন:কষ্ট । আর্থিক দিক কম বেশি শুভ।
কর্কট :-
যেকোনো কর্মে তৎপরতা বৃদ্ধি পাবে। আদালত ও কারাকর্মীরা ঠান্ডা মাথায় কাজ করুন। সন্তানের জন্য উৎকণ্ঠা বৃদ্ধি পেতে পারে। বিশেষ কোনো সুযোগে ভাগ্যের বিকাশ। শরীর স্বাস্থ্য ও আচরণে সতর্ক হন।
সিংহ :-
প্রচুর পরিশ্রমের পরেও কর্মে কাঙ্ক্ষিত সাফল্যের অভাব। সন্তানের কাজকর্ম নিয়ে উদ্বিগ্ন থাকবেন। রাজনীতিক, অধ্যাপক ,অভিনয় শিল্পীদের কর্মের প্রসার। ব্যবসায় উন্নতি। আঘাত ও রক্তপাত যোগ। মানসিক উত্তেজনা বাড়বে।
কন্যা :-
মনোমালিন্যের কারণে সন্তানের সঙ্গে অশান্তির যোগ। ব্যবসায় অগ্রগতি। মানসিক চাঞ্চল্য ও বিষন্ন ভাব থাকবে। পড়ুয়াদের পক্ষে সপ্তাহটি অনুকূল। শরীর স্বাস্থ্যে যত্নের প্রয়োজন।
তুলা :-
আকস্মিক গোলযোগের কারণে উৎপাদন ব্যবসায়ীদের কর্মসংকট হতে পারে। যে কোন বিবাদ বিতর্ক আইন আদালত এড়িয়ে চলুন। প্রিয়জনকে উপহারের জন্য অর্থ ব্যয়। সামাজিক কর্মে সম্মান লাভ।
বৃশ্চিক :-
প্রিয়জনের বিপদে সাহায্য করেও উপহাসের পাত্র হতে পারেন। নিজ প্রতিভা ও পূর্ব অভিজ্ঞতায় প্রতিকূল পরিস্থিতি সামাল দিতে সক্ষম হবেন। পারিবারিক ধর্মে কর্মে মন আকৃষ্ট হবে। দাম্পত্য সুখ বাড়বে।
ধনু :-
অপ্রিয় সত্য ভাষণে বিরত হন। নিজ বুদ্ধি ও পরিকল্পনায় কাজকর্মে বড় সাফল্যের যোগ। উচ্চ কর্তৃপক্ষের আস্থা অর্জনে সক্ষম হবেন। খাদ্য গ্রহণের সতর্ক হোন। অতিরিক্ত পরিশ্রমে দেহে ক্লান্তি।
মকর :-
গৃহে সবান্ধব আনন্দ উপভোগ। প্রবাসী সন্তানের সুখবরে মনে প্রফুল্লতা। শ্রমসাধ্য কর্ম উন্নতি। অর্থ ভাগ্য অনুকূল। ব্যয় যোগ প্রবল। দেবারাধনায় মানসিক শান্তি। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে। চলাফেরায় সতর্ক হন।
কুম্ভ :-
মনের সাড়া না পেলে যে কোন সিদ্ধান্ত গ্রহণে বিরত হন। কর্মক্ষেত্রে পরিস্থিতি সপ্তাহের প্রথম ভাগে কিছুটা প্রতিকূল হতে পারে। শিল্পী সাহিত্যিক ডাক্তার প্রমুখের পক্ষে সময়টা শুভ। মানসিক অস্থিরতা উত্তেজনা পরিহার করুন।
মীন :-
সময়োপযোগী সিদ্ধান্ত ও সাহসের বলে কর্মের প্রতিকূল পরিস্থিতি থেকে উদ্ধার। জমি ক্রয় বিক্রয়ের ব্যবসায় সমস্যার সৃষ্টি হতে পারে। সন্তানের মতিগতিতে চিন্তা বৃদ্ধি। ব্যবসায় উন্নতি। দাম্পত্যে অশান্তি।