সাপ্তাহিক রাশিফল (২০২৫) ২৩ আগস্ট থেকে ২৯ আগস্ট

মেষ

গুপ্ত শত্রুতা ও ষড়যন্ত্র বানচাল করে ব্যবসায়িক ক্ষেত্রে বড় সাফল্য। কাজকর্মে উন্নতি হবে। প্রশাসনিক দায়িত্ব ও ক্ষমতা বৃদ্ধি পাবে। আর্থিক উন্নতি ও সঞ্চয় যোগ আছে। শরীর স্বাস্থ্য কমবেশি বেগ দেবে।

বৃষ

কর্মে সংস্থান গত পরিবর্তনের প্রচেষ্টায় সফল হবেন। পূর্ব অভিজ্ঞতা উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে সুসিদ্ধান্ত গ্রহণ ও ব্যবসায়িক বিপর্যয় থেকে রক্ষা। আর্থিক উন্নতি ও সম্পদ বৃদ্ধির যোগ। ঘাড়-পিঠ কোমরের ব্যথায় কষ্ট ভোগ।

মিথুন

বন্ধুবেশী শত্রুদের কাছ থেকে সাবধান। বাক্য ও অসংযম ব্যবহারে লাঞ্ছিত হতে পারেন। বিলাসব্যসনে ব্যয় বৃদ্ধি পাবে। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে। স্ত্রী ও সন্তানের ভবিষ্যতের জন্য চিন্তা বাড়বে।

কর্কট

অর্থ বা মূল্যবান নথি চুরির ভয় থাকায় সতর্ক হন। প্রিয়জনের বিবাহের কথাবার্তা শুরু হতে পারে। বক্তা হিসেবে সুনাম বৃদ্ধি হবে। কর্ম ও অর্থের দিকটি অনুকূল । গবেষকদের পক্ষে শুভ সময়।

সিংহ

প্রভাবশালী ব্যক্তির সহায়তায় কর্মক্ষেত্রে বা ব্যবসায় সমস্যা কেটে যাবে। চাকরিজীবীদের প্রতীক্ষার অবসান ও পদোন্নতির যোগ। রাজনীতিকরা ভেবেচিন্তে পদক্ষেপ গ্রহণ করুন। অর্থ ভাগ্য অনুকূল শরীরের যত্ন নিন।

কন্যা

কাজকর্মে অপ্রত্যাশিত জটিলতা বৃদ্ধির জন্য বিচলিত হতে পারেন। ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়ে প্রতিকূলতায় মোকাবিলা করুন। বিজ্ঞান ও অর্থনীতির গবেষকদের পক্ষে শুভ সময়।

তুলা

সম্পত্তি নিয়ে জ্ঞাতিদের সঙ্গে সম্পর্ক তিক্ত হবে। ভাই বোনের মধ্যে সখ্যতার অভাব। স্বার্থন্বেষী বন্ধুদের কাছ থেকে সতর্ক হন। ব্যবসা ও পেশায় উন্নতি। একাধিক ক্ষেত্র থেকে অর্থাগমের প্রবল সম্ভাবনা । শরীর স্বাস্থ্য ভোগাতে পারে।

বৃশ্চিক

সুযোগসন্ধানী ,মন্দবুদ্ধি কুটুম্বের দ্বারা পারিবারিক ক্ষেত্রে শান্তি বিঘ্নিত হতে পারে। ত্বক শিরদাঁড়া কোমর ও পায়ের সমস্যায় সতর্ক হন। অর্থ ভাগ্য অনুকূল। ভূসম্পত্তি ক্রয়ের যোগ আছে।

ধনু

ওষুধ, রাসায়নিক ,ও ভেষজ দ্রব্যের ব্যবসায়ীদের শুভ সময়। ব্যবসা প্রসারের জন্য বিনিয়োগ বৃদ্ধি করতে পারেন। ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে থাকুন। আর্থিক উন্নতি হবে। বাক্য ব্যবহারে সতর্ক হোন। বিদ্যায় শুভ।

মকর

মাতৃকুল থেকে অর্থ বা সম্পত্তি প্রাপ্তির যোগ। ব্যবসায় বুধবার থেকে ক্রমোন্নতি হবে। নতুন বরাত প্রাপ্তির যোগ রয়েছে। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে। উচ্চশিক্ষা ও গবেষণায় শুভফল লাভ। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে।

কুম্ভ

সপ্তাহ টি অর্থকর্মের দিকে অপেক্ষাকৃত শুভ। রত্ন ও অলংকার ব্যবসায় বিশেষ গতি লাভ ও বাড়তি বিনিয়োগের সম্ভাবনা। অর্থ ভাগ্য অনুকূল। সম্পত্তি ক্রয় বা প্রাপ্তির প্রবল যোগ। অধ্যায়ন অধ্যাপনায় শুভফল। স্বাস্থ্য মোটামুটি।

মীন

কাজকর্মে বাধার মধ্যে অগ্রগতি। সম্পত্তি নিয়ে ভাই বোনের সঙ্গে বিরোধ ও মতান্তর। আর্থিক উন্নতির পথে বাধা থাকবে। দাম্পত্য শান্তি নষ্ট হতে পারে। অনিদ্রাজনিতরোগ ,সুগার, প্রেশারে ভোগান্তি যোগ।

আরো পড়ুন

একটি উদ্ধৃতি পেতে