সাপ্তাহিক রাশিফল (২০২৫) ২০ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর

মেষ

বন্ধুদের সমস্যা মেটাতে গিয়ে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। কাজকর্ম ব্যবসা অপেক্ষাকৃত শুভ। অর্থ উপার্জনের দিকটি অনুকূল। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বৃদ্ধি। স্বাস্থ্যের খেয়াল রাখুন। ধর্মে মতি।

বৃষ

জনসংযোগ মূলক কর্মে ব্যাঘাত সৃষ্টি হতে পারে। প্রেম প্রণয়ে মানুষিক আঘাত প্রাপ্তির যোগ। যে কোন ব্যবসায় উন্নতি। পেশাদারী কর্মে সাফল্য। বিদ্যা চর্চায় মনোযোগ বৃদ্ধি। আর্থিক উন্নতি ও সুনাম বৃদ্ধি পাবে।

মিথুন

কর্মস্থলে জটিলতা বৃদ্ধি পাবে। উৎপাদন মূলক ব্যবসায় কর্মী অসন্তোষের আশঙ্কা। পারিবারিক দিকটি মোটামুটি। পেট ,নার্ভ ও বাতের সমস্যায় কষ্ট ভোগ। মানসিক চঞ্চলতায় মেজাজ ধরে রাখা কঠিন হতে পারে। আয় যোগ শুভ।

কর্কট

ব্যবসায়িক কর্মে দূর রাজ্যে গমনের যোগ। যেকোনো কর্মে উপার্জন ভালো হবে। পৈত্রিক সম্পত্তি নিয়ে ভাই-বোনদের মধ্যে বিবাদ। দাম্পত্য শুভ যোগ। উচ্চশিক্ষায় সাফল্য। বন্ধুদের সঙ্গে বিবাদ এর আশঙ্কা।

সিংহ

ঈর্ষান্বিত সহকর্মীর গুপ্ত শত্রুতায় কর্মে বাধা। উচ্চ পদস্থ আধিকারিকদের কর্ম সাফল্য। আর্থিক উন্নতি হবে। অপ্রিয় সত্য বাক্য ও উগ্র ব্যবহারে লাগাম দিন। অভিনয় শিল্পী অধ্যাপক ও বিচারকদের পক্ষে সপ্তাহটি অনুকূল। আয় যোগ শুভ।

কন্যা

কাজকর্মে সাফল্যের পরেও কর্তা ব্যক্তিদের কাছ থেকে সুনামের অভাব। আত্মীয়-স্বজনের সঙ্গে সম্পর্ক ওঠানামা করবে। সন্তানের জন্য অপ্রত্যাশিত ব্যয় বৃদ্ধি। শরীর স্বাস্থ্যের খেয়াল রাখুন।

তুলা

তীক্ষ্ণ বুদ্ধি ও নিপুন কর্মকৌশল থাকতেও কাজকর্মে সাফল্যের অভাব। একাধিক শারীরিক সমস্যায় কাজকর্মে, চলাফেরার বাধা। অর্থনীতিবিদ ,প্রত্নতাত্ত্বিক, শিল্পী ও সাহিত্যিকদের উপার্জন বৃদ্ধি । অর্থ ভাগ্য মোটামুটি। মনে অস্থিরতা।

বৃশ্চিক

কাজকর্মে ক্রমন্নতি । পারিবারিক কাজে ব্যস্ততা। স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। অর্থ ভাগ্য বিশেষ শুভ। গৃহক্ষেত্রে অনুকূল পরিবেশ। স্ত্রী, স্বামী বা সন্তানের স্বাস্থ্য হানীতে মানসিক চিন্তা।

ধনু

পেশাগত ক্ষেত্রে অর্থনৈতিক অনিশ্চয়তার চাঞ্চল্য ও উদ্বেগ। কারো কথাবার্তায় মোহিত হয়ে অর্থ বিনিয়োগ ক্ষতির আশঙ্কা। কর্মে কমবেশি উন্নতি হবে। আর্থিক দিক কি বলশালী হবে। শরীর স্বাস্থ্য একপ্রকার থাকবে।

মকর

নিকট জনের কাছে বেফাঁস মন্তব্য করে অপদস্থ হতে পারেন। ব্যবসা ভালো চলবে। মনোমতো সুফলের অভাব। গুরুত্বপূর্ণ কোন কার্যের দায়িত্ব নিতে তার রূপায়ণের চেষ্টায় সাফল্য। স্বাস্থ্য মোটামুটি চলনসই। আঘাত যোগ রয়েছে।

কুম্ভ

অতি ভাবাবেগের বশে কাজ করে ভুগতে হতে পারে। সৃজনশীল কর্মে সাফল্য ও সুনাম। ব্যবসা ভালো চলবে। ডাক্তার ইঞ্জিনিয়ারদের পক্ষে শুভ সপ্তাহ। অধ্যাপনায় বিশেষ অগ্রগতি। বাক্য ও ব্যবহারে সংযত হন। আঘাত যোগ আছে।

মীন

দাম্পত্যে অশান্তির জন্য বনিবনার অভাব। কাজকর্মে বড় কোন পরিবর্তন নেই। ব্যবসায় ও পেশায় শুভ। রাজকর্মচারী ও বিচারকদের কর্মের প্রসার ও সুনাম। শরীর স্বাস্থ্য বড় সমস্যার সৃষ্টি হতে পারে।

আরো পড়ুন

একটি উদ্ধৃতি পেতে