সাপ্তাহিক রাশিফল (২০২৫) ১৯ জুলাই থেকে ২৫ জুলাই :-
মেষ রাশি :- কর্মে সাফল্য ও পদোন্নতি সংস্থাগত পরিবর্তনের ক্ষেত্রে উপার্জন বৃদ্ধির যোগ। আত্মীয়-স্বজনের সঙ্গে তুচ্ছ কারনে মনোমালিন্য। বিদ্যা ও গবেষণা ক্ষেত্রে সাফল্যের যোগ। শরীর মোটামুটি থাকবে।
শুভ দিন – ১৯,২০,২১
বৃষ রাশি :- ভূসম্পত্তি নিয়ে জ্ঞাতির সঙ্গে শত্রুতা। বাস্তববাদী আচরণে কাজকর্মে বড় সাফল্য পেতে পারেন। ব্যবসা ও পেশায় উন্নতি। রাজনীতিক, ডাক্তার, শিল্পীদের খ্যাতি লাভ। আর্থিক দিকটি অনুকূল। বিদ্যায় শুভ। শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি।
শুভ দিন- ২০,২১,২২
মিথুন রাশি :- সন্তানের আচরণ ও মানসিক গতিবিধি নিয়ে চিন্তা। দীর্ঘদিনের পারিবারিক সম্পত্তিগত সমস্যা সমাধান যোগ। গবেষণার ক্ষেত্রে আকস্মিক বাধায় বিচলিত হতে পারেন। পতন ও রক্তপাত যোগ আছে। স্বজন বন্ধুর আগমনে সুখ।
শুভ দিন – ২২,২৩,২৪
কর্কট রাশি :- মিত্রবেশী প্রিয়জনের ষড়যন্ত্রে পারিবারিক অশান্তি। পেশা ও ব্যবসা ক্ষেত্রে কর্মচারীর অসাধুতায় ক্ষতির আশঙ্কা। আদালত ও চিকিৎসা কর্মীরা সতর্ক হয়ে কাজ করুন। কাছেপিঠে ভ্রমণযোগ আছে।
শুভ দিন- ১৯,২৪,২৫
সিংহ রাশি :- অমনোযোগে কাজকর্মে ভুল ও অসম্মানের আশঙ্কা। উচ্চ কর্তৃপক্ষের সঙ্গে মতান্তরে বদলির আশঙ্কা। মানসিক চাপ ও ভবিষ্যৎ চিন্তা বৃদ্ধি। বিদ্যার্থীদের পক্ষে সময়টা শুভ নয়। আমদানি রপ্তানির ব্যবসায় সাফল্য। তীর্থ ভ্রমণে মানসিক তৃপ্তি।
শুভ দিন- ১৯,২০,২১
কন্যা রাশি :- আপনার ভুল সিদ্ধান্তের জন্য সন্তানের পড়ালেখায় ক্ষতির আশঙ্কা। ছাত্রছাত্রীরা শিক্ষায় সাফল্য পাবেন। নতুন কর্মপ্রাপ্তির প্রবল যোগ। সম্পত্তি নিয়ে ভাইবোনের বিবাদে শান্তি নষ্ট।
শুভ দিন – ২০,২১,২২
তুলা রাশি :- কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বিতর্ক বিবাদে জড়িয়ে অসম্মানিত হতে পারেন। বাক্যের উগ্রতা ও অহংকারী আচরণে ঘরে বাইরে সমালোচিত ও লাঞ্ছিত হওয়ার আশঙ্কা। অর্থ উপার্জন বাড়বে। বিদ্যায় শুভ। স্বাস্থ্যে সমস্যা বৃদ্ধি।
শুভ দিন – ২২,২৩,২৪
বৃশ্চিক রাশি :- পূর্ব অভিজ্ঞতা ও কূটবুদ্ধির সাহায্যে কাজকর্মের বাধা কাটাতে পারবেন। সন্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি। রক্তচাপ ও সুগারের অস্বাভাবিকতায় শারীরিক জটিলতা বৃদ্ধি। মানসিক হতাশা অল্পবিস্তর থাকবে।
শুভ দিন- ১৯,২৪,২৫
ধনু রাশি :- কর্মস্থলে সাফল্য ও পদোন্নতি। উচ্চ পদাধিকারীদের জটিল কর্মের সুরাহা করে খ্যাতি লাভ। অর্থ, চিকিৎসা ও বিজ্ঞান শাস্ত্রের চর্চায় উল্লেখযোগ্য সাফল্য। পেট নিয়ে ভোগান্তি। গৃহে বন্ধু সমাগমে আনন্দ লাভ।
শুভ দিন – ১৯,২০,২১
মকর রাশি :- কোনো নিকটজনের সঙ্গে সম্পর্কের ওঠানামা। মানসিক শক্তির অভাব ও ভবিষ্যৎ চিন্তা বৃদ্ধি। অর্থনৈতিক ক্রিয়াকর্মে সাফল্য। ব্যবসাও পেশায় বুধবার থেকে শুভ। শরীর স্বাস্থ্য দেখে চলুন। সৃজনশীল কর্মে উল্লেখযোগ্য অগ্রগতি।
শুভ দিন – ২০,২১,২২
কুম্ভ রাশি :- পেশাদার শিল্পী, ডাক্তার, আইনজীবীদের পক্ষে সপ্তাহটি বিশেষ শুভ। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। নিকটজনের কোনো কর্মের জন্য আইনি সমস্যায় পড়তে পারেন। প্রেম প্রণয়ে শুভ। রক্তপাত যোগ আছে।
শুভ দিন- ২২,২৩,২৪
মীন রাশি:- পেশা ও ব্যবসায়ে ক্রমশ উন্নতি। হঠকারী সিদ্ধান্তে
ক্ষতির আশঙ্কা। গৃহ সংস্কারকে কেন্দ্র করে জ্ঞাতি-পড়শির সঙ্গে সম্পর্কের অবনতি। আর্থিক উন্নতির যোগ। স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না।
শুভ দিন – ১৯,২৪,২৫