মেষ :- উৎসব পালনে বন্ধুদের সঙ্গে পারস্পরিক মতপার্থক্য ও বিরোধ এড়িয়ে চলুন। উচ্চস্থান থেকে পড়ে দেহে আঘাতপ্রাপ্তির আশঙ্কা। ব্যবসায় শুভ। প্রিয়জনদের সঙ্গে আনন্দ উপভোগ। দেব আরাধনায় মানসিক তৃপ্তি।
বৃষ :- গুরুত্বপূর্ণ জনসংযোগে সাফল্য জনকল্যাণমূলক কর্মে সুনাম বৃদ্ধি। প্রেম প্রণয়ে শুভ। প্রিয়জনের সান্নিধ্যে আনন্দ লাভ। ব্যবসা ও পেশায় উন্নতি। বিদ্যা অর্জনে শুভ। ব্যবহারে সংযমের অভাবে সমস্যা বৃদ্ধি। আঘাত যোগ বিদ্যমান।
মিথুন:- ঈর্ষাকাতর জ্ঞাতিদের অসহযোগিতায় ধর্মীয় অনুষ্ঠান পালনে বাধা ও অসম্মান। পরিবারের জন্য ঝুঁকি নিয়ে ভূসম্পত্তি ক্রয় বিপদের আশঙ্কা। আকস্মিক স্বাস্থ্য হানি তে দৈহিক ভোগান্তি। সন্তানের ব্যবহারে মন:কষ্ট। ব্যয় যোগ আছে।
কর্কট:- বিতর্কে জড়িয়ে আইনি সমস্যায় পড়তে পারেন। বিজ্ঞান গবেষকদের সাফল্যের সময়। ধর্মাচরণে মনোযোগ বৃদ্ধি। দানকর্মে আত্মিক শান্তি। ব্যবসা ও পেশায় অগ্রগতি। স্বাস্থ্য একপ্রকার থাকবে।
সিংহ :- সপরিবারে মনোরম জায়গায় ভ্রমণের যোগ আছে। খাদ্য গ্রহণে বিশেষভাবে সতর্ক হোন। ব্যয় যোগ কিঞ্চিত বৃদ্ধি পাবে। কর্মপরিকল্পনায় সাফল্য। পড়ে গিয়ে আঘাত লাগতে পারে।। গুণীজনের সান্নিধ্য লাভ। বিদ্যায় বাধা।
কন্যা :- আলস্য ও উদাসীনতায় যোগাযোগ নষ্ট হতে পারে। ঘাড় ও পিঠের ব্যথায় ভোগান্তির আশঙ্কা। কাজকর্মে বাধা থাকবে,। ভ্রমণে আকস্মিক বিপদে বিচলিত হতে পারেন। পারিবারিক দিকে উত্তেজনা।
তুলা :- কর্ম সাফল্যের জন্য সহকর্মীদের ঈর্ষার পাত্র হয়ে উঠতে পারেন। লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলুন। বিদ্যা শিক্ষায় মনোযোগের অভাব যোগ আছে। শরীর স্বাস্থ্য ভালো যাবে না। অর্থ ভাগ্য অনুকূল। বাক্য ব্যবহারে সংযত হন।
বৃশ্চিক :- জটিল কর্মে অনায়াসে সাফল্য ও সম্মান লাভ। প্রতিবাদী মনোভাবের জন্য ঘরে বাইরে জটিলতা বাড়বে। প্রিয়জনকে বিপদে সাহায্য করতে গিয়ে অপদস্ত হতে পারেন। বাত ও চর্মরোগে কষ্ট পাবেন।
ধনু :- কঠিন কর্মে সাফল্য ও স্বীকৃতি। উচ্চ মহলের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি। পেশাদারী বিদ্যায় বড় সাফল্য সেই সূত্রে কর্ম লাভের যোগ। আধ্যাত্মিক মার্গীদের আত্মিক তৃপ্তি। আর্থিক দিক শুভ। প্রেম প্রণয় যোগ বিদ্যমান।
মকর :- বয়স্ক মহিলার থেকে সম্পদ প্রাপ্তির যোগ। বিদেশে কাজের সূত্রে গমন বা সঙ্গে বড় কাজের বরাত প্রাপ্তির যোগ। উপকৃত আত্মীয়-স্বজনের কঠিন ব্যবহারে মনে কষ্ট। শরীর কমবেশি শুভ হলেও আঘাত যোগ আছে।
কুম্ভ :- কুচুক্রী সহকর্মীদের মোকাবিলায় সাফল্য ও কর্মে অগ্রগতি। সম্পত্তি ভাগ বাটোয়ারার ব্যাপারে সংযত আচরণ করুন। সংক্রমণ জনিত রোগে কষ্ট ভোগ ও পড়ে গিয়ে দেহে আঘাত যোগ থাকায় সতর্ক হন। অর্থ ভাগ্য শুভ।
মীন :– তুচ্ছ কারণে গুরুজনের সঙ্গে সম্পর্ক হানি। পুরনো অর্থ বা সম্পত্তি সংক্রান্ত মামলায় অনুকূল ফললাভের যোগ। অবিবেচকের মত অর্থ বিনিয়োগে ক্ষতির আশঙ্কা। চল্লিশ ঊর্ধ্ব বয়স্করা স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন।