সাপ্তাহিক রাশিফল ( ২০২৫) ১৩ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর :⁠-

মেষ :⁠- পারিবারিক ও সামাজিক দায়িত্ব পালনে ব্যয় বৃদ্ধি। শেয়ার ,ফাটকায় বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয়। পেট ও বাতে ভোগান্তির যোগ। আচরণে সংযমের অভাবে অপযশ। ইতিহাস ও গবেষণায় সাফল্য।

বৃষ :⁠- লেখাপড়ায় অন্যমনস্কতা বাড়তে পারে। বস্ত্র ,অলংকার সহ শৌখিন দ্রব্যের ,ব্যবসা ভালো চলবে। জ্ঞাতিশত্রুর বাধায় গৃহ সংস্কার আটকাতে পারে। সপরিবারে ভ্রমণের পরিকল্পনা। আর্থিক ও বৈষয়িক উন্নতি।

মিথুন :⁠- সাংস্কৃতিক কাজকর্মে যুক্ত ব্যক্তিদের পক্ষে সপ্তাহটি শুভ। কর্মের উন্নতি ও উপার্জন বৃদ্ধির যোগ। পেটের সমস্যা ও পড়ে গিয়ে দেহে আঘাত যোগ বিদ্যমান। দাম্পত্যে মনোমালিন্য। সন্তানের লেখাপড়ায় অর্থ ব্যয়, চাপ বৃদ্ধি।

কর্কট :⁠- শত্রুভাবাপন্ন লোকেদের থেকে দূরে থাকুন। গ্যাস্ট্রিক ও সর্দি কাশিতে ভোগান্তির যোগ। অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থাগম হতে পারে। দাম্পত্য জীবনে পারস্পারিক সম্পর্ক ওঠানামা করবে। বিদ্যায় উন্নতি।

সিংহ :⁠- গুণগ্রাহী কর্তাব্যক্তিদের সহৃদয় সহায়তায় কর্ম সমস্যার সমাধান। স্বনিযুক্ত প্রকল্পে শুভ ফলপ্রাপ্তি। শ্বশুরকূল থেকে অর্থ বা ভূসম্পত্তি প্রাপ্তির যোগ। ঐতিহাসিক ও প্রত্নতত্ত্ববিদদের পক্ষে সপ্তাহটি অনুকূল।

কন্যা :⁠- প্রভাবশালী ব্যক্তির সহায়তায় কর্মে উন্নতি। দীর্ঘ বঞ্চনার পর পদোন্নতির সম্ভাবনা। পিতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তিতে বাধা। বিদ্যার্থীদের শুভ সময়। মানসিক অস্থিরতা বাড়বে।

তুলা :⁠- শরীর স্বাস্থ্যের হঠাৎ অবনতিতে বিচলিত হয়ে পড়তে পারেন। বিকল্প পরিকল্পনার সাফল্য। প্রিয়জনের বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুরু। শিল্পীদের কর্মের প্রসার ও উপার্জন বৃদ্ধি। বিদ্যায় উন্নতি ও কর্ম প্রাপ্তির যোগ।

বৃশ্চিক :⁠-পেটের সমস্যায় ভোগান্তি। যেকোনো আর্থিক লেনদেনের সতর্কতা প্রয়োজন। উৎপাদক ব্যবসায়ীদের কর্মী অসন্তোষে কর্মে বাধা। অধ্যাপনায় বিশেষ শুভ যোগ। আর্থিক উন্নতির যোগ বিদ্যমান।

ধনু :⁠- উচ্চতর বিদ্যার অর্জন ও গবেষণার সুযোগ পেতে পারেন। সৃষ্টিশীল কাজে প্রতিভার বিকাশ। রক্তে শর্করা বৃদ্ধি ও বাতের সমস্যায় শারীরিক কষ্ট ভোগের আশঙ্কা। সম্পত্তি ক্রয়ের সতর্ক হন। উপার্জন বাড়বে।

মকর :⁠- প্রিয়জনের অপ্রত্যাশিত শত্রুতায় মনঃকষ্ট । একাধিক সূত্রে আর্থিক উন্নতি। কাজকর্মে উন্নতি হবে। শরীর স্বাস্থ্য চলাফেরার সতর্ক হন। কর্মকেন্দ্রিক বিদেশ গমন হতে পারে। ধর্ম আরাধনা ও তৎকেন্দ্রিক দানে মানসিক প্রফুল্লতা।

কুম্ভ :⁠- উচ্চশিক্ষা ও গবেষণায় সূত্রে দুর্ভ্রমণ। গৃহে আনন্দ উৎসবের তোরজোর। বন্ধুর শত্রুতায় ক্ষতির আশঙ্কা। প্রেম পুনায় যোগ আছে। কর্ম ও ব্যবসায় উন্নতি। সপ্তাহের মধ্যভাগ থেকে শরীরের সমস্যা সৃষ্টি হতে পারে। আয়ো যোগ শুভ।

মীন :⁠- রাজনীতিকদের সুনাম। নানান শারীরিক জটিলতায় ভোগান্তির আশঙ্কা। বকেয়া অর্থ প্রাপ্তিতে বাঁধা। ব্যবসায় উন্নতি। নিকট আত্মীয়ের প্রতারণায় বিপদগ্রস্ত হতে পারেন। দাম্পত্য ক্ষেত্রে প্রতিকূলতা আসবে।

আরো পড়ুন

একটি উদ্ধৃতি পেতে