সাপ্তাহিক রাশিফল (২০২৫) ১২ জুলাই থেকে ১৮ জুলাই :-

সাপ্তাহিক রাশিফল (২০২৫) ১২ জুলাই থেকে ১৮ জুলাই :-

মেষ রাশি- সন্তানের অবজ্ঞাপূর্ণ আচরণে মনোবেদনা। গৃহে শান্তি বজায় থাকলেও সপ্তাহের শেষভাগে চাপ আসতে পারে। অর্থ উপার্জন ভাগ্য কম-বেশি অনুকূল। শরীরের যত্ন নিন। মনে হতাশা আসতে দেবেন না।
শুভ দিন- ১২,১৭,১৮

বৃষ রাশি :- মানসিক অস্থিরতা থাকবে। কাজকর্মের বাঁধা ক্রমশ কেটে যাবে। ব্যবসায় উন্নতির নতুন দিশা প্রাপ্তি। উদর ও বাতের সমস্যায় বিব্রত হতে পারেন। বাক্য ও ব্যবহারে সতর্ক হন। ঘরে বাইরে শত্রু বাড়বে। উচ্চশিক্ষা ও গবেষণায় উল্লেখযোগ্য সাফল্য।
শুভ দিন- ১২,১৩,১৪

মিথুন রাশি :- কর্ম প্রাপ্তির যোগ। সহকর্মী বা বন্ধুদের সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন। স্বাস্থ্য চলনসই থাকবে। অপ্রত্যাশিত অর্থ প্রাপ্তির যোগ আছে। সন্তানের জন্য মানসিক চিন্তা বৃদ্ধি। স্ত্রীর স্বাস্থ্যহানিতে মানসিক উদ্বেগ। চলাফেরায় সতর্ক হন।
শুভ দিন- ১৪,১৫,১৬

কর্কট রাশি :- পরিশ্রম করেও কর্ম সাফল্য অধরা থাকবে। ব্যবসায়িক ক্ষেত্রে বুধবার থেকে প্রতিকূলতা আসতে পারে। অর্থ লেনদেনে সতর্ক হন। মধুর ব্যবহারে কার্যোদ্ধার। অপ্রয়োজনীয় খরচ বৃদ্ধি পাওয়ায় সঞ্চয় হবে না।
শুভ দিন – ১৬,১৭,১৮

সিংহ রাশি :- অহংকারী আচরণের জন্য অপদস্ত হতে পারেন। কাজকর্মে অমনোযোগ ও কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কে শীতলতা। ব্যবসা ও পেশায় গতিমস্থরতা। মানসিক চাঞ্চল্য ও হতাশা। বড় সিদ্ধান্ত গ্রহণে বিরত হন। আঘাত যোগ আছে।
শুভ দিন- ১২,১৭,১৮

কন্যা রাশি :- অপ্রিয় সত্যি কথায় কর্ম ও পারিবারিক ক্ষেত্রে অপদস্ত হবেন। উচ্চ কর্তৃপক্ষের মতানুসারে কার্য করুন। অর্থপ্রাপ্তির ক্ষেত্রে বাঁধা থাকবে। দাম্পত্য ও সন্তান ক্ষেত্র দুটিতে সমস্যা। চিত্ত চঞ্চল হবে।
শুভ দিন- ১২,১৩,১৪

তুলা রাশি :- পেশাদারি শিক্ষায় চমকপ্রদ সাফল্য এবং সেই সূত্রে উন্নত কর্মলাভের সম্ভাবনা। ব্যবসায় শত্রুর দ্বারা ক্ষতির আশঙ্কা। সিদ্ধান্ত গ্রহণে বিশেষ সর্তকতা প্রয়োজন। শরীর স্বাস্থ্য কমবেশি ভালো। বিপরীত লিঙ্গের ছলনায় সম্মানহানির যোগ।
শুভ দিন – ১৪,১৫,১৬

বৃশ্চিক রাশি:- অর্থ ভাগ্য উত্তম। সন্তানের বিবাহের দিন পাকা হতে পারে। ব্যবসা বুধবার থেকে গতিলাভ করবে। বকেয়া অর্থপ্রাপ্তিতে বাধা থাকবে। কারিগরি বিদ্যায় বড় সাফল্য। গৃহ ক্ষেত্রটি অনুকূল। প্রেম প্রণয়ে বাধা।
শুভ দিন- ১৬,১৭,১৮

ধনু রাশি :- চিকিৎসা ও অর্থশাস্ত্র অনুশীলনে সাফল্য। চারুকলায় সাফল্য ও স্বীকৃতি পাবেন। কর্মস্থলে উদাসীনতায় ক্ষতির আশঙ্কা। সম্পত্তিগত আইনি ক্ষেত্রে বড় জয়। স্বাস্থ্য কম বেশি ভালো।
শুভ দিন- ১২,১৭,১৮

মকর রাশি :- আর্থিক প্রতারণার শিকার হতে পারেন। ব্যবসায়িক কাজকর্মে গতি কমাবাড়া করবে। পেশাদারি কর্মে সপ্তাহটি অপেক্ষা কৃত শুভ। মানসিক চাঞ্চল্য ও হঠকারী সিদ্ধান্তে ক্ষতির আশঙ্কা। নার্ভ ও পেটের সমস্যা বিব্রত করবে।
শুভ দিন- ১২,১৩,১৪

কুম্ভ রাশি :- প্রশাসনিক কর্মে বড় সাফল্য ও দায়িত্ব বৃদ্ধি। অতিরিক্ত কর্মব্যস্ততার জন্য মানসিক চাপ বাড়বে। জটিল কর্ম সম্পাদনে সমর্থ হবেন। ওপরওয়ালার সঙ্গে সম্পর্কের উন্নতি। দাম্পত্য ও সন্তান ক্ষেত্রে চাপ থাকবে। আর্থিক উন্নতি হবে।
শুভ দিন- ১৪,১৫,১৬

মীন রাশি :- পৈতৃক সম্পত্তি বিভাজনের ক্ষেত্রে মত প্রকাশে সতর্ক হন। ভালো কাজের সুযোগ হাতছাড়া হতে পারে। জলপথ ভ্রমণে বিপদের আশঙ্কা। যাদের পুরনো রোগ আছে তারা সতর্ক হন। অর্থ ক্ষেত্রে ক্রমোন্নাতির যোগ।
শুভ দিন- ১৬,১৭,১৮

আরো পড়ুন

একটি উদ্ধৃতি পেতে