মেষ :- শরীকি বিবাদের ফলে গৃহে সংস্কার বা নবনির্মাণে প্রবল বাঁধায় কর্ম স্থগিত হতে পারে। কর্মস্থলে বা ব্যবসায় বিশেষ ভাগ্য উন্নতির সুযোগ পাবেন। সন্তানের শুভ লাভ। বিদ্যায় উন্নতি।
বৃষ:- কুচক্রীদের উস্কানিতে হঠকারী সিদ্ধান্ত নিয়ে লাঞ্ছিত হতে পারেন। সোনা, রুপো ওষুধ ও শৌখিন দ্রব্যের ব্যবসায় সপ্তাহটি শুভ। ধর্মগ্রন্থ পাঠ বা শ্রবণে মানসিক শান্তি লাভ। বিদ্যা শিক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি।
মিথুন:- প্রশাসনিক দায়িত্ব ও কর্তব্য বৃদ্ধি পাবে। মিত্রবেশী শত্রুদের কাছ থেকে সতর্ক হন। মধুর বাক্য ও সময়োপযোগী সু সিদ্ধান্ত গ্রহণে বিরুদ্ধ মতবাদকে সমতে আনতে সক্ষম হবেন। দাম্পত্যে চাপ বৃদ্ধি পাবে। আর্থিক উন্নতির যোগ।
কর্কট:- গবেষণায় সাফল্যের হাত ধরে ভাগ্য উন্নতির দরজা খুলে যেতে পারে। সম্পত্তিগত জটিলতার অবসানে আলাপ আলোচনার জোর দিন। সন্তানের সঙ্গে মতান্তর। আর্থিক উন্নতি যোগ।
সিংহ:- অভিনয় শিল্পী ও কলা কুশলীদের ভাগ্যে উন্নতির সম্ভাবনা। সৃষ্টিশীল কাজে খ্যাতি লাভ। কর্ম ক্ষেত্রে জটিলতা বৃদ্ধি পাওয়ার মানসিক অস্থিরতা। অর্থ উপার্জনের একাধিক পথের সন্ধান। দেহে আঘাত যোগ বিদ্যমান।
কন্যা:- গৃহ ও কর্ম ও পরিবেশে পারিপার্শ্বিক জটিলতায় বিব্রত হতে পারেন। সজ্জন ব্যক্তির পরামর্শের প্রতিকূলতা থেকে মুক্তি। অগ্রপশ্চাৎ বিবেচনা করে ভূ সম্পত্তি ক্রয় করুন। জল, আগুন,বিদ্যুৎ থেকে সতর্ক হন।
তুলা:- প্রিয়জনের বিবাহের কথাবার্তায় সাফল্য। নামে প্রতিষ্ঠানের কর্ম লাভের যোগ। প্রিয়জনের কাছ থেকে নিদারুণ মানসিক আঘাতের আশঙ্কা। যেকোনো কেনা বেচা বা আর্থিক লেনদেনের সতর্ক হন।
বৃশ্চিক:- পারিবারিক সহমতের ভিত্তিতে পরিবারের গুরুত্বপূর্ণ কাজগুলি করুন। সংসারে অতিরিক্ত দায়িত্ব ও কর্তব্য পালনের পরেও সমালোচনাও গঞ্জনা। ধর্ম কর্ম মনোযোগ বৃদ্ধি। স্বাস্থ্য একপ্রকার চলবে।
ধনু:- সন্তানের উচ্চশিক্ষায় অর্থ ব্যয় বৃদ্ধি। প্রশাসনিক কর্মে সাফল্য ক্ষমতা বৃদ্ধি। রাজনীতিক বিচারক চিকিৎসকদের পক্ষে সপ্তাহটি অনুকূল। ব্যবসায় অপ্রত্যাশিত বাধায় মানসিক চঞ্চলতা।
মকর:– স্থিতদি হয়ে সবদিক বিবেচনা করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করুন। ব্যবসায়িক ক্ষেত্রে জটিলতা। বন্ধু বেশি শত্রুর পাল্লায় পড়ে সম্মান ও অর্থ ক্ষতির প্রবল যোগ। গুণী ও সজ্জন ব্যক্তির সান্নিধ্য ও পরামর্শে মানসিক শান্তি। স্বাস্থ্যের সমস্যা আছে।
কুম্ভ:- বন্ধু নির্বাচনের সতর্ক না হলে অর্থ ক্ষতির আশঙ্কা। কর্মক্ষেত্রে অভিজ্ঞতা উপস্থিত বুদ্ধি ও নিখুঁত পরিকল্পনায় প্রতিকূল পরিবেশ থেকে উদ্ধার। দাম্পত্যে পারস্পরিক সুসম্পর্ক আর্থিক ও বৈষয়িক উন্নতি সুযোগ।
মীন :- নিয়ম বহির্ভূত কাজ করতে গিয়ে বড় বিপদে পড়তে পারেন। অতিরিক্ত পরিশ্রম ও চিন্তা ভাবনায় স্বাস্থানের প্রবল আশঙ্কা। অগ্নি, বিদ্যুৎ থেকে সাবধান। অর্থ ও কর্ম ভাগ্য অনুকূল। মানসিক চঞ্চলতা দমন করুন।