মেষ :- কাজকর্মে অপ্রত্যাশিত বাধায় বিচলিত হতে পারেন। ব্যবসা কমবেশি শুভ। বৈষয়িক ব্যাপারে পারিবারিক বিতর্ক এড়িয়ে চলতে চেষ্টা করুন। উচ্চশিক্ষায় ও গবেষণায় শুভ। পারিপার্শ্বিক কারণে মানসিক অস্থিরতা।
বৃষ:- পেশাদারী কাজকর্মে বিশেষ অগ্রগতি, সাফল্য, সুনাম ও উপার্জন বৃদ্ধি। ব্যবসায় বাধার মধ্যে অগ্রগতি। বিজ্ঞান পড়ুয়াদের চমকপ্রদ সাফল্য ও সম্মান লাভ। চিকিৎসক ও আইনজ্ঞদের সুনাম বৃদ্ধি। শরীর স্বাস্থ্যের যত্ন নিন।
মিথুন:- বিরুদ্ধ শক্তিকে অবহেলা করলে ফল ভুগতে হতে পারে। প্রশাসনিক কর্মীদের কঠিন কর্মে সাফল্য, সুনাম ও প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধি। অর্থভাগ্য শুভ। সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। দাম্পত্যে অশান্তি। বিদ্যায় উন্নতি। ধর্ম ভাব শুভ।
কর্কট:-বাক্য ও ব্যবহারের সংযত হন। কর্মক্ষেত্রে কম বেশি বাধা থাকলে সপ্তাহের মধ্যভাগের পর থেকে উন্নতি। অপ্রয়োজনীয় খরচে লাগান দিন। উচ্চশিক্ষায় বাধা। শরীর স্বাস্থ্যের সমস্যায় ভোগান্ত।
সিংহ:- একাধিক কঠিন কর্মের দায়িত্ব গ্রহণে মানসিক চাপ বৃদ্ধি। বিশেষ কোনো কাজে সাফল্য ও উচ্চ কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি। স্বাস্থ্যের যত্ন নিন। সন্তানের মানসিক চঞ্চলতায় ,বিদ্যা চর্চায় বাধা। অর্থ ভাগ্য কমবেশি শুরু।
কন্যা:- অর্থ থাকা সত্ত্বেও নিজের শখ পূরণ বা প্রয়োজনীয় খরচের পথে বাধা সৃষ্টি হতে পারে।। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, সেলসম্যান, এ আই ও কম্পিউটার কর্মীদের পক্ষে সপ্তাহটি ঘটনাবহুল।
তুলা:- সম্পত্তি বা বৈষয়িক বিষয়কে কেন্দ্র করে প্রিয়জনের সঙ্গে মনমালিন্য সম্পর্কে শীতলতার যোগ। স্ত্রীর বা নিজের আকস্মিক স্বাস্থ্যহানিতে মানসিক উদ্বেগ। আইনি বিষয়ে সাফল্য। বিদ্যা চর্চায় অগ্রগতি। ব্যয় যোগ প্রবল।
বৃশ্চিক:- ঠান্ডা মাথায় কাজ করুন। সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। বিতর্ক বিবাদ ও অপ্রিয় বাক্যে পরিস্থিতি ঘোরালো হতে পারে। দাম্পত্য ক্ষেত্রে শুভ। স্বাস্থ্যের যত্ন নিন। উচ্চশিক্ষা ,গবেষণা ও পেশাদারী কর্মে সাফল্য।
ধনু:- একাধিক গুরুত্বপূর্ণ কর্মের দায়িত্ব গ্রহণ ও অধিক পরিশ্রমে দেহে ক্লান্তি। পেট, সর্দি কাশি ও বাতের বেদনায় কষ্ট ভোগের আশঙ্কা। উচ্চ ক্ষমতাশালী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও কার্যসিদ্ধি। অর্থ ও দাম্পত্য ক্ষেত্রে শুভ।
মকর:- ব্যবসা ও পেশায় কিছু জটিলতা থাকলেও মঙ্গলবার এর পর থেকে কিঞ্চিত লাঘব হতে পারে। কর্মস্থলে উচ্চ কর্তৃপক্ষের সঙ্গে মতপার্থক্য এড়িয়ে চলুন। চিকিৎসক, ইঞ্জিনিয়ার ,আইনজীবীদের পক্ষে শুভ সময়।
কুম্ভ:- বিশেষ কোন কারনে মানসিক চঞ্চলতা ও উদ্বেগ কমবে বারবে। ব্যবসায় ও পেশায় সপ্তাহের মধ্যভাগ থেকে প্রতিকূলতা কিছুটা কমবে। বেহিসেবে খরচে লাগান দিন। অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা।
মীন :- সহ্য শক্তি ও দৈবানু গ্রহে পারিপার্শ্বিক প্রতিকূলতার মোকাবিলা। তুচ্ছ কারণে দাম্পত্য পারিবারিক ক্ষেত্রে শান্তি বিঘ্নিত হতে পারে। ভুল সিদ্ধান্তে কর্মে বা উচ্চতর বিদ্যা অর্জনের ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা।