মেষ :- পারিবারিক বা ব্যবসায়িক ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত নিয়ে বিপাকে পড়তে পারেন। কর্মক্ষেত্রে মতান্তর এড়িয়ে চলুন। আর্থিক উন্নতি ও সঞ্চয়ের যোগ। তর্ক বিতর্ক থেকে দূরে থাকুন। রক্তপাতের যোগ আছে।
বৃষ:- সন্তানের অধ্যয়নে বিশেষ সাফল্য। শত্রুর অপচেষ্টায় সম্মান ও অর্থহানির আশঙ্কা। গৃহে নতুন সদস্য আগমনের সুসংবাদে প্রফুল্লতা। অর্থভাগ্য শুভ। ব্যবসায় উন্নতি। স্বাস্থ্য মোটামুটি থাকবে। পথ দুর্ঘটনার যোগ আছে।
মিথুন :- কর্মস্থলে মানসিক চাঞ্চল্য ও অমার্জিত ব্যবহারে ন্যায্য প্রাপ্তিতে বিলম্ব। অতিরিক্ত ভাব প্রবণতা থেকে নানা বিপত্তি। অপ্রিয় সত্যি কথা না বলাই ভালো। গুপ্ত শত্রু বাড়বে। ব্যবসায় বাধার মধ্যে অগ্রগতি। শরীর-স্বাস্থ্য ভালো যাবে না।
কর্কট:- বিচার ও প্রশাসনিক বিভাগের ব্যক্তিদের পক্ষে শুভ সপ্তাহ। ব্যবসায়িক কাজকর্মে বাধার মধ্যে অগ্রগতি। বিদ্যা চর্চায় বাধা। গাড়ি বাড়ি সম্পত্তি ক্রয়ের যোগ। শরীর-স্বাস্থ্য একপ্রকার।
সিংহ:- প্রশাসনিক ব্যক্তিদের দায়িত্ব বৃদ্ধি ও দূরে বদলির সম্ভাবনা আছে। পারিবারিক ক্ষেত্রে শান্তি বজায় থাকবে। শাস্ত্রচর্চা ও গুণীজনের সাহচার্যের মানসিক প্রফুল্লতা লাভ। বিদ্যায় মনোযোগের অভাব। অর্থ ভাগ্য মোটামুটি।
কন্যা:- কর্মস্থলে সাফল্য। উপরওয়ালার অর্থনৈতিক কার্যের সমর্থন করলে বিপদ। ব্যবসায় সপ্তাহের মধ্যভাগ থেকে অভাবিত সাফল্য। সন্তানের অভব্য আচরণ ও উশৃঙ্খলতা দাম্পত্য জীবনে প্রভাব ফেলবে।
তুলা :- দাম্পত্য অশান্তিতে মানসিক হতাশা। শরীর স্বাস্থ্য হঠাৎ ভোগাতে পারে। কলাবিদ্যার অনুশীলনে বুৎপত্তি ও নতুন উপার্জনের দিশা লাভ । স্ত্রীর কর্ম উন্নতি হবে। সন্তানের কোন সুখবর পেতে পারেন। অর্থ ভাগ্য মোটামুটি।
বৃশ্চিক:- প্রশাসনিক ব্যক্তিদের ব্যস্ততা বৃদ্ধি পাবে। কোন কাজ বিলম্বে সম্পাদনের সম্ভাবনা। পারিবারিক সম্পর্কের উন্নতি ও গৃহশান্তি। উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষায় সাফল্য। প্রেমের যোগ। শরীর স্বাস্থ্যের খেয়াল রাখুন।
ধনু:- অংশীদারি ব্যবসায় মন্দার আশঙ্কা। প্রশাসনিক ব্যক্তিদের কর্মে সাফল্য। বাক্য ব্যবহারের সতর্ক হন। ঘরে বাইরে শত্রুরা সুযোগের অপেক্ষায় থাকবে। উচ্চশিক্ষা ও গবেষণায় সাফল্য। ব্যবসা ও অর্থ ভাগ্যের উন্নতি।
মকর:- আর্থিক ও বৈষয়িক লাভ বৃদ্ধি পাবে। কাজ-কর্মের ব্যস্ততা বৃদ্ধি। ব্যবসায়ী গৃহ শিক্ষক ও পুস্তক রচয়িতা দের পক্ষে সপ্তাহ টি শুভ। চলাফেরা ও যান চালনায় সতর্ক হন। অপ্রিয় সত্যি বাক্যের জন্য শত্রুবৃদ্ধি ও সুনামি হানি।
কুম্ভ:- কর্মক্ষেত্রে বড় দায়িত্ব পেতে পারেন। প্রশাসনিক উচ্চপদ লাভ ও ক্ষমতা বৃদ্ধির যোগ। সঞ্চয় হ্রাস। কাজকর্মে ও ব্যবসায় বাধার মধ্যে উন্নতি। গুরুজনের স্বাস্থ্য অবনতিতে চিন্তা। দাম্পত্য ক্ষেত্র মোটামুটি থাকবে।
মীন:- শত্রুরা সক্রিয় হবে। শরীর স্বাস্থ্যের বিষয়ে বিশেষ সতর্ক হন। উচ্চশিক্ষা ও গবেষণায় শুভ। পৈত্রিক সম্পত্তির ভাগাভাগি নিয়ে ভাই বোনের সঙ্গে বিরোধ। প্রেম প্রণয় ও দাম্পত্য মিঠেকড়া। মনে হতাশা।