মেষ :- স্বার্থন্বেষী অংশীদারের কুটচালে ব্যবসায় ক্ষতির আশঙ্কা। দীর্ঘদিনের লালিত কোনো স্বপ্ন পূরণ হতে পারে। প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধি। দাম্পত্য মোটামুটি ।আর্থিক উন্নতির সংক্রমণজনিত রোগে ভোগান্তির আশঙ্কা।
বৃষ:- পেশাদারী কাজকর্মে আশানুরূপ সাফল্য। একাধিক সূত্র থেকে উপার্জন ও আর্থিক উন্নতি। অপ্রয়োজনীয় খরচ কমান। ধর্ম ভাব শুভ। বিদ্যা চর্চায় সাফল্য। ব্যবসায় উন্নতি। স্বাস্থ্য কম বেশি শুভ। বাক্য ব্যবহারে সতর্ক হন।
মিথুন:- চাওয়া পাওয়ার পার্থক্যে মনে বেদনা। অপ্রয়োজনীয় খরচ বাড়বে। অহংকারী কথাবার্তা ও আচরণের সতর্ক হন। সপ্তাহের মধ্যভাগ থেকে ভাগ্য উন্নতির আশঙ্কা। ব্যবসা ও পেশায় উন্নতি। তৃতীয় পক্ষের কারণে দাম্পত্যে অশান্তি।
কর্কট:- একাধিক বিকল্প পথে আর্থিক উন্নতি। বৈষয়িক দিকে সপ্তাহটি শুভ। যেকোন বিবাদ বিতর্ক আলাপ আলোচনায় মেটাতে চেষ্টা করুন। প্রশাসনিক কর্মীদের সাফল্য। পেটের রোগে ভোগান্তির যোগ।
সিংহ:- হঠকারী সিদ্ধান্তের কর্ম ক্ষেত্রে ফ্যাসাদে পড়তে পারেন। মাথায় যন্ত্রণা নাক কান গলা দাঁত ও বাতের সমস্যায় কষ্ট ভোগ। সন্তানের ভোগান্তিতে মানসিক উদ্বেগ। বিদ্যা চর্চায় মনোযোগের অভাব। উচ্চ কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক।
কন্যা:- তৃতীয় পক্ষের কারসাজিতে দাম্পত্যে অশান্তি। রক্ষণশীল মনোভাব আঁকড়ে থাকলে ঘরে বাইরে সমস্যায় পড়বেন। অস্থিসন্ধি চোখ গলা ও দাঁতের সমস্যায় বিব্রত হতে পারেন। বিলম্বিত অর্থাগম যোগ।
তুলা:- অপ্রিয় সত্য কথা ও রূঢ় আচরণে ঘরে বাইরে শত্রু বৃদ্ধি। কর্মক্ষেত্রে ভুল সিদ্ধান্তে বিপদগ্রস্ত হতে পারেন। চিকিৎসায় গুরুজনের রোগ আরোগ্য। ওষুধ চিকিৎসা ও শস্যাদি দ্রব্য ব্যবসায় শুভ। উচ্চশিক্ষায় অগ্রগতি।
বৃশ্চিক:-কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে বিতর্ক এড়িয়ে চলুন। অহংকারী আচরণের সম্মানহানি যোগ। বিদেশি প্রতিষ্ঠানে কর্ম লাভের সুযোগ। দাঁত সুগার প্রেসার ও অস্থি সমস্যায় কষ্ট ভোগ। ধর্ম ভাব শুভ।
ধনু:- কর্মস্থলে প্রশাসনিক দায়িত্ব ক্ষমতা বৃদ্ধি। যে কোন ব্যবসায় অগ্রগতি। সরকারি পদস্থ কর্মচারীদের সাফল্য ও সম্মান লাভ। অর্থ ভাগ্য অনুকূল। অযাচিত দানে বদনামের আশঙ্কা। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
মকর:- প্রতিবাদী মনোভাব শান্ত রাখুন। পরিবহন যন্ত্রপাতি লৌহজ জাতীয় দ্রব্য প্রভৃতির ব্যবসায় বিশেষ সাফল্য। ধূর্ত-বুদ্ধি লোকজনের থেকে দূরত্ব বজায় রাখুন। সন্তানের উচ্চ শিক্ষা বা কর্মে সাফল্য। শরীর স্বাস্থ্য এক প্রকার। ভ্রমণযোগ আছে।
কুম্ভ:- যেকোনো বিবাদ বিতর্কমূলক ক্ষেত্র এড়িয়ে চলুন। কাজকর্মে প্রত্যাশিত ফলপ্রাপ্তির যোগ। কর্মসূত্রে অধিক কাজের দায়িত্ব লাভ ও ব্যস্ততা বৃদ্ধি। কর্ম প্রাপ্তির যোগ আছে। স্বাস্থ্য ভালো যাবে না। অতি ক্রোধে বিব্রত হতে পারেন।
মীন:- বহুদিনের অনা দায়ী অর্থ অপ্রত্যাশিতভাবে ফেরত পেতে পারেন। ব্যবসায় ক্রমশ উন্নতি। অর্থ ভাগ্য শুভ। প্রশাসনিক ও বিচারবিভাগীয় কর্মীদের সপ্তাহটি অনুকূল। স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না।