মেষ:- কর্মক্ষেত্রে কিছু প্রতিকূলতা থাকবে। উপরওয়ালার সঙ্গে সম্পর্কের অবনতি। ব্যবসায়িক ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্তে ক্ষতির আশঙ্কা। উচ্চশিক্ষায় উন্নতির যোগ। অর্থ ভাগ্য অনুকূল। সন্তানের সাফল্যে মানসিক প্রফুল্লতা।
বৃষ:- একাধিক সূত্র থেকে অর্থাগম। সঞ্চয়ের ক্ষেত্র নির্বাচনের সতর্ক হন। কাজকর্মে উন্নতি। চিকিৎসক, লেখক ,শিল্পীদের প্রতিভার বিকাশ। সময়োচিত সুচিকিৎসায় স্বাস্থ্য উন্নতি। সম্পত্তি ক্রয়ের যোগ।
মিথুন:-কাজকর্মে মঙ্গলবার থেকে উন্নতি। জ্ঞাতি ও বন্ধুদের সঙ্গে সম্পর্কের উন্নতিতে মানসিক চাপমুক্তি। উচ্চশিক্ষা ও বিজ্ঞান গবেষণায় সাফল্য। শিল্পী, লেখক ,আইনগজ্ঞ , ক্রীড়াবিদদের শুভ সপ্তাহ। শরীর স্বাস্থ্য নিয়ে সতর্ক হন।
কর্কট:-বন্ধু প্রিয়জনের সঙ্গে সম্পর্কের উন্নতি। মানসিক উত্তেজনা। অফিস কর্মীদের কাজের দায়িত্ব বাড়বে। চিকিৎসক ঔষধ বিক্রেতা প্রমুখের শুভ সপ্তাহ। অর্থবল অটুট থাকবে। বিদ্যায় বাধা।
সিংহ:- সরকারি উচ্চ পদস্থ ব্যক্তিদের প্রশাসনিক দায়িত্ব ও কর্তব্য বৃদ্ধি। যেকোনো বিষয়ে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত গ্রহণ করুন। আয় ও ব্যয় সমতাহীন হবে। অপ্রিয় সত্যি কথায় শত্রু বাড়বে। শরীর স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন। ঘুমের সমস্যা হতে পারে।
কন্যা:- কর্মে অগ্রগতি হলেও কর্মস্থলে উপরওয়ালার সঙ্গে মতপার্থক্যের সম্ভাবনা। মানসিক উত্তেজনার বশে কাজ করে অপদস্ত হতে পারেন। ব্যবসা ও পেশায় মঙ্গলবার থেকে শুভ। অর্থ ভাগ্য শুভ।
তুলা:-সুচিকিৎসায় মানসিক বল বৃদ্ধি। উচ্চশিক্ষায় বাধার মধ্যে অগ্রগতি। নামে প্রতিষ্ঠানে কর্ম লাভের যোগ। অমার্জিত ব্যবহার ও বাক্যে ঘরে বাইরে অবদস্থ হবেন সৌভাগ্য অপেক্ষাকৃত শুভ। সঞ্চয় যোগ আছে। ধর্ম ভাবের উন্নতি।
বৃশ্চিক:- পুলিশ সামরিক বাহিনী সহ প্রশাসনিক কর্তা ব্যক্তিদের কর্মব্যস্ততা বাড়বে। পক্ষপাতহীন সিদ্ধান্ত গ্রহণে সুনাম। শরীর স্বাস্থ্য দেখে চলুন। পারিবারিক পারস্পরিক সুসম্পর্ক বজায় থাকবে।
ধনু:- অংশীদারি ব্যবসায় ক্ষতির আশঙ্কা। প্রশাসনিক কর্তা ব্যক্তিদের কর্ম সাফল্য ও সুনাম। ভূ সম্পত্তিগত আইনি জটিলতায় জয় লাভ। বিজ্ঞান গবেষণা ও শিক্ষায় বিশেষ সাফল্য। নতুন কর্ম লাভের যোগ। স্বাস্থ্য ভালো যাবে না।
মকর:-আর্থিক ও বৈষয়িক দিক শুভ। কাজকর্মে উন্নতি ও ব্যস্ততা বৃদ্ধি। যেকোনো ব্যবসায় মঙ্গলবার থেকে গতি বৃদ্ধি। একাধিক নতুন বরাত প্রাপ্তির সম্ভাবনা। ইঞ্জিনিয়ারিং দ্রব্য উৎপাদনের ব্যবসায় বিশেষ শুভ। ধর্মাচরণে শুভ ফল।
কুম্ভ:- কঠিন কর্ম সম্পাদনে কর্মক্ষেত্রে বড় সাফল্য ও উচ্চপদাধিকারীদের আস্থা অর্জন। অর্থ ভাগ্য অনুকূল। সম্পত্তি বৃদ্ধির যোগ। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা। পিতা-মাতার সান্নিধ্যে আনন্দ লাভ। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে।
মীন :- পারিবারিক ও কর্মক্ষেত্রের শত্রু বৃদ্ধি। উচ্চতর শিক্ষা ও বিজ্ঞান গবেষণায় বিশেষ শুভ। আইনের আশ্রয় নিতে হতে পারে। চিকিৎসক ও বিচারকদের সুনাম বৃদ্ধি পাবে। রক্তপাত যোগ বিদ্যমান।