মেষ :- সহকর্মী বা বন্ধুদের সঙ্গে বিতর্কে জড়িয়ে সমস্যায় পড়তে পারেন। গুরুত্বপূর্ণ পারিবারিক বা ব্যবসায়িক কর্ম দ্রুত শেষ করার চেষ্টা করুন। সৃজনশীল কর্মে মুনশিয়ানার স্বীকৃতি। উপার্জন ভাগ্য অনুকূল। স্বাস্থ্যের যত্ন নিন।
বৃষ:- প্রবল শত্রুর মোকাবিলায় ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিন ও কাজ করুন। পেশাদারী ও ব্যবসায়িক কাজে উন্নতি। আর্থিক শক্তি ক্রমশ বৃদ্ধি পাবে। শরীর স্বাস্থ্য কম বেশি শুভ। উচ্চশিক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি। বাক্য ব্যবহারে সংযত হন।
মিথুন:-কর্মক্ষেত্রগত জটিলতা বাড়ায় মানসিক চঞ্চল। চালাকির দ্বারা কাজ উদ্ধারে অপদস্ত হতে পারেন। ঘরে বাইরে বিবাদ থেকে দূরে থাকুন। রাজনৈতিক, সমাজসেবী, উকিল, চিকিৎসকদের সময়টি ঘটনা বহুল। গৃহ পরিবেশে চাপ বৃদ্ধি।
কর্কট:- কর্মে সাফল্য প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধির প্রবল যোগ। গুরুজনের স্বাস্থ্য ভালো যাবে না। নিজ স্বাস্থ্যের দিকে দৃষ্টি দিন। গৃহ শান্তি বজায় থাকবে। স্বার্থত্যাগ করে বন্ধু বা কর্মক্ষেত্রের বিবাদ মিটিয়ে নিন। অর্থ ভাগ্য শুভ।
সিংহ:- বিদ্যার্থীদের বিদ্যা চর্চায় বাধা। নিকট আত্মীয়র সঙ্গে সম্পত্তি নিয়ে মতবিরোধ। পাওনা আদায়ের সতর্ক পদক্ষেপ নিন। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে। কর্মক্ষেত্রে শত্রু বৃদ্ধি পেলেও কাজে সাফল্য পাবেন। হিসাব বহির্ভূত খরচ বৃদ্ধি।
কন্যা:- অফিস কর্মীদের কাজের চাপ বাড়বে। প্রশাসনিক দায়িত্ব পালন ও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। অস্থিসন্ধি ,বাতের ব্যথা ও সর্দি কাশিতে ভোগান্তির যোগ। পারিবারিক ক্ষেত্রে শান্তি বিঘ্নিত হতে পারে।
তুলা:- আর্থিক উন্নতি ও সঞ্চয়ের যোগ। গৃহ সংস্কার এ প্রতিবেশীদের সঙ্গে বিরোধের আশঙ্কা। পুরানো রোগের প্রকোপে ভোগান্তির আশঙ্কা। সন্তানের ভাগ্য উন্নতিতে মানসিক প্রফুল্লতা। নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধা ও মনে কষ্ট।
বৃশ্চিক:- প্রযুক্তিবিদ্যার অধ্যয়নে সাফল্য ও সেই সূত্রে নামী প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির সম্ভাবনা। কাজকর্মে সাফল্য। নতুন ব্যবসা স্থাপনের ক্ষেত্রে সময়টি অনুকূল নয়। অর্থ ভাগ্য শুভ। দাম্পত্যে আনন্দ। স্বাস্থ্যের যত্ন নিন।
ধনু:- কর্মক্ষেত্রে অপ্রয়োজনীয় দায়িত্ব গ্রহণে বিরত হন। সরকারি বা বেসরকারি উচ্চ পদস্থ আধিকারিকদের উল্লেখযোগ্য কর্ম সাফল্য। প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি। স্বাস্থ্য ও অর্থভাগ্য অনুকূল।
মকর:- স্বদেশে বা বিদেশে নতুন কাজের সুযোগ আসতে পারে। সন্তানের সাফল্যে গর্ব। প্রিন্টিং, বিজ্ঞাপন, যন্ত্রপাতি, প্রোমোটিং এর ব্যবসায়ী শুভ। পারিপার্শ্বিক কারণে মানসিক অস্থিরতা। একাধিক সূত্রে অর্থ প্রাপ্তি যোগ। ধর্ম ভাব জাগ্রত হবে।
কুম্ভ:- কর্মক্ষেত্রে বন্ধুর দ্বারা প্রতারিত হতে পারেন। আর্থিক লেনদেন বা ব্যবসায়িক বিনিয়োগে সতর্ক হন। বাক্য ব্যবহারে সংযম পালন করুন। অর্থ ,বিদ্যা ও দাম্পত্য ক্ষেত্রে অপেক্ষাকৃত শুভ। শরীর নিয়ে সমস্যা হতে পারে।।
মীন:- বকেয়া অর্থপ্রাপ্তির যোগ। পড়ুয়ারা কোন নামি প্রতিষ্ঠানে অধ্যয়নের সুযোগ পেতে পারেন। চিকিৎসক ও প্রতিরক্ষা কর্মীদের পক্ষে সপ্তাহটি শুভ। ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়ে কাজ করুন। অর্থভাগ্য শুভ।