মেষ :-সন্তানের মতিগতি ও কাজকর্মে মানসিক অস্বস্তি ও অর্থহানির যোগ। সেলসম্যান ও ব্যবসায়ীদের কর্মে সাফল্য। উচ্চশিক্ষা ও গবেষণায় সাফল্যের সূত্রে কর্ম লাভ। নার্ভের সমস্যা ও আঘাত যোগ বিদ্যমান।
বৃষ:– সন্তানের বিদ্যা অধ্যায়ন ও কর্মে বিশেষ সাফল্যে গর্ববোধ। বহুমুখী প্রতিভার বিকাশ ও সুনাম। উচ্চাভিলাস ও অতি আত্মবিশ্বাসের ফলে ঘরে বাইরে বিপত্তির আশঙ্কা। পেশাদারী কাজকর্মে চমকপ্রদ সাফল্য।
মিথুন :-বৃত্তিগত প্রশিক্ষণে কর্মপ্রাপ্তি। কেনা বেচার ক্ষেত্রে সাফল্যের পথে বাধা। ঋণ শোধ হতে দেরি হওয়ায় আইনি জটিলতা। সৃজনশীল কর্মে সাফল্য। শরীর স্বাস্থ্য ভালো যাবে না। মনে অস্থিরতা থাকবে। বাক্যে মার্জিত হন।
কর্কট:- ব্যবসা সম্প্রসারণে বাড়তি অর্থ বিনিয়োগ না করাই শ্রেয়। সামাজিক বা দলগত ক্ষেত্রে ভালো কাজ করেও প্রতিদানে উপহাস ও অপমানিত হতে পারেন। ডাক্তার বিজ্ঞানী অভিনেতাদের শুভ সপ্তাহ।
সিংহ:- উপরওয়ালার কারসাজিতে কর্মস্থলে ভাগ্যের হৃদয়ের পথে বাধা। একাধিক সমস্যা ও মতপার্থক্য সত্বেও দাম্পত্য জীবন অপেক্ষাকৃত শুভ। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা। সৃজনশীল কর্মে বড় সাফল্য। আয়-ব্যয়ের ক্ষেত্রে ভারসাম্যহীন।
কন্যা:-কাজকর্মের প্রতিকূলতা ক্রমশ কমবে। মানসিক উত্তেজনা দমন করুন। সন্তানকে কেন্দ্র করে সংসারে অশান্তি। আর্থিক লেনদেন নিয়ে কেউ ভুল বোঝাতে পারে। অর্থ উপার্জন হবে। ধর্মে মতি।
তুলা:-কর্মক্ষেত্রে সহকর্মীদের প্রতিকূল আচরণ ও বিভিন্ন সমস্যা থাকলেও সাফল্য ও পদোন্নতির যোগ। সৃজনশীল কর্মে সম্মান লাভ। বিচার বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের পক্ষে শুভ সপ্তাহ। স্বাস্থ্যের ভোগান্তিতে বিব্রত হতে পারেন।
বৃশ্চিক:-কর্মস্থলে প্রশাসনিক দায়িত্ব বৃদ্ধিতে মানসিক চাপ বৃদ্ধি পাবে। পরিবারের কেউ জটিল রোগে আক্রান্ত হওয়ায় মানসিক অস্থিরতা। রাসায়নিক, যন্ত্রপাতি প্রভৃতি ব্যবসায় অগ্রগতি। আর্থিক উন্নতি হবে। স্বাস্থ্য মোটামুটি।
ধনু:-কাজকর্মে সাফল্য পেতে পারেন। কর্মস্থান গত পরিবর্তন বা নতুন কর্ম লাভের সম্ভাবনা। রাজকর্মচারীদের পক্ষে সপ্তাহটি শুভ। বিজ্ঞান গবেষণায় সাফল্যের যোগ। অর্থ ভাগ্য অনুকূল। স্বাস্থ্যের যত্ন নিন।
মকর:-সহকর্মীদের বাধায় কর্ম উন্নতি অধরা থাকতে পারে। সৃষ্টিশীল কাজে বিশেষ সাফল্য। মূল্যবান নথিপত্র ও দ্রব্যাদি উপযুক্ত ব্যবস্থা সহ সংরক্ষণ করুন। উৎপাদন ব্যবসায়ীদের মেশিনের সমস্যায় কর্মে ব্যাঘাত। আর্থিক বৈষয়িক উন্নতি।
কুম্ভ:- কর্মক্ষেত্রের দায়-দায়িত্ব ক্ষমতা বৃদ্ধি পাবে। সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আইনি দিক পর্যালোচনা করে অগ্রসর হন। প্রতারকের পাল্লায় পড়ে অর্থ ও সম্মানহানি যোগ। অযাচিত সাহায্য করতে গিয়ে অপমানিত হতে পারেন।
মীন :-ব্যবসার সাফল্য ও গতি বৃদ্ধি। শত্রুরা ক্রমশ দুর্বল হবে। দাম্পত্য ক্ষেত্রে চাপ থাকবে। বিদ্যায় মনোযোগের অভাব। ভূ সম্পত্তি ও যানবাহন ক্রয়ের যোগ। পুরনো রোগ মাথা চাড়া দিতে পারে।