মেষ :- উচ্চাভিলাস পূরণের জন্য অতিরিক্ত খরচ হতে পারে। শত্রুর সঙ্গে সম্মানজনক শর্তের আগে সব দিক ভেবে নিন। ব্যবসা ও পেশায় চমকপ্রদ উন্নতি। আর্থিক উন্নতি হবে। স্বাস্থ্য মোটামুটি। দেহে আঘাত লাগতে পারে।
বৃষ:- দুস্থ কে অর্থ সাহায্য করে মানসিক প্রফুল্লতা। বিচক্ষণ ব্যক্তির সুপরামর্শে পারিপার্শ্বিক বাধা অতিক্রমে সাফল্য। দীর্ঘদিনের কোন বৈষয়িক বা আর্থিক মামলায় জয়লাভ। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর্থিক ও বৈষয়িক উন্নতি।
মিথুন :-আর্থিক লেনদেনে সতর্ক হন। অন্যমনস্কতা বা উদাসীনতায় কাজকর্মে ভুলের মাশুল গুনতে হবে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা। নিজের ও স্ত্রীর শরীর স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করবে। অর্থকর্ম, ব্যবসা ও বিদ্যা ক্ষেত্র অপেক্ষাকৃত শুভ।
কর্কট:-কর্ম ক্ষেত্রে দীর্ঘ প্রতীক্ষার পরে পদোন্নতির সুসংবাদে হতাশা থেকে মুক্তি। অর্থ ভাগ্য কম বেশি শুভ। উগ্র মেজাজ ও অপ্রিয় বাক্য এড়াতে পারলে ঘরে বাইরে কর্মে সাফল্য। স্বাস্থ্য একপ্রকার। উচ্চশিক্ষায় উন্নতি।
সিংহ:- শত্রু ভাবা পণ্য সহকর্মীদের কুট চাল ভেস্তে দিয়ে কর্মে অগ্রগতি বজায় থাকবে। অভিনয়ে শিল্পী , অধ্যাপক , প্রমুখের নৈপুণ্যের স্বীকৃতি ও উপার্জন বৃদ্ধি। পারিবারিক ক্ষেত্রে চাপ থাকবে। শরীর স্বাস্থ্যের যত্ন নিন। অর্থ ভাগ্য অনুকূল।
কন্যা:- কর্ম পরিবর্তনের প্রচেষ্টায় সফল হবেন। হঠাৎ আসা শুভ যোগাযোগ কাজে লাগালে ভাগ্য উন্নতির উজ্জ্বল সম্ভাবনা। ব্যবসার সম্প্রসারণের জন্য আর্থিক লগনীতে সতর্ক হন। স্ত্রী ও সন্তানের সঙ্গে অশান্তি।
তুলা:-হঠকারী সিদ্ধান্তে ব্যবসার প্রসারের জন্য বিনিয়োগ বৃদ্ধি করলে বড় ক্ষতির আশঙ্কা। সন্তানকে কেন্দ্র করে দাম্পত্য অশান্তির যোগ। শরীর স্বাস্থ্য ভালো যাবে না। রাজনীতিক , আইনজ্ঞ ও অভিনয় শিল্পীদের শুভ সময়।
বৃশ্চিক:- অপ্রিয় ভাষণ এড়িয়ে মিষ্টি কথায় বিবাদ মেটাতে সক্ষম হবেন। সহৃদয় গুণী ব্যক্তির সহায়তায় শত্রু বিজয়। সৃষ্টিশীল কাজে বড় সাফল্যে মানসিক প্রফুল্লতা। স্বাস্থ্যের ক্রমোন্নতি। সম্পত্তি নিয়ে জ্ঞাতি বিবাদের আশঙ্কা।
ধনু:- বিজ্ঞানী , শিক্ষাব্রতি , বিচারক , উচ্চ পদাধিকারী প্রমুখের সপ্তাহটি অনুকূল। আইটি কর্মীদের সাফল্যের পথে বাধা। অর্থ লগ্নী ও দানে সতর্ক হন। শরীর কমবেশি শুভ। অর্থ ও কর্মে ক্রমোন্নতি। বন্ধু ভাগ্য অনুকূল নয়।
মকর:- পারিপার্শ্বিক ঝামেলা-ঝঞ্ঝাট এই সপ্তাহে পিছু ছাড়বে না। উচ্চ মহলের কোন ব্যক্তির সঙ্গে কর্ম সংক্রান্ত প্রয়োজনীয় কথাবার্তায় উপকৃত হবেন। দীর্ঘমেয়াদী সঞ্চয় শেয়ার ফটকা প্রভৃতি থেকে আর্থিক লাভের সম্ভাবনা।বিদ্যায় শুভ।
কুম্ভ:- সাংসারিক ব্যাপারে বেশি হস্তক্ষেপ করলে দাম্পত্য অশান্তি বৃদ্ধি পাবে। কাজকর্মে বিলম্বিত অগ্রগতি। অপরাধ শাস্ত্র দর্শন ও মনস্তত্ত্ব অধ্যায়নের শুভ। সাহিত্যিক উচ্চপদস্থ আধিকারিক প্রমুখের কর্ম সাফল্য ও সুনাম।
মীন:-নিজস্ব চিন্তাভাবনায় কাজ করে সাফল্য ও উচ্চ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণই সক্ষম হবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাধা। অর্থ ভাগ্য সপ্তাহের মধ্যভাগ থেকে গতি লাভ করবে। স্বাস্থ্য হানির যোগ।