মেষ :-সম্পত্তি নিয়ে শরিকদের সঙ্গে বিবাদের জন্য মানসিক উত্তেজনা ও মনের কষ্ট। কর্মস্থলে তর্কবিতর্ক থেকে দূরে থাকুন। ব্যবসায় বাধার মধ্যে অগ্রগতি। আইটি কর্মী, প্রযুক্তিবিদ, ডাক্তার, উকিলদের শুভ সপ্তাহ।
বৃষ :- অসংযমি বাক্য ও আচরণে ঘরে বাইরে অপদস্ত ও সম্মানহানির যোগ। ব্যবসায়িক অগ্রগতি ও উপার্জন বৃদ্ধি পাবে। নতুন কর্মপ্রাপ্তির সুখবর। উচ্চশিক্ষা ও গবেষণায় বিশেষ সাফল্য। অর্থ উপার্জন ভাগ্য ও বিশেষ শুভ।
মিথুন :-ভোগ বিলাসে খরচ বৃদ্ধি। গৃহাদী সম্পত্তি বা যানবাহন ক্রয়ের যোগ। খেলোয়াড় , উকিল চিকিৎসকদের পেশার প্রসার ও উপার্জন বৃদ্ধি। কর্মস্থলে কম বেশি বাধা থাকবে। স্বাস্থ্য ভালো যাবেনা। পারিবারিক ক্ষেত্রে অশান্তির যোগ।
কর্কট:- কর্মে বাধার মধ্যে অগ্রগতি। মানসিক অস্থিরতা ও উত্তেজনায় লাগাম দিন। অর্থ উপার্জন ভাগ্য অনুকূল। উচ্চশিক্ষা ও গবেষণায় শুভ। স্বাস্থ্য মোটামুটি। দেহে আঘাত ও অস্থি ভঙ্গের আশঙ্কা। ধর্মে কর্মে মন।
সিংহ:-যেকোনো বিবাদ বিতর্ক ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলুন। উচ্চপদস্থ সরকারি বেসরকারি কর্মীদের কর্ম সাফল্য ও সুনাম। দাম্পত্য ক্ষেত্রে চাপ বৃদ্ধি পাবে। আর্থিক উন্নতি। বিদ্যায় বাধা। সন্তানের স্বাস্থ্য ভালো যাবে না।
কন্যা:-সপ্তাহের শেষভাগে ব্যবসা এবং পেশায় অপ্রত্যাশিত বাধায় বিচলিত হতে পারেন। আই টি, এ আই ও হিসাব রক্ষকদের কাজের চাপ বৃদ্ধি। উপার্জন ভালো হবে। অস্থি গ্রন্থী ও বাত এর বেদনায় কষ্ট ভোগ।
তুলা:-কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগ প্রাপ্তিতে বাধা। ব্যবসায় অগ্রগতি। উচ্চশিক্ষা ও গবেষণায় অপ্রত্যাশিত বাধা। অর্থ উপার্জন ভাগ্য অনুকূল। নার্ভ ,বাত, ক্ষত ও নিম্নাঙ্গের সমস্যায় কষ্ট ভোগের আশঙ্কা। মানসিক চঞ্চলতা অস্থিরতা থাকবে।
বৃশ্চিক:-ব্যবসায় হঠাৎ বাধা আসতে পারে। কর্মক্ষেত্রে পদস্থ কর্মীর সঙ্গে মতপার্থক্যের যোগ। অপ্রিয় বাক্য ও জেদ বজায় রাখতে গিয়ে বিপদের আশঙ্কা। স্বাস্থ্য ভালো যাবে না। আর্থিক দিক কমবেশি শুভ। বিদ্যায় উন্নতি।
ধনু:-অর্থকরী উপার্জনের একাধিক ক্ষেত্র প্রসারিত হবে। উচ্চপদস্থ কর্মী , আমলা ও প্রভৃতিদের প্রশাসনিক দায় দায়িত্ব বৃদ্ধি। ভুল সম্পত্তিগত আইনি কার্যে বিশেষ সাফল্য। শরীর স্বাস্থ্যের খেয়াল রাখুন। বিদ্যা ও গবেষণায় শুভ।
মকর:- প্রিন্টিং , বিজ্ঞাপন , যন্ত্রপাতি , লৌহ প্রভৃতি ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহ টি অনুকূল। আইন বিশেষজ্ঞ , চিকিৎসক , কারা ও আদালত কর্মী প্রমুখের কর্মের প্রসার ও সুনাম। আর্থিক শক্তি বৃদ্ধি পাবে। সন্তান, বিদ্যা ও ধর্মীয় ভাব শুভ।
কুম্ভ:- গোয়েন্দা , কারা ও প্রতিরক্ষা কর্মীদের উপস্থিত বুদ্ধির জোরে কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা। গৃহে আনন্দ ও অনুষ্ঠানে পরিস্থিতি প্রতিকূল হতে পারে। মানসিক অস্থিরতা ও চঞ্চলতা দমন করুন। অগ্নি ভয় থাকায় সতর্ক হোন। পেশায় উন্নতি।
মীন:-শিল্পী, শিক্ষক অধ্যাপকদের পক্ষে সপ্তাহটি শুভ। আইন বিশেষজ্ঞদের বিশেষ সাফল্য ও সুনাম। ডাক্তার ও বিজ্ঞানীদের সাফল্য ও সম্মান লাভ। দাম্পত্য কলহ ও চাপ বৃদ্ধি। আর্থিক উন্নতি ও স্বাস্থ্যের সমস্যা হতে পারে।