মেষ:- পারিবারিক সম্পত্তি নিয়ে জটিলতা বৃদ্ধি পাবে। বিবাদ বিতর্ক থেকে দূরে থাকুন। ব্যবসা ভালো চলবে। উকিল, চিকিৎসক , প্রযুক্তিবিদদের পক্ষে শুভ সপ্তাহ। স্বাস্থ্যের খেয়াল রাখুন। অগ্নিদাহের যোগ থাকায় সাবধান হন।
বৃষ:- কর্ম বা পেশার অগ্রগতি। নতুন ভুল সম্পত্তি বা যানবাহন ক্রয়ের যোগ। নতুন পরিকল্পনায় বড় সাফল্যের সম্ভাবনা। গৃহে দেবতার আরাধনায় মানসিক শান্তি লাভ। আঘাত রক্তপাত যোগ থাকায় সতর্ক হন। অর্থভাগ্য অনুকূল।
মিথুন:- মানসিক অস্থিরতার জন্য ঘরে বাইরে অপদস্থ হতে পারেন। ব্যবসায়িক দিক অপেক্ষাকৃত শুভ। সাংসারিক ক্ষেত্রটি স্থিতিশীল নাও হতে পারে। আইনজীবী , লেখক , ডাক্তার প্রমুখদের আয় বাড়বে। স্বাস্থ্য ভালো যাবে না।
কর্কট:- প্রিয়জনের আচরণে মনে কষ্ট পাবেন। মাঝেমধ্যে মানসিক নিঃসঙ্গতা বৃদ্ধি পাবে। অর্থ ভাগ্য অনুকূল। অফিস কর্মীদের পক্ষে সপ্তাহ টি শুভ। স্বাস্থ্য একপ্রকার থাকলেও আঘাত রক্তপাত যোগ আছে।
সিংহ:- সম্পত্তি নিয়ে বিবাদের জেরে মানসিক চাঞ্চল্য ও মনে কষ্ট। জটিল কর্মের সমাধানে উপরওয়ালার দৃষ্টি আকর্ষণে সক্ষম হবেন। অর্থ ও কর্ম ভাগ্য শুভ। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা। নিম্নাঙ্গে আঘাতযোগ বিদ্যমান। ভ্রমণযোগ আছে।
কন্যা :-কর্মক্ষেত্রে সপ্তাহের মধ্যভাগ থেকে প্রতিকূলতার সামনে পড়তে পারেন। প্রেম প্রণয় যোগ প্রবল। ব্যবসা ও পেশায় উন্নতি। অস্থি গ্রন্থির ও বাতের সমস্যায় কষ্ট ভোগ। পড়ে গিয়ে দেহে আঘাত লাগতে পারে।
তুলা:- দীর্ঘদিনের কোন আইনি সমস্যা জয়লাভের সম্ভাবনা। আত্মিক ও বৈষয়িক দিকে উন্নতি। বিপরীত বুদ্ধি ও হঠকারী সিদ্ধান্তে ক্ষতির আশঙ্কাও বিদ্যমান। স্বাস্থ্য সমস্যা সৃষ্টি হতে পারে। পারিবারিক দিক একপ্রকার।
বৃশ্চিক:- সপরিবারে দূর স্থানে ভ্রমণের যোগ। ব্যবসায়িক ও বৈষয়িক উন্নতি হবে। স্বাস্থ্য কম বেশি ভালো থাকবে। আঘাত যোগ থাকায় সতর্ক হন। বাক্য ও ব্যবহারে মার্জিত না হলে অপদস্থ হবেন। অর্থ ভাগ্য অনুকূল।
ধনু :- কাজকর্মে আয় বাড়বে। উচ্চশিক্ষা ও গবেষণায় চমকপ্রদ সাফল্যের সূত্রে ভালো কর্ম লাভের যোগ। সন্তানের ভবিষ্যৎ জীবন নিয়ে মানসিক চিন্তা বৃদ্ধি। অর্থ উপদেষ্টা , বিচারক,উচ্চপদস্থ আধিকারিকদের শুভ সময়।
মকর:- কাজকর্মে উচ্চ মহলের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি। ব্যবসা ভালো চলবে। পারিবারিক দিকটি অনুকূল। স্বাস্থ্য মোটামুটি থাকবে। বাক্য ব্যবহারে সংযত হন। আর্থিক উন্নতির যোগ বিদ্যমান। দৈব কার্যে ব্যয় ও মানসিক প্রফুল্লতা লাভ।
কুম্ভ:- মাতৃসূত্রে সম্পত্তি লাভের যোগ। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের তিক্ততা সৃষ্টি হতে পারে। ব্যবসায়িক দিকে উন্নতি। অর্থ প্রাপ্তিতে কিঞ্চিৎ বিলম্ব হতে পারে। বিলাস দ্রব্য ক্রয় ব্যয় বৃদ্ধির সম্ভাবনা। নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন।
মীন :-কাজকর্মে বাঁধার মধ্যে অগ্রগতি। মানসিক অস্থিরতা ও ভবিষ্যৎ চিন্তা কমবে বাড়বে। বিদ্যায় উন্নতি হবে। প্রেম প্রণয় ও দাম্পত্য কলহ বিবাদ এর আশঙ্কা। মানসিক উত্তেজনায় লাগাম দিন। স্বাস্থ্য ভালো যাবে না।