মেষ:- বাধা অতিক্রম করে কর্মস্থলে সাফল্য । ব্যবসায় উন্নতির যোগ। উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষা বিশেষ শুভ । অর্থ ভাগ্য ভালো। মানসিক চঞ্চলতা থাকবে।আর্থিক লেনদেনে সতর্ক হন। সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা বৃদ্ধি।
বৃষ:- পরিবহন ব্যবসায়ী ও আইটি কর্মীদের পক্ষে সপ্তাহটি বিশেষ অনকূল নয়। উকিল ,ডাক্তার হিসাব রক্ষক, শিল্পী প্রমূখের কর্ম উন্নতি ও সুনাম। উচ্চশিক্ষায় চমকপ্রদ ফল। শরীর স্বাস্থ্য মোটামুটি। আঘাত যোগ বিদ্যমান। আয় বৃদ্ধির যোগ।
মিথুন:– ব্যবসা ও পেশায় বাধার মধ্যে অগ্রগতি। কর্মে পদোন্নতি। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল হবে। নার্ভ, সুগার, প্রেসার ও বায়ু বৃদ্ধির ফলে বিব্রত হতে পারেন। অর্থকরী উপার্জন ভালো হবে। ভ্রমণে বিপত্তি।
কর্কট:-কর্ম উন্নতির পথে বিলম্ব। কর্মস্থলে সহকর্মীদের সহায়তা পাবেন। শস্য, জলীয় দ্রব্য ও ঔষধি দ্রব্যের ব্যবসায় বিশেষ শুভ ফল। বিদ্যায় বাধা থাকবে। ধন যোগ অনুকূল। বন্ধুরা শত্রুতা করবে। ধর্ম ভাব শুভ।
সিংহ :- পেশাদারী কর্ম ও ব্যবসায় উন্নতি। অফিস কর্মীদের পদোন্নতি ও বদলির যোগ। নিজের ভুলে ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। বুধবার থেকে ব্যবসায় গতি। অর্থ ভাগ্য অনুকূল। সম্পদ বৃদ্ধি হবে। বিদ্যার্থীদের শুভ সপ্তাহ। স্বাস্থ্য নিয়ে সমস্যা।
কন্যা:- প্রিয়জনের আচরণে মানসিক যন্ত্রণা ভোগ। পতি /পত্নী ও সন্তানের স্বাস্থ্য বিব্রত করবে। যেকোনো কর্ম, ব্যবসায় সপ্তাহের মধ্যভাগ থেকে উন্নতির যোগ। উচ্চশিক্ষা ও গবেষণায় সাফল্য।
তুলা:- মানসিক অস্থিরতা ও উত্তেজনা কমা বারা করবে। সম্পত্তিগত মামলায় বাধা বাড়বে। কাজকর্ম ও ব্যবসায় অগ্রগতি। আর্থিক ও বৈষয়িক উন্নতির যোগ। হৃদরোগ জীবাণু সংক্রমণ ও বাতোজ রোগে ভোগান্তির আশঙ্কা। বিদ্যায় বাধা।
বৃশ্চিক:- লক্ষ্য স্থির রেখে এগোলে সাফল্য পাবেন। ব্যবহারে সংযত হন। ব্যবসায় বাধার মধ্যে উন্নতি। রাসায়নিকের ব্যবসায় গতি বৃদ্ধি পাবে। যত্র আয় তত্র ব্যয়। শরীর স্বাস্থ্যের যত্ন নিন। পারিবারিক ক্ষেত্রে চাপ।
ধনু:- বৈষয়িক ও আইনি কাজকর্মে বিশেষ সাফল্য। কর্মকেন্দ্রিক স্থানান্তর গমনে শুভ। উচ্চ কর্তৃপক্ষের আস্থা অর্জন ও সম্পর্ক বৃদ্ধি। ব্যবসায় সাফল্য। অর্থ ভাগ্য অনুকূল। ধর্মশাস্ত্র চর্চায় আত্মিক উন্নতি। পেট ও বাতের সমস্যায় কষ্ট ভোগ।
মকর :-ঘরে বাইরে শত্রু বাড়বে। ব্যবসায় বড় সাফল্যের যোগ। কাঙ্খিত বরাত প্রাপ্তি ও কর্মের প্রসার। শারীরিক ছোটখাটো ভোগান্তি ও পতনে অস্থি ভঙ্গের যোগ। অর্থ বল বাড়বে। সম্পত্তি ক্রয়ের যোগ। দাম্পত্য শুভ। সন্তানের সাফল্যে গর্ব।
কুম্ভ:- নিজের শরীর স্বাস্থ্যের খেয়াল রাখুন। উচ্চশিক্ষা ও পেশাদারী বিদ্যায় বিশেষ শুভ। ভ্রমণে বিপত্তির যোগ। কর্ম ও পেশায় কম-বেশি উন্নতি। বন্ধু বা সহকর্মীদের দ্বারা ক্ষতির আশঙ্কা। আর্থিক ও বৈষয়িক উন্নতি। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা বৃদ্ধি।
মীন:- মানসিক উত্তেজনা ও চঞ্চলতায় লাগাম দিন। ডাক্তার, বিচারক উচ্চপদস্থ কর্মীদের পক্ষে সপ্তাহটি শুভ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় শুভ ফল প্রাপ্তি। স্বাস্থ্য ভালো যাবে না। আর্থিক উন্নতির যোগ।