মেষ :- আবেগের বশে কাজ করে ভুগতে হতে পারে। আইনি পথে সম্পত্তি সংক্রান্ত প্রতিকূলতার মোকাবিলা করুন। কাজকর্মে ক্রমোন্নতি। ব্যবসা কমবেশি এগোবে। অর্থাগম ভালো হলেও অপ্রয়োজনীয় ব্যয় বাড়বে।
বৃষ:- অংশীদারি ব্যবসায় ক্ষতির আশঙ্কা। কাজকর্ম ও ব্যবসায় চমকপ্রদ উন্নতি। অতিরিক্ত উচ্চাভিলাসের জন্য অসংযমি বাক্য ব্যবহারে ক্ষতির আশঙ্কা। অর্থ ভাগ্য অতীব শুভ। স্বাস্থ্য অপেক্ষাকৃত ভালো যাবে। আঘাত যোগ আছে।
মিথুন:- সৃজনশীল কর্মে মুন্সিয়ানা ও প্রতিভার বিকাশ। শিল্পী ও সাহিত্যিকদের শুভ সময়। কনসালটেন্সি ও বিজ্ঞাপনের ব্যবসায় অগ্রগতি। অসংযমি বাক্য ব্যবহারে সম্মানহানি। পেট, নার্ভ,সর্দি কাশিতে ভোগান্তি ও রক্তপাত যোগ বিদ্যমান।
কর্কট:- সন্তানের চালচলন নিয়ে চিন্তা বৃদ্ধি। পারিবারিক ক্ষেত্রে সুনামের অভাব। সেবা প্রতিষ্ঠানের কর্মপ্রাপ্তির যোগ। সামাজিক ক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি ও খ্যাতি বৃদ্ধি পাবে। শরীর স্বাস্থ্যের যত্ন নিন। আয় ভাগ্য শুভ।
সিংহ:- সহকর্মীদের অপচেষ্টার আগাম খবর পেলে সতর্ক হন। বুধবার থেকে কাজকর্ম গতি লাভ করবে। শত্রুরা নানাভাবে বিব্রত করার চেষ্টায় বিফল হবে। আর্থিক ও বৈষয়িক বল অটুট থাকবে। রাজনীতিক ও বুদ্ধিজীবীদের শুভ সময়।
কন্যা :-নামি প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষা বা গবেষণার সুযোগ পেতে পারেন। উপস্থিত বুদ্ধি ও পূর্ব অভিজ্ঞতার বলে কর্মের জটিল সমস্যার সমাধান। পুরানো রোগ মাথা চাড়া দিতে পারে। প্রেম প্রণয়ে মানসিক প্রফুল্লতা।
তুলা:- চালাকির দ্বারা কার্য উদ্ধার ও উগ্র মেজাজের জন্য অপদস্ত হতে পারেন। শিল্পী সাহিত্যিকদের পক্ষে শুভ। চাকরির যোগাযোগ আটকে যেতে পারে। পারিবারিক ক্ষেত্রটি বিক্ষিপ্ত থাকবে। নিজের বা পিতা-মাতার স্বাস্থ্য ভালো যাবে না।
বৃশ্চিক :-পেশাদারী শিক্ষায় শুভ ফল এবং সেই সূত্রে কর্মসংস্থানের যোগ। উৎপাদক ব্যবসায়ীদের কাজে বাধা থাকবে। কুটুম ভাগ্য অনুকূল নয়। বিপদগ্রস্ত হতে পারেন। স্বাস্থ্য সমস্যা হতে পারে।
ধনু:- সপরিবারে ভ্রমণের পরিকল্পনা স্থগিত হতে পারে। একাধিক পথে উপার্জন বাড়বে। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি। পঞ্চায়েত ও পৌর প্রতিনিধিদের ক্ষেত্রে সপ্তাহটি ঘটনা বহুল। পেটের সমস্যা ও সর্দি কাশিতে ভোগান্তি।
মকর :-লেখক, শিল্পী, সাহিত্যিক, ইঞ্জিনিয়ার, বাস্তুবিদদের ভাগ্য উন্নতির যোগ। আর্থিক ও বৈষয়িক দিকে প্রভূত উন্নতি। মানসিক অস্থিরতা ও হতাশা আসতে পারে। পারিবারিক দিক শুভ। সন্তানের উচ্চ শিক্ষা বা কর্মে সাফল্যের সুখবর প্রাপ্তি।
কুম্ভ :-সহকর্মীদের অপচেষ্টা বানচাল করে কর্মক্ষেত্রে চমকপ্রদ সাফল্য। ঈর্ষান্বিত ব্যক্তিদের থেকে সতর্ক না হলে চড়া মাশুল দিতে হতে পারে। ব্যবসা ও পেশায় কম-বেশি উন্নতি হবে। সন্তানের স্বাস্থ্য হানি তে চিন্তা বৃদ্ধি হতে পারে।
মীন:- প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সপ্তাহটি অপেক্ষাকৃত শুভ হলেও নিজের ভুলে ক্ষতির যোগ বিদ্যমান। যেকোনো কাজকর্মে সাফল্য সুনাম। অর্থভাগ্য শুভ। মানসিক অস্থিরতা বাড়বে। স্বাস্থ্য সমস্যায় ভোগান্তি।