মেষ:- কর্মস্থলে কাঙ্খিত লক্ষে পৌঁছাতে নাও পারেন। উচ্চপদস্থ কর্তা ব্যক্তিদের সঙ্গে মতবিরোধের আশঙ্কা। যে কোন প্রতিকূলতা কাটাতে আলাপ আলোচনা করুন। স্বাস্থ্য মোটামুটি। আয় বৃদ্ধি পাবে।
বৃষ:- অভিনব কর্মকৌশল এর প্রয়োগে ব্যবসা ও কর্মে উন্নতির যোগ। কারো কথার মোহিত হয়ে অর্থবিনিয়োগ বা মূল্যবান দ্রব্যাদি রাখলে তা খোয়াতে পারেন। বিদ্যা ও কারিগরি বিদ্যায় উন্নতি। প্রভূত অর্থাগম । শরীর স্বাস্থ্য কমবেশি শুভ।
মিথুন:- মানসিক উত্তেজনা ও হিংসার বশে সিদ্ধান্ত গ্রহণে বিপদগ্রস্ত হবেন। পূর্বের কোন ঘটনার জন্য বিচলিত হতে পারেন। বিচক্ষণ ব্যক্তির সান্নিধ্য লাভ। ব্যবসা ও পেশায় মন্দের ভালো। সপ্তাহের মধ্যভাগ থেকে স্বাস্থ্য ও সমস্যা বাড়বে।
কর্কট:- বিদ্বেষপূর্ণ আচরণ ও বাক্যের জন্য ঘরে বাইরে বিড়ম্বনা। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে ব্যবসায়িক উন্নতি। ওষুধ ,শস্য, জলীয় দ্রব্যের ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি অনুকূল। চিকিৎসা শাস্ত্রের পড়ুয়াদের উন্নতি।
সিংহ:- সপ্তাহটিতে কাজ কর্মের প্রসার ও কর্মব্যস্ততা বাড়বে, উচ্চ মহলের সঙ্গে যোগাযোগ রেখে চলুন। আর্থিক উন্নতির যোগ। যানবাহন ক্রয়ের আগে আলোচনা প্রয়োজন। স্বাস্থ্যের যত্ন নিন। আঘাত ও রক্তপাত যোগ আছে।
কন্যা:- প্রেম প্রণয় মন আকৃষ্ট হবে। কর্ম ক্ষেত্রে সহকর্মীদের বিরোধিতা সত্ত্বেও সাফল্য পাবেন। ব্যবসায়িক প্রতিকূলতা ক্রমশ কমবে। সন্তানের মতিগতি নিয়ে চিন্তা। সর্দি কাশিতে ভোগান্তি। অর্থ ভাগ্য শুভ।
তুলা:- তীক্ষ্ণ বাক্য ব্যবহারের জন্য কর্মস্থলে সহকর্মীদের কাছ থেকে সহায়তা নাও পেতে পারেন। পরিচিত কোন ব্যক্তির মাধ্যমে আর্থিক ক্ষতির আশঙ্কা। পত্নী বা সন্তানের স্বাস্থ্যহানির যোগ। উচ্চশিক্ষা ও যোগাযোগের জন্য সপ্তাহটি অনুকূল নয়।
বৃশ্চিক:- গুরুত্বপূর্ণ কাজগুলি দ্রুত করার চেষ্টা করুন। সপ্তাহের প্রথম ভাগে কর্ম সাফল্যে মানসিক প্রফুল্লতা, শেষ ভাগে প্রতিকূলতার জন্য মানসিক সংশয় হতে পারে। স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না।
ধনু :-প্রতিবেশীর বাধা অতিক্রম করে গৃহসংসারের কাজে অগ্রগতি অব্যাহত থাকবে। জমি বাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে চমকপ্রদ সাফল্য। আর্থিক উন্নতির যোগ। মানসিক অস্থিরতা। বিদ্যায় উন্নতি। স্বাস্থ্য মোটামুটি।
মকর:- বুধবার পর্যন্ত কর্ম ক্ষেত্রে গত অস্থিরতা উন্নতির পথে বাধা সৃষ্টি করবে। ব্যবসায় বৃহস্পতিবার থেকে গতি বৃদ্ধি পাবে। নিকট অর্জনের বিরূপ আচরণে সাংসারিক অশান্তি ও মনোকষ্টের যোগ। দেব আরাধনায় শুভফল প্রাপ্তি। স্বাস্থ্যের ক্রমোন্নতি।
কুম্ভ:- কাজকর্মের গতি হ্রাস বৃদ্ধি হবে। পেশায় বিলম্বিত উন্নতি। প্রতিবেশীর বাধা দানের জন্য সীমানা প্রাচীর নির্মাণ বা জমির উন্নতিতে বাধা । অর্থ ভাগ্য অনুকূল। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা। আঘাত অস্থি ভঙ্গ ও রক্তপাত যোগ বিদ্যমান।
মীন :-পারিপার্শ্বিক কোনো কারণে মনের উপর চাপ বৃদ্ধি পাবে। বিদেশে কর্মরত সন্তানের সাফল্যে গৌরব বৃদ্ধি। পারিবারিক সুনাম বাড়বে। উচ্চতর শিক্ষায় সপ্তাহের শেষভাগে শুভফল লাভ। আর্থিক ও কর্মে উন্নতি হবে।