মেষ :- কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে বিতর্কে জড়াতে পারেন। কেনাবেচা না বাড়ায় ব্যবসায় লাভ কম হবে। নতুন কাজ শুরুর পক্ষে সপ্তাহ টি অনুকূল নয়। গৃহশান্তি বজায় থাকবে। প্রেম প্রণয় যোগ আছে। স্বাস্থ্য এক প্রকার থাকবে।
বৃষ:- কাজকর্মে সপ্তাহটি শুভ। একাধিক সূত্রে অর্থপ্রাপ্তি। কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম ও বাড়তি দায়িত্ব গ্রহণের যোগ। ওপরওয়ালার সঙ্গে সম্পর্কের উন্নতি। উচ্চশিক্ষা ও গবেষণায় বিশেষ শুভ। দাম্পত্যে সুসম্পর্ক।
মিথুন :– স্বাস্থ্যের খেয়াল রাখুন। পেটের সমস্যার দুর্ভোগের কারণে চলাফেরা ও কর্মে বাধা। আত্মীয়র সঙ্গে সম্পর্কের অবনতি। ব্যবসায়িক ও পেশাদার ক্ষেত্রে চমকপ্রদ সাফল্য। যানবাহন ক্রয়ের যোগ। প্রেম প্রণয়ে বিফলতা।
কর্কট :- একাধিক ক্ষেত্র থেকে আর্থিক প্রাপ্তি। গৃহঋণ মঞ্জুর হতে পারে। সম্পত্তিগত কারণে আত্মীয়র সঙ্গে বিরোধ বৃদ্ধি। কর্মে উন্নতি ও সুনাম। সাহিত্যিক ,অধ্যাপকদের জন্য শুভ সপ্তাহ।
সিংহ :- কর্মস্থলে সাফল্যের পাশাপাশি সুর সম্পর্ক বজায় থাকবে। নিকটজনের সমালোচনায় মনের উপর চাপ সৃষ্টি হতে পারে।। জলপথে ভ্রমণ না করাই শ্রেয়। পেট ও দাঁতের সমস্যায় কষ্ট হতে পারে। বিদ্যায় বাধা।
কন্যা :- সৃষ্টি শীল কর্মে সাফল্য। সম্পত্তির সংস্কারের জন্য অর্থের যোগান হলেও কর্মে বাধা থাকবে। গুরুজনের সঙ্গে সম্পর্কের উন্নতি। সাহিত্যিক, ইঞ্জিনিয়ার, ডাক্তারদের শুভ সপ্তাহ। বাতের প্রকোপ বাড়বে।
তুলা :- জমি বাড়ি সংক্রান্ত আইনি জটিলতায় ব্যস্ততা বাড়বে। পাওনা অর্থ আদায়ে বাক্যে সংযত হন। ব্যবসা ও পেশায় বড় কোন পরিবর্তন নেই চিকিৎসকদের পক্ষে সপ্তাহটি বিশেষ শুভ। স্বাস্থ্য সমস্যার প্রথমেই সংযত হন।
বৃশ্চিক :- একাধিক স্বাস্থ্য সমস্যায় দৈহিক ও মানসিক বল কমবে। সহকর্মীদের সহযোগিতা থেকে বঞ্চিত হতে পারেন। ব্যবসায় বড় সাফল্যের সম্ভাবনা। ঘরে বাইরে শত্রু বাড়বে। প্রিয়জনের ব্যবহারে কষ্ট।
ধনু :- নিকট আত্মীয় সঙ্গে মতান্তর এবং সম্পর্কে শীতলতা। বিজ্ঞান গবেষণায় চমকপ্রদ সাফল্য। নতুন কর্ম প্রাপ্তির যোগ। আমলা, অধ্যাপক ,বিচারকদের পক্ষে সপ্তাহটি বিশেষ শুভ ।স্বাস্থ্য মোটামুটি।
মকর :- সৃজনশীল কাজে বিশেষ কৃতিত্বের সুবাদে খ্যাতি ও উপার্জন বৃদ্ধি। ব্যবসার গতি ক্রমশ বাড়বে। আর্থিক উন্নতির যোগ। দাম্পত্য সম্ভাব্য ও সুখ শান্তি বজায় থাকবে। সন্তানের কর্ম সাফল্যে গর্ব। স্বাস্থ্যের খেয়াল রেখে চলুন।
কুম্ভ :- সম্পত্তিগত ক্ষেত্রে আইনি আদালত এড়িয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করুন। অংশীদারি কারবারের লোকসান। উচ্চশিক্ষা ও পেশাদারী উচ্চ শিক্ষায় বিশেষ শুভ। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
মীন :- গঠনমূলক কাজের শুভ ফল। সামাজিক ক্ষেত্রে সুনাম বৃদ্ধি। নিজের আত্মবিশ্বাস বাড়বে। শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। ভুল সিদ্ধান্তে ক্ষতি। উচ্চ পেশাদারী শিক্ষায় সময় টা অপেক্ষাকৃত শুভ।